Dhaka , Monday, 17 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইল পুলিশের মাদক বিরোধী অভিযান: ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৯ পাইকগাছায় টেকসই মৎস্য উৎপাদনে মতবিনিময় মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা ঢাকায় নারীদের জন্য বিশেষ বাসসেবা চালু করছে বিআরটিসি প্রশিক্ষণ শেষে খালি হাতে ফিরবেন নারীরা, জানতে পেরেই উদ্যোগ নিলেন মানবিক ডিসি জাহিদ ভাতগ্রাম কে আর এস ইনস্টিটিউশনে জিপিএ-৫ প্রাপ্তদের অভিভাবকদের সংবর্ধনা পরিচ্ছন্ন নগরী হিসেবে কক্সবাজারকে গড়ে তুলতে জনসচেতনতা জরুরি: রামুতে এমপি কাজল কক্সবাজার শহরের আবাসিক হোটেল থেকে ঢাকা মিরপুরের হানিফের মরদেহ উদ্ধার সরাইল উপজেলা প্রেসক্লাবে মতবিনিময় করেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক: এবি পার্টি পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে যা জানালেন মন্ত্রী দুর্গাপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কলমাকান্দায় ৬ দফা দাবিতে উত্তাল সড়ক, দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন নেত্রকোণার দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান জাল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের রহস্য উদঘাটন, চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে ৪ সদস্য গ্রেফতার মৎস্যসম্পদ রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে  সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী সরাইলে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, জুতায় মিলল মরদেহ রামগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ- ২০২৬ এর উদ্বোধন ও সফল চাষীদের সম্মাননা প্রদান নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত অভিনেত্রী রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেফতার ভারত পাকিস্তান শ্রীলংকাকে ছাড়িয়ে বাংলাদেশের রেকর্ড আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরাইলি বসতি স্থাপনকারীদের প্রবেশ আজকের মুদ্রার রেট: ১৬ আগস্ট ২০২৬ এ্যাব চট্টগ্রামের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন রামুতে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সংসদ সদস্য কাজল রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

সরাইল পুলিশের মাদক বিরোধী অভিযান: ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৯

  • Reporter Name
  • আপডেট সময় : 08:40:42 pm, Monday, 17 August 2026
  • 1 বার পড়া হয়েছে

মোঃ আব্বাস উদ্দিন,

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও দেশীয় তৈরি চোলাই মদ সহ মাদক ব্যবসা ও সংশ্লিষ্টতার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট ২০২৬) সরাইল থানার ভৌগোলিক এলাকার বিভিন্ন স্থানে একাধিক টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের অংশ হিসেবে শাহবাজপুর সেকেন্ড গেইট মাষ্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সাইফুল ইসলাম (৪৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি শাহজাদাপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। এ অভিযানে গ্রেপ্তারকারী কর্মকর্তা ছিলেন এসআই (নিরস্ত্র) রাজীব বড়ুয়া। শাহবাজপুর এলাকায় পৃথক অভিযানে ১২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মতিন (৫৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি বড্ডাপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) কাজী শামীম হোসেন। এদিকে কুট্টাপাড়া তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সোহেল (৩৮)-কে গ্রেপ্তার করা হয়। তিনি পূর্ব কুট্টাপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। গ্রেপ্তারকারী কর্মকর্তা ছিলেন এসআই (নিরস্ত্র) ফারুক আহম্মেদ।
ভূইশ্বর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ পুরিয়া গাঁজাসহ মোঃ রবিউল (৩২) ও সাকিব হোসেন (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। রবিউল কিশোরগঞ্জের ভৈরব থানার কমলপুর গ্রামের মোঃ সেলিমের ছেলে এবং সাকিব একই থানার চুন্ডিবের (উত্তরপাড়) গ্রামের খুরশিদ আলমের ছেলে। এ অভিযানে তামিলকারী কর্মকর্তা ছিলেন এএসআই (নিরস্ত্র) কারুন মিয়া। গুনারা এলাকায় অভিযান চালিয়ে ২৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদসহ শাহজাহান মিয়া (৪৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি সরাইল বেপারী এলাকার মৃত আব্দুল করিমের ছেলে। এ অভিযানে দায়িত্ব পালন করেন এসআই (নিরস্ত্র) মোঃ মনির আহমেদ ও এএসআই (নিরস্ত্র) হিমন ইসলাম। অপরদিকে দক্ষিণ আরিফাইল এলাকায় অভিযান চালিয়ে ৫ পুরিয়া গাঁজাসহ তাজু মিয়া (২৫), আলমগীর হোসেন (৪৮) ও ইকবাল হোসেন (৫০)-কে গ্রেপ্তার করা হয়। তাজু মিয়া টিঘর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে, আলমগীর হোসেন দক্ষিণ আরিফাইলের শুক্কুর ফকিরের ছেলে এবং ইকবাল হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর গ্রামের মৃত হেলাল মিয়ার ছেলে। এ অভিযানে গ্রেপ্তারকারী কর্মকর্তা ছিলেন এসআই (নিরস্ত্র) মোঃ মনির আহমেদ ও এএসআই (নিরস্ত্র) হিমন ইসলাম। পুলিশের দেওয়া তথ্যমতে, ১৬ আগস্ট পরিচালিত এসব পৃথক অভিযানে মোট ৪৭ পিচ ইয়াবা ট্যাবলেট, ৮ পুরিয়া গাঁজা এবং ২৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। সরাইল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সরাইলকে মাদকমুক্ত রাখতে মাদক ব্যবসায়ী ও মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অপ্রতিহতভাবে পরিচালিত হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরাইল পুলিশের মাদক বিরোধী অভিযান: ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৯

সরাইল পুলিশের মাদক বিরোধী অভিযান: ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৯

আপডেট সময় : 08:40:42 pm, Monday, 17 August 2026