
মাহবুবুর রহমান (শান্ত),
রাজধানীর অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটির পাসের হার ৯৯.০৭ শতাংশ। পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ২২৮ জন শিক্ষার্থী।
প্রতিষ্ঠানের এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত ফল এই অর্জন। ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি বলেন, পরিকল্পিত পাঠদান, শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা এবং গভর্নিং বডির সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করছে।
সংশ্লিষ্টরা জানান, মানসম্মত শিক্ষা, দক্ষ শিক্ষক, আধুনিক পাঠদান পদ্ধতি ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ শিক্ষাক্ষেত্রে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

























