Dhaka , Monday, 2 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া ৬ লাখ টাকা উদ্ধার শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা যোগদানের পরই মধুপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশংসিত ওসি ফজলুল হক মাটির স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জৈব সারে ভর্তুকির আহ্বান ‎মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ষড়যন্ত্রের আশঙ্কা শফিকুর রহমানের পাইকগাছায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প; চিকিৎসাসেবা পেলেন শত শত রোগী পবিত্র ধর্মগ্রন্থেই সম্প্রীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া রয়েছে – জহির উদ্দিন স্বপন এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ একজন গ্রেপ্তার টেকনাফে এসআরবি-১৫ ও বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪ আবুধাবি থেকে আনা স্বর্ণের ‘ডিম’ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় ফেরত নেওয়ার চেষ্টা! কাস্টমস গোয়েন্দার জালে ৪ কোটি ৯১ লাখ টাকার ৬টি স্বর্ণের ডিম! ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি বরদাশত করা হবে না জিরো টলারেন্স নীতি ঘোষণা ভূমি প্রতিমন্ত্রীর সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর জাতীয় যুব দিবসে ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ যুব সম্মাননা পেলেন অক্সিজেন এর প্রতিষ্ঠাতা ইমন কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর-আগ্নসংযোগ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ‎গাইবান্ধার সাঘাটায় ভূমি কর্মকর্তার অপসারণে বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দীঘিনালায় অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের মহড়া সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৪৮ কারখানায় সাধারণ ছুটি

চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩

  • Reporter Name
  • আপডেট সময় : 08:31:27 pm, Monday, 2 November 2026
  • 1 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার প্রধান আসামি জিল্লুর রহমান জুয়েল ও তার সহযোগী মো. আরমানকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭ চট্টগ্রাম।

এছাড়া নগরীর চান্দগাঁওয়ে চুরির অভিযোগে মো. হাসানকে পিটিয়ে হত্যার মামলার এজাহারনামীয় আসামি আলম পাইককেও গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) ঢাকা মহানগরীর ভাটারা থানা এলাকা থেকে জীবন হত্যা মামলার প্রধান আসামি জিল্লুর রহমান জুয়েলকে এবং চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে আলম পাইককে গ্রেপ্তার করা হয়। এর আগে রবিবার (১ নভেম্বর) রাতে কুমিল্লার কোতোয়ালি থানাধীন ঠাকুরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মামলার এজাহারনামীয় আসামি মো. আরমানকে।

এসআরবি-৭ চট্টগ্রাম সূত্র জানায়, নিহত আবু ইউসুফ প্রকাশ জীবন (২৭) চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের মোহাম্মদ গোলাম নবীর ছেলে। তিনি পরিবারসহ চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসবাস করতেন এবং শেরশাহ এলাকার একটি আইসক্রিম কারখানায় দিনমজুর হিসেবে কাজ করতেন।
প্রায় তিন-চার মাস আগে প্রধান অভিযুক্ত জিল্লুর রহমান জুয়েলের সঙ্গে রাজনীতিতে জড়িয়ে পড়েন জীবন। পরবর্তী সময়ে রাজনৈতিক পক্ষ পরিবর্তন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে বায়েজিদ বোস্তামী থানাধীন কুঞ্জছায়া আবাসিক এলাকায় জিল্লুর রহমান জুয়েলসহ তার সহযোগীরা লাঠিসোঁটা ও ধারালো ছুরি দিয়ে জীবনের ওপর হামলা চালায়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। বিশেষ করে ডান পায়ের হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত গুরুতর জখম হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ অক্টোবর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করেন। মামলাটি ২৮ অক্টোবর দায়ের করা হয়। পরে এতে দণ্ডবিধির ৩০২ ধারা সংযোজন করা হয়।
মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তারের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১১, নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল ১ নভেম্বর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে কুমিল্লার কোতোয়ালি থানাধীন ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি মো. আরমানকে (২৫) গ্রেপ্তার করে।
অন্যদিকে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১, ঢাকার যৌথ আভিযানিক দল ২ নভেম্বর রাত ২টা ১০ মিনিটে ঢাকা মহানগরীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি জিল্লুর রহমান জুয়েলকে (৪০) গ্রেপ্তার করে।
এদিকে, চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় দায়ের করা মো. হাসান হত্যা মামলার এজাহারনামীয় অভিযুক্ত আলম পাইককে (৩৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রামের আরেকটি আভিযানিক দল।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১টা ১০ মিনিটে চান্দগাঁও থানাধীন আরকান রোডের চাঁদগাঁও হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আলম পাইক বাগেরহাট সদর উপজেলার হরিখানা গ্রামের মো. খলিল পাইকের ছেলে।
চুরির অভিযোগে মো. হাসানকে পিটিয়ে হত্যার ঘটনায় চান্দগাঁও থানায় ২৬ অক্টোবর দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তার তিন আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে এসআরবি-৭ চট্টগ্রাম সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান?

চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় : 08:31:27 pm, Monday, 2 November 2026