Dhaka , Monday, 2 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া ৬ লাখ টাকা উদ্ধার শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা যোগদানের পরই মধুপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশংসিত ওসি ফজলুল হক মাটির স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জৈব সারে ভর্তুকির আহ্বান ‎মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ষড়যন্ত্রের আশঙ্কা শফিকুর রহমানের পাইকগাছায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প; চিকিৎসাসেবা পেলেন শত শত রোগী পবিত্র ধর্মগ্রন্থেই সম্প্রীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া রয়েছে – জহির উদ্দিন স্বপন এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ একজন গ্রেপ্তার টেকনাফে এসআরবি-১৫ ও বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪ আবুধাবি থেকে আনা স্বর্ণের ‘ডিম’ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় ফেরত নেওয়ার চেষ্টা! কাস্টমস গোয়েন্দার জালে ৪ কোটি ৯১ লাখ টাকার ৬টি স্বর্ণের ডিম! ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি বরদাশত করা হবে না জিরো টলারেন্স নীতি ঘোষণা ভূমি প্রতিমন্ত্রীর সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর জাতীয় যুব দিবসে ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ যুব সম্মাননা পেলেন অক্সিজেন এর প্রতিষ্ঠাতা ইমন কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর-আগ্নসংযোগ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ‎গাইবান্ধার সাঘাটায় ভূমি কর্মকর্তার অপসারণে বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দীঘিনালায় অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের মহড়া সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৪৮ কারখানায় সাধারণ ছুটি

হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান?

  • Reporter Name
  • আপডেট সময় : 08:38:44 pm, Monday, 2 November 2026
  • 0 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক,

গায়ে হলুদের সাজে একসঙ্গে দেখা গেল অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী সাফা কবিরকে। হলুদ পোশাকে, বন্ধুদের ঘিরে বিয়ের অনুষ্ঠানের আবহে হাজির হয়েছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে অনেকেই মনে করছেন, এটি হয়তো কোনো নাটকের দৃশ্য। তবে বাস্তবে একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে এমন সাজে দেখা গেছে তৌসিফ ও সাফাকে।

বিয়ের বিভিন্ন আয়োজনের পোশাক নকশা ও বিক্রি করে প্রতিষ্ঠানটি। তাদের প্রচারণার অংশ হিসেবে গায়ে হলুদের অনুষ্ঠানের আদলে তৈরি করা হয়েছে ভিডিওটি।

একটি রিসোর্টে ধারণ করা বিজ্ঞাপনচিত্রে সাফাকে দেখা গেছে নানা রঙের নকশা করা হলুদ লেহেঙ্গায়। অন্যদিকে তৌসিফের পরনে ছিল হলুদ পাঞ্জাবি ও কুর্তি। তাদের ঘিরে ছিলেন আরও কয়েকজন তরুণ-তরুণী। ভিডিওতে দুজনের প্রাণবন্ত উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের।

প্রকাশের দুই দিনের মধ্যেই ভিডিওটির ভিউ প্রায় সাড়ে চার লাখ ছাড়িয়েছে। অনেকেই তাদের রসায়নের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার এটিকে নাটকের দৃশ্য বলেও মনে করেছেন।

তৌসিফ ও সাফার বন্ধুত্ব বেশ পুরোনো। শোবিজে প্রায় একই সময়ে পথচলা শুরু হলেও তার আগ থেকেই তাদের পরিচয় ও বন্ধুত্ব। কিছুদিন আগে বন্ধুদের সঙ্গে সিলেট ঘুরে এসেছেন তারা।

গত ২৭ অক্টোবর ছিল তৌসিফের জন্মদিন। বিশেষ দিনটি উপলক্ষে স্ত্রী ও বন্ধুদের নিয়ে সিলেটে সময় কাটান তিনি। সফরে তৌসিফ ও সাফার সঙ্গে ছিলেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া এবং সৈয়দ জামান শাওন। ব্যস্ততার কারণে শেষ মুহূর্তে যেতে পারেননি অভিনেতা সিয়াম আহমেদ।

ভ্রমণের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তৌসিফ লিখেছিলেন, ‘বয়স বাড়ে, সময় বদলায়, জীবনের হিসাব বদলে যায়। কিন্তু কিছু বন্ধুত্ব মনে করিয়ে দেয়, জীবনে এখন অনেক কিছু সুন্দর আছে।’

এদিকে তৌসিফকে সামনে দেখা যাবে নির্মাতা শিহাব শাহীনের ওয়েব সিনেমা ‘ক্যাফে আমব্রেলা’য়। আইস্ক্রিনে মুক্তি পাওয়া এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার, পার্থ শেখ, আমিনা ইসলাম ও আরেফিন জিলানী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান?

হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান?

আপডেট সময় : 08:38:44 pm, Monday, 2 November 2026