Dhaka , Tuesday, 30 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কঠিন সময়ে সতীর্থকে পাশে পাচ্ছেন রোনালদো ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নের নিউক্লিয়াস বদলে যাওয়া ভিনি নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার সরাইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক প্রযুক্তি নির্ভর কৃষিই উন্নয়নের চাবিকাঠি: ড. মঈন খান সাতকানিয়ার আমিলাইশে রাতের অন্ধকারে বাড়িতে আগুন নন্দিনী হত্যার বিচার হবে দ্রুততম সময়ে, ফলিমারীতে নিহতের পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়ে ত্রাণমন্ত্রী দুলুর ঘোষণা ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে বিশেষ অভিযান বিপুল পরিমাণ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা জেল, জরিমানা ঘাটাইলে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ শেষে হাঁসের বাচ্চা বিতরণ রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি রূপগঞ্জ বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী নারী শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন খুনিয়াপালংয়ের ছাদিরকাঠার সড়ক বর্ষায় চলাচলের অনুপযোগী, দুর্ভোগে পথচারীরা

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র কথিত ইফতার মাহফিলের আড়ালে আওয়ামী সমাবেশ আয়োজনের অপচেষ্টা রোধ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আহ্বান।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:58:41 pm, Friday, 13 March 2026
  • 32 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম প্রেসক্লাবের নাম ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর কথিত ইফতার মাহফিলের আড়ালে সমাবেশ আয়োজনের অপচেষ্টা রোধ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আহ্বান।

চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ শুক্রবার এক যুক্ত বিবৃতিতে বলেন, চট্টগ্রাম প্রেসক্লাবের নাম ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসেবে পরিচিত চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ১৪ মার্চ বিকালে নগরীর কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ইফতার মাহফিলের নামে একটি সমাবেশের আয়োজন করেছে। বাস্তবে এটি একটি রাজনৈতিক সমাবেশ আয়োজনের অপচেষ্টা, যা নিষিদ্ধ সংগঠন ও তাদের অনুসারীদের পুনরায় সংগঠিত করার একটি পরিকল্পিত উদ্যোগ বলে আমাদের দৃঢ বিশ্বাস। চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ এসব তৎপরতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারন সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমানসহ নেতৃবৃন্দ জানান, ইতিপূর্বেও এই চক্রটি পুলিশের বিরুদ্ধে চট্টগ্রামের কর্ণফুলী টাওয়ারের সামনে এক সমাবেশে পুলিশের বিরুদ্ধে বিষোদগার করাসহ জয়বাংলা স্লোগান দিয়ে সমাবেশ শেষ করে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নেতৃবৃন্দ জানান, সিইউজে নামের এই সংগঠনটি দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অঙ্গসংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির কথিত সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীসহ এর অনেক নেতৃস্থানীয় ব্যক্তি সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং আওয়ামী লীগের পলাতক ফ্যাসিস্ট নেতৃত্বের সাথে তাদের ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি চট্টগ্রামের সর্বমহলে সুবিদিত।

নেতৃবৃন্দ বলেন, আমাদের কাছে এমনও তথ্য রয়েছে যে, উক্ত কর্মসূচির আর্থিক পৃষ্ঠপোষকতা প্রদান করছে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের ব্যক্তি ও গোষ্ঠী, যারা বর্তমানে জনসমক্ষে সক্রিয় হতে না পেরে ইফতার মাহফিলের মতো সামাজিক আয়োজনকে আড়াল হিসেবে ব্যবহার করছে। এই চক্রটি সরকার বিরোধী হিসেবে চিহ্নিত ইকবাল সোবহান চৌধুরী, জেলে আটক শ্যামল দত্তসহ আরো অনেককে তাদের কার্যক্রমে সম্পৃক্ত করে সবসময় সরকার বিরোধী অবস্থান নেয়। শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষনা ও বিগত জাতীয় নির্বাচন বানচালের জন্য রিয়াজ হায়দারসহ কতিপয় সাংবাদিক স্বাক্ষর করে বিবৃতি দিয়ে নিজেদের মুখোশ উম্মোচন করেছে।

সাংবাদিক নেতৃবৃন্দ জানান, জাতীয় পর্যায়েও এই সংগঠনের সাথে সম্পৃক্ত একাধিক ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ বর্তমানে কারাগারে আটক রয়েছেন এবং কেউ কেউ পলাতক অবস্থায় রয়েছেন। সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে তারা মূলত পলাতক আওয়ামী লীগ

নেতাদের পুনর্বাসন ও পুনর্গঠনের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে জনমনে দৃঢ় ধারণা তৈরি হয়েছে। চট্টগ্রামেও এই নেটওয়ার্ক এখনো সক্রিয় রয়েছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হলে পলাতক ফ্যাসিস্ট নেতৃত্ব ও তাদের সহযোগীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, অত্যন্ত উদ্বেগজনক বিষয় হলো, এই অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের বিগত কমিটি সহ-আয়োজক হিসেবে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস, এটি একটি প্রতারণামূলক ও অনৈতিক পদক্ষেপ। কারণ চট্টগ্রাম প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী ও নিয়মতান্ত্রিক সাংবাদিক সংগঠন, যার মর্যাদা ও নিরপেক্ষতার আড়ালে ফ্যাসিস্ট ঘরানার বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা চট্টগ্রাম প্রেস ক্লাব পরিদর্শন করেছেন, যা প্রতিষ্ঠানটির গুরুত্ব ও সংবেদনশীলতার বিষয়টি স্পষ্ট করে।

ফ্যাসিস্ট শক্তির সহযোগী হিসেবে পরিচিত একটি সংগঠন প্রকাশ্যে এমন কর্মসূচি ঘোষণা করায় সাংবাদিক সমাজ, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং শহীদ পরিবারের সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। বর্তমান গণতান্ত্রিক পরিবেশকে অস্থিতিশীল করা এবং নিষিদ্ধ শক্তিকে পুনরায় সংগঠিত করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে আমাদের দৃঢ় ধারণা। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনস্বার্থ বিবেচনায় উক্ত কর্মসূচি অবিলম্বে বন্ধ করা, সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনানুগভাবে তদন্তের আওতায় আনা এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানান চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদের এসব দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে তারা আরও বড় ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার সুযোগ পেতে পারে, যা জননিরাপত্তা ও রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ বলেন, জনরায়ে নির্বাচিত সরকারের গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। আমরাও চাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হোক। তবে যারা জুলাই বিপ্লবের সময় ছাত্রদের রক্ত নিয়ে হোলিখেলা করেছে এবং প্রেস মিডিয়াতে আন্দোলনের যোদ্ধাদের নামে যারা ভীতি তৈরি করেছে, যারা সহযোগিতার ভূমিকা পালন করছে তাদের এ ধরনের অবাধ বিচরণ ও সমাবেশ বৈষম্য বিরোধী ছাত্র সমাজের মতো চট্টগ্রামের সাংবাদিক সমাজও মেনে নিবে না। চট্টগ্রাম প্রেসক্লাবের নাম ব্যবহার করে এ ধরনের সমাবেশে কোন ধরনের অপ্রিতিকর পরিস্থিতি সৃষ্টি হলে চট্টগ্রামের সাংবাদিক সমাজ দায়ী থাকবে না। চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ এসব তৎপরতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র কথিত ইফতার মাহফিলের আড়ালে আওয়ামী সমাবেশ আয়োজনের অপচেষ্টা রোধ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আহ্বান।

আপডেট সময় : 03:58:41 pm, Friday, 13 March 2026