
আব্বাস উদ্দিন,
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৭ আগষ্ট২০২৬ইং) সরাইল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. পারভেজ আলম আদেল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, দৈনিক বাঙালির কণ্ঠের সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মেহেরুন নিছা মেহেরিন, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, জেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ভাইস প্রেসিডেন্ট মো. আসাদুজ্জামান শাহীন এবং সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ্জামান লস্কর তপু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নিউজ টোয়েন্টিফোরের সংবাদ উপস্থাপক সোহাগ বক্স ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। এ সময় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, জনসচেতনতা বৃদ্ধি এবং এলাকার উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
সভায় সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

























