Dhaka , Sunday, 22 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাহার হোসেন জনি গ্রেপ্তার টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার জাসাসের হাতে বন্দী বরিশাল শিল্পকলা: সাংস্কৃতিক সংগঠনের নামেও প্রতারণার অভিযোগ মির্জাপুরে কলেজছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক পোকখালীর ২ নম্বর ওয়ার্ড যেন অভিভাবকহীন! ফুলেশ্বরী নদীর তীরের সড়কে ১০ হাজার মানুষের দুর্ভোগ সুনামগঞ্জের ধর্মপাশা, সদর ইউনিয়নের, বাহুটিয়া কান্দা গ্রামে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু শান্ত জনপথকে অশান্ত করতে দেব না: গনপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর আটারকছড়ায় নানা ধর্মীয় আয়োজনে কঠিন চীবর দান উদযাপন চকরিয়ায় বরইতলী ফয়জুল উলুম মাদরাসার ৮৩ বছর পূর্তিতে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ জোরারগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যাত্রী গ্রেপ্তার পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের বেতন-বোনাসের টাকা ছিনতাই: গ্রেপ্তার ৭, উদ্ধার ৫ লাখ ৩৩ হাজার হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ ২৩ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত; অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর অংশগ্রহণ তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’ রোনালদোর পেনাল্টি মিস, ম্যাচ হারল আল নাসর ভারতে লাখের নিচে নামছে স্বর্ণের দাম? ‘রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগ দিতে হবে’ ‘হাসিনাকেও আমরা মাফ করব না’ রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ পাইকগাছায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ \ আহত দুই আবারও ভাঙনের ঝুঁকিতে বরিশাল: কীর্তনখোলা তীরের সাতানি ও নয়ানি জুড়ে আতঙ্ক সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০২ জন আসামী গ্রেফতার কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সাজেকে সেনা টহল দলের ওপর জেএসএসের গুলিবর্ষণ, পাল্টা জবাব সেনাবাহিনীর ‎গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

আটারকছড়ায় নানা ধর্মীয় আয়োজনে কঠিন চীবর দান উদযাপন

  • Reporter Name
  • আপডেট সময় : 06:59:19 pm, Sunday, 22 November 2026
  • 4 বার পড়া হয়েছে

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি),

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে খাগড়াছড়ির দীঘিনালায় আটারকছড়া রত্নাঙ্কুর বৌদ্ধ বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান উদযাপন করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, আকাশ প্রদীপ দান, কল্পতরু দান, পিণ্ডদানসহ নানা ধরনের ধর্মীয় দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বশান্তির অরণ্য কুটির বনবিহারের সুগত বংশ মহাস্থবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্যগিরি বনবিহারের শান্ত সাগর স্থবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্পন চাকমা।
বক্তব্যে সুনিতা চাকমা বলেন, কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ আয়োজনের মধ্য দিয়ে ধর্মীয় অনুশাসন, ত্যাগ, সংযম ও দানের মহিমা প্রকাশ পায়।

রিক্তা চাকমা বলেন, এ ধরনের ধর্মীয় আয়োজন মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করে। নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দিতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জানোকি চাকমা বলেন, আমাদের বিহারে কোন ধরনের সরকারি সুযোগ-সুবিধা পাইনা, আমরা অনেক কষ্ট করে নিজেদের অর্থায়নে এই অনুষ্ঠান পালন করি, সরকারের সহযোগিতা কামনা করছি।

গুরিমরা চাকমা বলেন, আমাদের এখানে শ্রদ্ধেয় ধর্মগুরুরা ঠিকমতো থাকতে পারেনা, আমাদের একটি ঘরের প্রয়োজন যেখানে নিরাপদে থাকতে পারবেন তারা।

দিনব্যাপী এ আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রার্থনা, ধর্মীয় আলোচনা ও নানা দানকার্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাহার হোসেন জনি গ্রেপ্তার

আটারকছড়ায় নানা ধর্মীয় আয়োজনে কঠিন চীবর দান উদযাপন

আপডেট সময় : 06:59:19 pm, Sunday, 22 November 2026