Dhaka , Wednesday, 15 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এব্য চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড রেলওয়ের প্রকল্পের কাজ শেষ না হতেই বিলের টাকা ঠিকাদারের হাতে মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১ হাজার মানুষের মাঝে মাঝে চাল বিতরণ ক্যাজুয়াল লুক থেকে শাড়ি, মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল সেমিফাইনালের আগে সুখবর পেল ফ্রান্স নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১ সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সাইন্সল্যাব–ঢাবি–উত্তরায় তীব্র যানজট রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিএমপি, ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা, উদ্বৃত ৩কোটি টাকা টানা বর্ষণে রূপগঞ্জের গোলাকান্দাইলে জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগেলো চসিককে হস্তান্তর করা হবে: – প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সবার সম্মিলিত প্রচেষ্টাই আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব ।। অধ্যাপক মামুন মাহমুদ…।। ‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল আর নেই বেলিংহামের চোট, আর্জেন্টিনা ম্যাচে খেলবেন তো? খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রাম হবে: অর্থমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম আর নেই কুড়িগ্রামে একসঙ্গে যমজ তিন বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ২৫ কোটি বৃক্ষায়ন, সবুজ হোক দেশ, সুন্দর হোক পরিবেশ

এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি

  • Reporter Name
  • আপডেট সময় : 07:38:07 pm, Thursday, 7 May 2026
  • 52 বার পড়া হয়েছে

চঞ্চল,

দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. আব্দুল মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল আমিনের পদত্যাগের এক দফা দাবিতে বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে রাজধানীর প্রধান কার্যালয়ে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা।

সাধারণ কর্মকর্তা-কর্মচারী ফোরামের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে শীর্ষ দুই কর্মকর্তার বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। উল্লেখযোগ্য অভিযোগগুলো হলো- বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত RELI প্রকল্পের আওতায় ৩২০০টি ল্যাপটপ ক্রয়ে সর্বনিম্ন দরদাতার টেন্ডার বাতিল করে দ্বিগুণ মূল্যে নিম্নমানের ডিভাইস কেনা হয়েছে। এতে প্রায় ১৬ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে, যা বর্তমানে বিশ্বব্যাংকের তদন্তাধীন। অভিযোগ রয়েছে, এইচআর পলিসি লঙ্ঘন করে বয়সসীমা বাড়িয়ে পছন্দসই ব্যক্তিকে এমডি পদে নিয়োগ দিয়েছেন চেয়ারম্যান। এছাড়া আর্থিক বিনিময়ে অযোগ্যদের নিয়োগ দেওয়ারও অভিযোগ উঠেছে। অফিস স্থানান্তরের নামে প্রতিষ্ঠানের মূল্যবান আসবাবপত্র ও সরঞ্জাম পানির দরে বিক্রি এবং এনডাওমেন্ট ফান্ডের অর্থ বিধি বহির্ভূতভাবে ব্যবহারের অভিযোগও করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

আন্দোলনকারীরা জানান, শীর্ষ প্রশাসনের বিতর্কিত সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাংকের সাথে এসডিএফ-এর দীর্ঘ ২৫ বছরের উন্নয়ন অংশীদারিত্ব এখন হুমকির মুখে। ২০২৬ সাল পর্যন্ত প্রকল্পের মেয়াদ থাকলেও আকস্মিকভাবে প্রকল্প সমাপ্তির ঘোষণা দেওয়ায় শত শত কর্মী ছাঁটাইয়ের আশঙ্কায় দিন কাটাচ্ছেন।

বিক্ষোভের ফলে এসডিএফ-এর দাপ্তরিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। আন্দোলনরত কর্মকর্তারা সাফ জানিয়েছেন, দুর্নীতিগ্রস্ত এই শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া তারা কাজে ফিরবেন না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান

এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি

আপডেট সময় : 07:38:07 pm, Thursday, 7 May 2026