Dhaka , Sunday, 22 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ নগরীর পাহাড়তলীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নাম আ.লীগের কমিটিতে ঈদগাঁওয়ে প্রকাশ্যে রেলস্টেশনে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, ভিডিও ছড়াল সামাজিক মাধ্যমে পৃথিবীর আকাশে নতুন চাঁদ! ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়ে এবার যে শর্ত দিল এনসিপি সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে ইয়াবা ট্যাবলেট তৈরির মেশিনসহ ০১ জন আসামি গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন:- ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পরিচ্ছন্নতা, পর্যটন নগরী ও মানবিক চট্টগ্রাম গড়তে মহাপরিকল্পনা: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাহার হোসেন জনি গ্রেপ্তার টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার জাসাসের হাতে বন্দী বরিশাল শিল্পকলা: সাংস্কৃতিক সংগঠনের নামেও প্রতারণার অভিযোগ মির্জাপুরে কলেজছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক পোকখালীর ২ নম্বর ওয়ার্ড যেন অভিভাবকহীন! ফুলেশ্বরী নদীর তীরের সড়কে ১০ হাজার মানুষের দুর্ভোগ সুনামগঞ্জের ধর্মপাশা, সদর ইউনিয়নের, বাহুটিয়া কান্দা গ্রামে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু শান্ত জনপথকে অশান্ত করতে দেব না: গনপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর আটারকছড়ায় নানা ধর্মীয় আয়োজনে কঠিন চীবর দান উদযাপন চকরিয়ায় বরইতলী ফয়জুল উলুম মাদরাসার ৮৩ বছর পূর্তিতে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ জোরারগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যাত্রী গ্রেপ্তার পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের বেতন-বোনাসের টাকা ছিনতাই: গ্রেপ্তার ৭, উদ্ধার ৫ লাখ ৩৩ হাজার হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ ২৩ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত; অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর অংশগ্রহণ তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’ রোনালদোর পেনাল্টি মিস, ম্যাচ হারল আল নাসর ভারতে লাখের নিচে নামছে স্বর্ণের দাম?

প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন:- ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

  • Reporter Name
  • আপডেট সময় : 08:20:18 pm, Sunday, 22 November 2026
  • 6 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) একযোগে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং পাহাড়ি অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, ভূমিধস রোধ ও জলাধার সংরক্ষণের ওপর বিশেষ জোর দিয়েছেন।

রবিবার (২২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অফিস কক্ষে ইউএনডিপি’র উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সমতার ভিত্তিতে বসবাস করছে। বর্তমান সরকার এই অঞ্চলের দুর্গম এলাকায় সকল প্রকার নাগরিক সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশের অর্থনীতির চাকাকে আরও শক্তিশালী করতে সরকার বদ্ধপরিকর।
ইউএনডিপি’র চলমান কার্যক্রমের সাথে সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সমন্বয় তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে জলবায়ু সহনশীলতা, টেকসই কৃষি, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে পার্বত্য চট্টগ্রামে পরিবেশ সুরক্ষা, বনায়ন, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ইউএনডিপি বাংলাদেশ সরকারের পাশে থেকে তাদের সহযোগিতা আরও জোরদার করবে।

বৈঠকে ইউএনডিপি প্রতিনিধিদল পার্বত্য চট্টগ্রামে তাদের চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় টেকসই কৃষি পদ্ধতি, উদ্যানপালন (হর্টিকালচার), মৎস্য চাষ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরিতে ইউএনডিপি প্রশিক্ষণ ও অনুদান প্রদান করে আসছে। এছাড়া ‘পাড়া উন্নয়ন কমিটি’ (Para Development Committee – PDC) গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ের জনগণকে নিজ নিজ এলাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সম্পৃক্ত করা হচ্ছে।

প্রতিনিধিদল আরও জানায়, পাহাড়ি অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, ভূমিধস রোধ এবং জলাধার সংরক্ষণে কমিউনিটি-ভিত্তিক প্রকল্প পরিচালনা করছে ইউএনডিপি। পাশাপাশি পাহাড়ি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করা, স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা তৈরিতে সংস্থাটি কাজ করে যাচ্ছে।

আলোচনাকালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা, পর্যটন শিল্পের আধুনিকায়ন, জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলা এবং নারী ক্ষমতায়ন ইস্যুতে ইউএনডিপি’র দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, পার্বত্য চট্টগ্রামের মানুষের সার্বিক জীবনমান উন্নয়নে ইউএনডিপি’র এই সহযোগিতা আগামীতে আরও সুদৃঢ় হবে।

সাক্ষাৎকালে ইউএনডিপি’র কান্ট্রি অফিস বাংলাদেশে নিযুক্ত রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টিফেন রডরিকস এন্থনি, ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নে, অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সরদার মো. আসাদুজ্জামান, ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার ইয়্যুগেস প্রধানাং এবং প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আশ্রাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ

প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন:- ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

আপডেট সময় : 08:20:18 pm, Sunday, 22 November 2026