Dhaka , Friday, 30 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
৯দিনের অবরোধে সাময়িক বিরতি, রোববার ১২ ঘণ্টা চলবে সাজেকের যানবাহন অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই সরকারের লক্ষ্য: সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন মধুপুর সার্কেলের এএসপি আরিফুল ইসলাম শ্রীপুরে বিধবা,দুস্হ ও অসচ্ছলদের জন্য ফ্রি মেডিকেল সেন্টারের উদ্বোধন মশকনিধন থেকে বিনিয়োগ—চট্টগ্রাম নিয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে চসিক প্রশাসকের আলোচনা ফতুল্লায় শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজার পরিদর্শনে অধ্যাপক মামুন মাহমুদ সোনারগাঁয়ে চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা দাবি বিএনপি নেতা সেলিম সরকারের মহেশখালীতে দেশীয় তৈরি বন্দুক ও এলজিসহ আব্দুল মালেক গ্রেপ্তার পাইকগাছায় চিংড়ি চাষিদের সঙ্গে মৎস্য সচিবের মতবিনিময় হিমছড়ি ঢালায় আলোচিত ডাকাতি: ঈদগাঁও পুলিশের অভিযানে আটক ৩, আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি কবি সাহিত্যিকদের মিলনোৎসবে বিসিসি প্রশাসক: তবুও মলিন শেরেবাংলা সাহিত্য সম্মেলন কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ নেত্রকোনার পূর্বধলায় চেয়ারম্যান পদে আলোচনায় আবু হানিফ, জনসেবার নানা উদ্যোগে পরিচিতি ​বিরলে ৪২ বিজিবির অভিযান ১০১ বোতল মদ উদ্ধার ধর্মপাশায় মোবাইল কোর্টের অভিযান, দুই ওষুধের দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা মাদারীপুরে তাইজুল সরদার হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভ কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে ১৩ বছরের শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার ১৫ জন সাংবাদিকতায় এআই প্রযুক্তির ব্যবহার বাড়াতে আইটি ক্যারিয়ার সল্যুশন ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সমঝোতা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা নাজিরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ, কিশোরীদের চেক ও উপহার বিতরণ সরাইলে যুবদলের ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভুয়া নিয়োগ চক্রের প্রধান আসামি গ্রেপ্তার নিখোঁজের এক দিন পর তুরাগ নদে মিলল সাবেক বিমান কর্মকর্তা কে এম তাহসিন সৌরীর মরদেহ মিরপুর-১০-এ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার রহস্য উদঘাটন নিয়ে সহকারী পুলিশ সুপারের প্রেসব্রিফিং, চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং রামুর ঈদগড়ে বন্যহাতির আক্রমণে কৃষক আব্দু রশিদের মৃত্যু পাইকগাছায় নবনির্মিত সড়কের পাশে বৃক্ষরোপণ; সুরক্ষায় বিশেষ উদ্যোগ

ফতুল্লায় শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজার পরিদর্শনে অধ্যাপক মামুন মাহমুদ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:00:59 pm, Friday, 30 October 2026
  • 2 বার পড়া হয়েছে

এস এম রনি, স্টাফ রিপোর্টার,

নারায়ণগঞ্জের ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়, শাহ ফতেহ্ উল্লাহ্ ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও ফতুল্লা বাজার পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে তিনি এসব স্থান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে অধ্যাপক মামুন মাহমুদ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান, অবকাঠামো ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পরে শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও শিক্ষার মানোন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়। তিনি বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং শিক্ষার মানোন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময়কালে শিক্ষকরা জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিয়াদ মোহাম্মদ চৌধুরী দায়িত্ব নেওয়ার পর থেকে অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি নিয়মিত বিদ্যালয়ের খোঁজখবর নেওয়ার পাশাপাশি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা সমাধানে উদ্যোগ নেন।

এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিয়াদ মোহাম্মদ চৌধুরী, শিক্ষক প্রতিনিধি আবু সাঈদ মুন্না, অভিভাবক প্রতিনিধি তুষার আহম্মেদ মিঠু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আফরোজা আক্তার পলিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

পরে অধ্যাপক মামুন মাহমুদ ফতুল্লা থানা গেটের বিপরীতে অবস্থিত শাহ ফতেহ্ উল্লাহ্ ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন। সেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং মাদ্রাসার বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নিয়ে উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সহযোগিতার আশ্বাস দেন।

সবশেষে তিনি ফতুল্লা বাজার পরিদর্শন করে চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। এ সময় বাজারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি বাজারের উন্নয়ন ও ব্যবস্থাপনায় রিয়াদ মোহাম্মদ চৌধুরীর উদ্যোগ, তত্ত্বাবধান ও ভূমিকার প্রশংসা করেন অধ্যাপক মামুন মাহমুদ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৯দিনের অবরোধে সাময়িক বিরতি, রোববার ১২ ঘণ্টা চলবে সাজেকের যানবাহন

ফতুল্লায় শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজার পরিদর্শনে অধ্যাপক মামুন মাহমুদ

আপডেট সময় : 07:00:59 pm, Friday, 30 October 2026