Dhaka , Monday, 25 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে যে পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ রামগঞ্জে বজ্রপাতে বিক্রি করাগরু সহ ২ টি গরুর মৃত্যু, খামারির মাথায় হাত অবসরপ্রাপ্ত ব্যাংকারদের ভালোবাসায় সিক্ত নবাগত শাখা প্রধান পাইকগাছায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ পাইকগাছায় লস্কর ও চাঁদখালী ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের অভিযানে হেরোইন ও গাঁজাসহ- চারজন গ্রেফতার। খুলনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত: পাইকগাছার ওয়াসিউজ্জামান চৌধুরী ফরিদপুরের চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ইবিতে মেসে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ- তদন্তে প্রশাসন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:56:11 pm, Monday, 19 May 2025
  • 427 বার পড়া হয়েছে

ইবিতে মেসে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ- তদন্তে প্রশাসন

আসাদ উল্লাহ, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অলিক কুমার শিকদারকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে আইসিটি বিভাগের কয়েকজন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। যদিও অভিযুক্তরা এ অভিযোগ অস্বীকার করে একে ‘অপপ্রচার’ হিসেবে দাবি করেছেন। এ ঘটনায় সোমবার (১৯ মে) ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগপত্রে অলিক উল্লেখ করেন, গত শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী হোয়াইট হাউজ মেসে সিট-সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য তাকে ৩০২ নম্বর কক্ষে ডেকে পাঠান আইসিটি বিভাগের শিক্ষার্থী সোলাইমান। সেখানে উপস্থিত ছিলেন তালাস (আইসিটি), রোমান (সমাজকল্যাণ বিভাগ) এবং আরও ৭-৮ জন অজ্ঞাত শিক্ষার্থী।
ভুক্তভোগীর ভাষ্যমতে, পূর্বের কিছু মতবিরোধকে কেন্দ্র করে তারা মানসিক চাপ সৃষ্টি করেন এবং মারধরের হুমকি দেন। একপর্যায়ে তাকে মেস থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। অসুস্থবোধ করলে রুম থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়, ফলে অতিরিক্ত মানসিক চাপে তিনি জ্ঞান হারান। জ্ঞান ফিরে তিনি নিজেকে ইবি চিকিৎসা কেন্দ্রে দেখতে পান এবং প্রাথমিক চিকিৎসা শেষে রুমে ফেরেন।
পরদিন রোববার সকালে তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন ও জ্ঞান হারান। পরে তাকে ইবি চিকিৎসা কেন্দ্র থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি কিছুটা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন।
অলিক অভিযোগ করেন, নিরাপত্তাহীনতা ও আতঙ্কের কারণে তিনি ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন না।
অভিযোগ প্রসঙ্গে মেস পরিচালক ও আইসিটি বিভাগের শিক্ষার্থী সোলাইমান হোসেন বলেন, “ভুক্তভোগী সিট-সংক্রান্ত কিছু অভিযোগ করেছিল। তাকে ডেকে আলোচনার মাধ্যমে সমাধান করতে চেয়েছিলাম। তর্কাতর্কি হলেও শারীরিক কিছু ঘটেনি। পরে শুনেছি তার প্যানিক অ্যাটাক হয়েছে। সিট-সংক্রান্ত ব্যক্তিগত আক্রোশ থেকেই এমন প্রচারণা চালানো হচ্ছে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, “ঘটনাটি তদন্তাধীন। প্রক্টরিয়াল বডি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু

ইবিতে মেসে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ- তদন্তে প্রশাসন

আপডেট সময় : 07:56:11 pm, Monday, 19 May 2025