Dhaka , Sunday, 22 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ নগরীর পাহাড়তলীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নাম আ.লীগের কমিটিতে ঈদগাঁওয়ে প্রকাশ্যে রেলস্টেশনে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, ভিডিও ছড়াল সামাজিক মাধ্যমে পৃথিবীর আকাশে নতুন চাঁদ! ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়ে এবার যে শর্ত দিল এনসিপি সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে ইয়াবা ট্যাবলেট তৈরির মেশিনসহ ০১ জন আসামি গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন:- ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পরিচ্ছন্নতা, পর্যটন নগরী ও মানবিক চট্টগ্রাম গড়তে মহাপরিকল্পনা: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাহার হোসেন জনি গ্রেপ্তার টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার জাসাসের হাতে বন্দী বরিশাল শিল্পকলা: সাংস্কৃতিক সংগঠনের নামেও প্রতারণার অভিযোগ মির্জাপুরে কলেজছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক পোকখালীর ২ নম্বর ওয়ার্ড যেন অভিভাবকহীন! ফুলেশ্বরী নদীর তীরের সড়কে ১০ হাজার মানুষের দুর্ভোগ সুনামগঞ্জের ধর্মপাশা, সদর ইউনিয়নের, বাহুটিয়া কান্দা গ্রামে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু শান্ত জনপথকে অশান্ত করতে দেব না: গনপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর আটারকছড়ায় নানা ধর্মীয় আয়োজনে কঠিন চীবর দান উদযাপন চকরিয়ায় বরইতলী ফয়জুল উলুম মাদরাসার ৮৩ বছর পূর্তিতে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ জোরারগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যাত্রী গ্রেপ্তার পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের বেতন-বোনাসের টাকা ছিনতাই: গ্রেপ্তার ৭, উদ্ধার ৫ লাখ ৩৩ হাজার হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ ২৩ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত; অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর অংশগ্রহণ তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’ রোনালদোর পেনাল্টি মিস, ম্যাচ হারল আল নাসর ভারতে লাখের নিচে নামছে স্বর্ণের দাম?

সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে ইয়াবা ট্যাবলেট তৈরির মেশিনসহ ০১ জন আসামি গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 08:20:57 pm, Sunday, 22 November 2026
  • 7 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

গত ২১ নভেম্বর ২০২৬ ইং, সন্ধ্যা অনুমানিক ০৭ টা ৩০ মিনিটের সময় চান্দগাঁও থানা এলাকায় মোবাইল-৩১ ডিউটিতে নিয়োজিত পিএসআই প্রসেনজিৎ বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ মোবাইল ডিউটি করাকালে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথাস্থ মেহেরাজ খান চৌধুরী ঘাটা সিএনজি গ্যাস পাম্পের সামনে রাস্তার ওপর সন্দেহ জনকভাবে ঘোরাফেরা করাকালীন আসামি ০১। তৌহিদুল আলম আকিব (১৯), পিতা-জাহাঙ্গীর আলম, মাতা-রুবি আক্তার, সাং-কুলাগাঁও, মাজার গেইট, ৪ নং ওয়ার্ড, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-কুয়াইশ, সাজেদা ম্যানশন, ১৪নং শিকারপুর ইউপি, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম-কে গ্রেফতার করেন। এসময় তার দেহ তল্লাশি করে ০২ (দুই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে মোবাইল-৩১ টিমের অফিসার পিএসআই প্রসেনজিৎ বড়ুয়া বিষয়টি অফিসার ইনচার্জকে অবহিত করলে থানা এলাকায় অভিযান-৩১ ডিউটিতে নিয়োজিত এসআই মোঃ ফরহাদ মহিম, এসআই মোঃ ইমাম হোসেন ও এএসআই মোঃ মমতাজ আলম সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে যে, তার বর্তমান ঠিকানার বাসায় মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) তৈরির মেশিন রয়েছে। এ পরিপ্রেক্ষিতে আভিযানিক দল আসামিকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন কুয়াইশস্থ সাজেদা ম্যানশনের ৪র্থ তলায়, অর্থাৎ আসামির বর্তমান ঠিকানার বাসায় অভিযান পরিচালনা আসামীর দেখানো ও সনাক্তমতে ০১টি মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) তৈরির মেশিন ও ইয়াবা তৈরির সরঞ্জাম যথাক্রমে: কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার ও মেনথল সহ ইয়াবার সাইজ যন্ত্র ০১টি স্লাইড ক্যালিপার্স উদ্ধার করেন।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি আরও জানায়, ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় সে ইয়াবা তৈরির কৌশল রপ্ত করে এবং নারায়ণগঞ্জ থেকে ইয়াবা তৈরির মেশিন ক্রয় করে তার বর্তমান ঠিকানার ভাড়া বাসায় স্থাপন করে। পরবর্তীতে ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিল। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

উদ্ধারকৃত আলামত:
১। ০১ (এক)টি মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) তৈরির মেশিন, যার আনুমানিক মূল্য ১,৭০,০০০/- (এক লক্ষ সত্তর হাজার) টাকা।
২। ০২ (দুই) পিস ইয়াবা ট্যাবলেট।
৩। ইয়াবা তৈরির সরঞ্জাম যথাক্রমে: কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার ও মেনথল।
৪। ইয়াবার সাইজ নির্ধারণের যন্ত্র স্লাইড ক্যালিপার্স-০১টি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ

সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে ইয়াবা ট্যাবলেট তৈরির মেশিনসহ ০১ জন আসামি গ্রেফতার

আপডেট সময় : 08:20:57 pm, Sunday, 22 November 2026