Dhaka , Saturday, 31 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বরিশালে ফাঁকা কলেজ ক্যাম্পাস, পাশের হার ৪৪.৮৪: একজনও পাস করেনি ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেসক্লাব পাইকগাছার জরুরি সভা অনুষ্ঠিত সাফল্যের ধারাবাহিকতায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ‘১১ দলীয় জোটের লংমার্চে দুর্নীতি- চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথে নেমেছি- ভাঙ্গায় শফিকুর রহমান। গাইবান্ধায় কর্জে হাসানা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীঘিনালায় ধানখেতের আইলে মিলল আহত গন্ধগোকুল, উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ শেরেবাংলার অসাম্প্রদায়িক আদর্শ অনুসরণের আহ্বান ববি উপাচার্যের : বাংলার বাঘ ফাউন্ডেশনের স্মরণসভা ও গুণিজন সংবর্ধনা সরকার গঠনের ১৫ দিন না যেতেই সরকারের সমালোচনা শুরু করেন জামাত- এমপি খোকন তালুকদারের ময়মনসিংহে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়, স্বাস্থ্যসেবাসহ মানবকল্যাণে কাজ করতে চান দুলাল উদ্দিন পূর্বধলায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড তাহসিফের মৃত্যু: ‘আসল সত্য’ উদঘাটন চায় রাওয়া মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, চট্টগ্রাম ও কুমিল্লায় অভিযান; ২টি মাইক্রোবাস ও ৬ লাখ টাকা মূল্যের ব্যাটারি উদ্ধার ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে ধর্মপাশায়,শিক্ষার্থীর ছেঁড়া জামা নিজ হাতে সেলাই করে দিলেন প্রধান শিক্ষক, প্রশংসায় ভাসছেন নাইলা বেগম ফতুল্লায় কৃষকদল নেতাকে মারধরের অভিযোগ, পরে বসতবাড়িতে আগুন রামুর রাজারকুলে চেয়ারম্যান প্রার্থী মাওলানা জসিম উদ্দিনের সমর্থনে মতবিনিময় সভা দীঘিনালার তিন কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ১৫–২৪ শতাংশ কোলকাতার পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নের উপর জোর এবং কর্মীদের সান্মানিক বৃদ্ধি ফতুল্লায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করল ‘চাইনা মার্কেট’ ৯দিনের অবরোধে সাময়িক বিরতি, রোববার ১২ ঘণ্টা চলবে সাজেকের যানবাহন অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই সরকারের লক্ষ্য: সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন মধুপুর সার্কেলের এএসপি আরিফুল ইসলাম শ্রীপুরে বিধবা,দুস্হ ও অসচ্ছলদের জন্য ফ্রি মেডিকেল সেন্টারের উদ্বোধন মশকনিধন থেকে বিনিয়োগ—চট্টগ্রাম নিয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে চসিক প্রশাসকের আলোচনা ফতুল্লায় শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজার পরিদর্শনে অধ্যাপক মামুন মাহমুদ সোনারগাঁয়ে চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা দাবি বিএনপি নেতা সেলিম সরকারের মহেশখালীতে দেশীয় তৈরি বন্দুক ও এলজিসহ আব্দুল মালেক গ্রেপ্তার পাইকগাছায় চিংড়ি চাষিদের সঙ্গে মৎস্য সচিবের মতবিনিময়

‘১১ দলীয় জোটের লংমার্চে দুর্নীতি- চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথে নেমেছি- ভাঙ্গায় শফিকুর রহমান।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:12:13 pm, Saturday, 31 October 2026
  • 10 বার পড়া হয়েছে

আহম্মেদ আল ইভান,

জনগণের অধিকার রক্ষার জন্য আমরা মাঠে নেমেছি। এ লড়াই জনগণের লড়াই, এ লড়াই মুক্তির লড়াই। দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে হবে। আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই।’ শনিবার ফরিদপুরের ভাঙ্গায় ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চের পথসভায় এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার সামনে পৌঁছায় ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের গাড়িবহর। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘ভাঙ্গাবাসী কেমন আছেন? ফরিদপুরের ভাঙ্গাকে গড়তে হবে। সারা দেশেরই কোমর ভাঙা। তাই বাংলাদেশকে সংস্কার করতে হবে, মেরামত করতে হবে।

তিনি বলেন, ‘আমরা জনগণের অধিকার রক্ষার জন্য মাঠে নেমেছি। এ লড়াই জনগণের লড়াই, এ লড়াই মুক্তির লড়াই। দেশকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত করতে হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে। সাত দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আপনারা কি আমাদের সঙ্গে আছেন?’

এ সময় উপস্থিত নেতাকর্মীরা সমস্বরে হ্যাঁ সূচক জবাব দেন। পরে তিনি বলেন, আপনারা রাস্তায় নেমে আমাদের দাবির প্রতি সংহতি জানিয়েছেন। আমাদের উষ্ণ অভিনন্দন জানানোর জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই।

লংমার্চের সাত দফা দাবির মধ্যে রয়েছে, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করা।

সরেজমিনে দেখা যায়, লংমার্চ ঘিরে সকাল থেকেই ভাঙ্গা পৌরসভার সামনে ঢাকা-খুলনা মহাসড়কের দুই পাশে জড়ো হতে থাকেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। সকাল ৮টা থেকে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন। জামায়াতের আমিরকে স্বাগত জানাতে দলটির নারী কর্মীদেরও সড়কের পাশে অবস্থান করে।

লংমার্চে জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের পাশাপাশি হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা মামুনুল হকের অনুসারীদেরও অংশ নিতে দেখা যায়। তাঁদের উপস্থিতিতে লংমার্চে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের কর্মীদের অংশগ্রহণের চিত্র সামনে আসে।

১১ দলীয় ঐক্যজোটের এ লংমার্চে নেতৃত্ব দেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ভাঙ্গায় পথসভা ও শুভেচ্ছা বিনিময় শেষে বিপুলসংখ্যক নেতাকর্মী এবং কয়েক হাজার গাড়ির বহর নিয়ে খুলনা হয়ে কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করেন লংমার্চে অংশগ্রহণকারীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বরিশালে ফাঁকা কলেজ ক্যাম্পাস, পাশের হার ৪৪.৮৪: একজনও পাস করেনি ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে

‘১১ দলীয় জোটের লংমার্চে দুর্নীতি- চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথে নেমেছি- ভাঙ্গায় শফিকুর রহমান।

আপডেট সময় : 06:12:13 pm, Saturday, 31 October 2026