Dhaka , Tuesday, 18 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কোচের যে ৬ শব্দে পাল্টে গেল টাইগাররা ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এলো সর্বনিম্নে চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস’ জোড়া মুকুট জয় রামু সেনানিবাসের শিক্ষার্থী আফিয়ার রূপগঞ্জে বিক্রমপুর স্টিলে বিষাক্ত কালো ধোঁয়ার প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তরের আড়াইহাজারে ম্যাজিস্ট্রেট দেখে ওষুধের দোকান বন্ধ করে পালালো ওষুধ ব্যবসায়ীরা ভোলায় বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি গঠন নিয়ে প্রশ্ন, যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ কাউখালীতে কাঠের ডাসার আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার ১৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? নগরীর কাপ্তাই রাস্তার মাথায় ভাড়া নৈরাজ্য , ঘাটে ঘাটে যাত্রী নামিয়ে ‘ভেঙে ভেঙে’ দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ হাটহাজারীতে দিনদুপুরে তরুণকে ধাওয়া করে গুলি রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক নেত্রকোণায় ৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সরাইল পুলিশের মাদক বিরোধী অভিযান: ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৯ পাইকগাছায় টেকসই মৎস্য উৎপাদনে মতবিনিময় মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা ঢাকায় নারীদের জন্য বিশেষ বাসসেবা চালু করছে বিআরটিসি প্রশিক্ষণ শেষে খালি হাতে ফিরবেন নারীরা, জানতে পেরেই উদ্যোগ নিলেন মানবিক ডিসি জাহিদ ভাতগ্রাম কে আর এস ইনস্টিটিউশনে জিপিএ-৫ প্রাপ্তদের অভিভাবকদের সংবর্ধনা পরিচ্ছন্ন নগরী হিসেবে কক্সবাজারকে গড়ে তুলতে জনসচেতনতা জরুরি: রামুতে এমপি কাজল কক্সবাজার শহরের আবাসিক হোটেল থেকে ঢাকা মিরপুরের হানিফের মরদেহ উদ্ধার সরাইল উপজেলা প্রেসক্লাবে মতবিনিময় করেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক: এবি পার্টি পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে যা জানালেন মন্ত্রী দুর্গাপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কলমাকান্দায় ৬ দফা দাবিতে উত্তাল সড়ক, দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন নেত্রকোণার দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ভোলায় বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি গঠন নিয়ে প্রশ্ন, যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:23:32 pm, Tuesday, 18 August 2026
  • 5 বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রহমান হেলাল, ভোলা জেলা প্রতিনিধি,

ভোলা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যকরী কমিটি গঠন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি, সদস্যদের বৈধতা যাচাই এবং সংগঠনের গঠনতন্ত্র যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না—এমন প্রশ্ন তুলে সদ্য গঠিত কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির আলম চৌধুরী।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দেওয়া পদত্যাগপত্রে তিনি এসব বিষয়ে আপত্তি ও উদ্বেগের কথা তুলে ধরেন। সম্প্রতি গঠিত কার্যকরী কমিটিতে তাঁকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন তিনি।

পদত্যাগপত্রে মুনতাসির আলম চৌধুরী বলেন, একটি সংগঠনের কার্যকরী কমিটি কীভাবে, কোন সভার সিদ্ধান্তের ভিত্তিতে এবং কার অনুমোদনে গঠিত হয়েছে—তা সদস্যদের কাছে স্পষ্ট ও স্বচ্ছ থাকা প্রয়োজন। একই সঙ্গে কমিটিতে অন্তর্ভুক্ত সদস্যদের সদস্যপদের বৈধতা, বাস-মিনিবাসের মালিকানা, রেজিস্ট্রেশনসহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে যাচাই করা জরুরি।

তিনি আরও উল্লেখ করেন, নতুন কার্যকরী কমিটিতে অন্তর্ভুক্ত কয়েকজনের বাস-মিনিবাস মালিকানা ও সদস্যপদের বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এসব বিষয় যথাযথভাবে যাচাই-বাছাই না করে কমিটি অনুমোদন করা হলে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমে জটিলতা সৃষ্টি হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

পদত্যাগপত্রে তিনি কার্যকরী কমিটি গঠনের পূর্ণাঙ্গ প্রক্রিয়া, সংশ্লিষ্ট সভার কার্যবিবরণী, সদস্যদের তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করার দাবি জানান। পাশাপাশি সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নির্বাচন বা মনোনয়নের প্রক্রিয়া সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সম্পন্ন হয়েছে কি না, সেটিও যাচাইয়ের আহ্বান জানান।

মুনতাসির আলম চৌধুরী স্পষ্ট করে বলেন, তাঁর আপত্তি কোনো ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নয়; বরং সংগঠনের স্বচ্ছতা, জবাবদিহিতা, বৈধতা ও সদস্যদের আস্থা নিশ্চিত করার স্বার্থেই তিনি এসব প্রশ্ন তুলেছেন।

তিনি আরও বলেন, উত্থাপিত বিষয়গুলো নিরপেক্ষভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে সংগঠনের প্রতি সদস্যদের আস্থা আরও সুদৃঢ় হবে। এ অবস্থায় তিনি যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে তাঁর পদত্যাগপত্র গ্রহণের অনুরোধ জানান।

এদিকে, মুনতাসির আলম চৌধুরীর উত্থাপিত অভিযোগ ও পদত্যাগের বিষয়ে ভোলা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কোচের যে ৬ শব্দে পাল্টে গেল টাইগাররা

ভোলায় বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি গঠন নিয়ে প্রশ্ন, যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ

আপডেট সময় : 07:23:32 pm, Tuesday, 18 August 2026