Dhaka , Tuesday, 18 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নীলফামারীতে হামলার শিকার চবির চারুকলা শিক্ষার্থী, মাথায় চার সেলাই সাইনবোর্ডে অবৈধ দোকানপাট উচ্ছেদ, যানজট নিরসনে অভিযান তীব্র সমালোচনার মুখে রাহাত ফতেহ আলী খান, নেপথ্যে যে কারণ কোচের যে ৬ শব্দে পাল্টে গেল টাইগাররা ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এলো সর্বনিম্নে চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস’ জোড়া মুকুট জয় রামু সেনানিবাসের শিক্ষার্থী আফিয়ার রূপগঞ্জে বিক্রমপুর স্টিলে বিষাক্ত কালো ধোঁয়ার প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তরের আড়াইহাজারে ম্যাজিস্ট্রেট দেখে ওষুধের দোকান বন্ধ করে পালালো ওষুধ ব্যবসায়ীরা ভোলায় বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি গঠন নিয়ে প্রশ্ন, যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ কাউখালীতে কাঠের ডাসার আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার ১৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? নগরীর কাপ্তাই রাস্তার মাথায় ভাড়া নৈরাজ্য , ঘাটে ঘাটে যাত্রী নামিয়ে ‘ভেঙে ভেঙে’ দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ হাটহাজারীতে দিনদুপুরে তরুণকে ধাওয়া করে গুলি রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক নেত্রকোণায় ৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সরাইল পুলিশের মাদক বিরোধী অভিযান: ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৯ পাইকগাছায় টেকসই মৎস্য উৎপাদনে মতবিনিময় মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা ঢাকায় নারীদের জন্য বিশেষ বাসসেবা চালু করছে বিআরটিসি প্রশিক্ষণ শেষে খালি হাতে ফিরবেন নারীরা, জানতে পেরেই উদ্যোগ নিলেন মানবিক ডিসি জাহিদ ভাতগ্রাম কে আর এস ইনস্টিটিউশনে জিপিএ-৫ প্রাপ্তদের অভিভাবকদের সংবর্ধনা পরিচ্ছন্ন নগরী হিসেবে কক্সবাজারকে গড়ে তুলতে জনসচেতনতা জরুরি: রামুতে এমপি কাজল কক্সবাজার শহরের আবাসিক হোটেল থেকে ঢাকা মিরপুরের হানিফের মরদেহ উদ্ধার সরাইল উপজেলা প্রেসক্লাবে মতবিনিময় করেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক: এবি পার্টি পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে যা জানালেন মন্ত্রী

কোচের যে ৬ শব্দে পাল্টে গেল টাইগাররা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:28:58 pm, Tuesday, 18 August 2026
  • 2 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় কোনো অঘটন নয়, বরং পরিকল্পিত পারফরম্যান্সের ফল। আর এই জয়ের নেপথ্যে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স। তার দেওয়া মাত্র ছয় শব্দের মন্ত্রেই যেন বদলে গেছে টাইগারদের খেলার ধরন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে নামার আগে ক্রিকেটারদের উদ্দেশে সিমন্স বলেছিলেন, “ম্যাচের প্রতিটি সেশনেই ওদের হারাতে হবে।” মাঠে সেই পরিকল্পনাই বাস্তবায়ন করেছেন নাজমুল হোসেন শান্তরা।

চার দিনের ম্যাচে ১২টি সেশনেই অস্ট্রেলিয়ার ওপর আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই ছিল টাইগারদের দাপট।

প্রথম দিনেই হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামে। তিনি তুলে নেন ছয় উইকেট। দ্বিতীয় দিনে ব্যাট হাতে জ্বলে ওঠেন তানজিদ হাসান তামিম। অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির বোলিং আক্রমণের বিপক্ষে তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি।

তৃতীয় দিনে নিজেদের লিড আরও বড় করে বাংলাদেশ। এরপর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে স্পিনারদের দাপটে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় টাইগাররা। চতুর্থ দিনে জয় নিশ্চিত করতে খুব বেশি সময়ও লাগেনি।

এই জয়ের পেছনে ডারউইনের উইকেট প্রস্তুতকারক জেক পাভলিচের অবদানও উল্লেখযোগ্য। এমন একটি উইকেট তৈরি করা হয়েছিল, যেখানে সফরকারী দলও নিজেদের শক্তি কাজে লাগানোর সুযোগ পেয়েছে। বাংলাদেশ সেই সুবিধাই সর্বোচ্চভাবে কাজে লাগিয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পুরো ম্যাচে একবারও অস্ট্রেলিয়া বাংলাদেশকে ছাড়িয়ে যেতে পারেনি। তাই এই জয়কে কোনোভাবেই অঘটন বলা যায় না।

অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ার তৃতীয় দল হিসেবে জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ। নিজেদের সামর্থ্য প্রমাণের তীব্র তাগিদই যেন টাইগারদের আরও আত্মবিশ্বাসী করে তুলেছিল।

অস্ট্রেলিয়ার বাংলাদেশকে তুলনামূলকভাবে কম গুরুত্ব দেওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। মেলবোর্ন, সিডনি, পার্থ কিংবা ব্রিসবেনের মতো বড় ভেন্যুর বদলে ডারউইনে এই টেস্ট আয়োজন করা হয়। মাত্র পাঁচ হাজার দর্শক ধারণক্ষমতার এই ভেন্যুতেই প্রথমবার পুরুষদের টেস্ট অনুষ্ঠিত হয়।

আর সেই ঐতিহাসিক ম্যাচেই ফিল সিমন্সের ছয় শব্দের মন্ত্র বাস্তবায়ন করে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে হামলার শিকার চবির চারুকলা শিক্ষার্থী, মাথায় চার সেলাই

কোচের যে ৬ শব্দে পাল্টে গেল টাইগাররা

আপডেট সময় : 08:28:58 pm, Tuesday, 18 August 2026