Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর জাতীয় যুব দিবসে ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ যুব সম্মাননা পেলেন অক্সিজেন এর প্রতিষ্ঠাতা ইমন কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর-আগ্নসংযোগ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ‎গাইবান্ধার সাঘাটায় ভূমি কর্মকর্তার অপসারণে বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দীঘিনালায় অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের মহড়া সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৪৮ কারখানায় সাধারণ ছুটি মৌলভীবাজারে এনপিবি নিউজের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজনগরে জাতীয় যুব দিবস পালিত, ১২ যুবক-যুবতী পেলেন ১২ লাখ ৬০ হাজার টাকা জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, চ্যান্সেলরের পদত্যাগ দাবি রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখার দাবি রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লা অপসারণ শুরু, স্বস্তিতে রোগী ও স্বজনরা সাজিনাজ হাসপাতাল ও রেডিসন ব্লু চট্টগ্রামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটে নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করার নির্দেশ প্রশাসক ডা. শাহাদাতের রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ১,৮১০ মামলা, ডাম্পিং ৪৯৮ গাড়ি পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত সাজেকের অবরোধ প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে পরিবহন শ্রমিকদের অবরোধ সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ মধুপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ কালিয়াকৈরে থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  দুর্গাপুরে লক্ষাধিক টাকার মালামালসহ এক তরুণ আটক ১৩৫ টন চালে ক্ষতিকর মাত্রায় অ্যাফ্লাটক্সিন পাওয়ার প্রতিবেদন নিয়ে শিপিং এজেন্টের আপত্তি নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সব উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান

কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:39:48 pm, Sunday, 1 November 2026
  • 13 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

উদিনেজের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পর দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও গোল করার ধারাবাহিকতায় সন্তুষ্ট রোমার কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনি। একই সঙ্গে চোটে থাকা পাওলো দিবালা ও ইভান কোনে আন্তর্জাতিক বিরতির পর দলে ফিরতে পারেন বলে আশা করছেন তিনি। তবে তাঁদের ফেরার বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে রাজি নন রোমা কোচ।

ইতালিয়ান সিরি ‘আ’-তে উদিনেজেকে ৫-২ গোলে হারিয়েছে রোমা। ম্যাচের প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে চারবার বল পাঠিয়ে বড় ব্যবধানে এগিয়ে যায় গ্যাসপেরিনির দল। তবে বিরতির পর ছন্দ হারিয়ে দুটি গোল হজম করে তারা। শেষ দিকে আরও একটি গোল করে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

ম্যাচ শেষে দলের গোল করার ধারাবাহিকতায় সন্তোষ প্রকাশ করেন গ্যাসপেরিনি। তাঁর মতে, একাধিক খেলোয়াড়ের গোল পাওয়াটা দলের সামগ্রিক আত্মবিশ্বাসের ইতিবাচক দিক তুলে ধরছে। খেলোয়াড়েরা এখন নিজেরা গোল করার পাশাপাশি সতীর্থদের জন্যও সুযোগ তৈরি করতে আত্মবিশ্বাসী।

তবে দ্বিতীয়ার্ধে দলের মনোযোগ কমে যাওয়ায় কিছুটা হতাশ হয়েছেন রোমা কোচ। ৪-০ গোলে এগিয়ে থাকা এবং সামনে ম্যানচেস্টারের বিপক্ষে ম্যাচ থাকায় খেলোয়াড়দের গতি কমে যাওয়া স্বাভাবিক বলে মনে করেন তিনি। এ ছাড়া ২০ দিনেরও কম সময়ে আটটি ম্যাচ খেলায় শারীরিক ক্লান্তিও এর কারণ। তবে উদিনেজের দ্বিতীয় গোলটি মনোযোগের অভাব থেকেই হয়েছে বলে মনে করেন গ্যাসপেরিনি।

চোটে থাকা গোলরক্ষক মাইল সভিলার, ইভান কোনে, পাওলো দিবালা ও লরেঞ্জো পেল্লেগ্রিনির ফেরার সম্ভাবনা নিয়েও কথা বলেছেন তিনি। আন্তর্জাতিক বিরতির আগেই চারজনের মাঠে ফেরার সম্ভাবনা থাকলেও বিষয়টি এখনো অনিশ্চিত। গ্যাসপেরিনি জানান, তাত্ত্বিকভাবে সবাই ফিরতে পারেন, আবার কারও পক্ষেই ফেরা সম্ভব না-ও হতে পারে। আগামী কয়েক দিনের পরিস্থিতি পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

টানা ম্যাচ খেলার ব্যস্ত সূচি নিয়েও নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন রোমা কোচ। তাঁর মতে, ক্যারিয়ারে এত দীর্ঘ সময় ধরে ঘন ঘন ম্যাচ খেলার অভিজ্ঞতা খুব বেশি হয়নি। আটালান্টার হয়ে ইউরোপা লিগের মৌসুমে এমন পরিস্থিতি তৈরি হলেও সেটি ছিল মার্চ-এপ্রিল মাসে। এবার প্রতিটি ম্যাচেই খেলোয়াড়দের উচ্চমাত্রার শারীরিক ও মানসিক চাপ নিতে হচ্ছে।

উদিনেজের বিপক্ষে ম্যাচটি ব্যক্তিগতভাবেও স্মরণীয় হয়ে থাকবে রোমার ডিফেন্ডার দানিয়েলে ঘিলার্দির জন্য। এই ম্যাচেই সিরি ‘আ’-তে নিজের প্রথম গোল করেছেন তিনি। গোলটি করতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হয়েছে বলে জানান এই ডিফেন্ডার। এমনকি শট নেওয়ার সময় পেশিতে টানও অনুভব করেছিলেন তিনি। সিরি ‘বি’-তে আগে মাত্র দুটি গোল করা ঘিলার্দিকে সিরি ‘আ’-তে গোল পেতে দুই বছর অপেক্ষা করতে হয়েছে।

এই জয়ের ফলে চলতি মৌসুমে সিরি ‘আ’-র প্রথম ১০ ম্যাচে রোমার গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৮-এ। ক্লাবটির ইতিহাসে লিগের প্রথম ১০ ম্যাচে এত গোল আগে কখনো আসেনি। বর্তমানে সর্বোচ্চ গোল করা দল হিসেবেও নিজেদের অবস্থান ধরে রেখেছে তারা। পাশাপাশি শিরোপার লড়াইয়ে ইন্টার মিলান ও লাৎসিওর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাচ্ছে গ্যাসপেরিনির দল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ

আপডেট সময় : 07:39:48 pm, Sunday, 1 November 2026