Dhaka , Friday, 16 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক: এবি পার্টি

  • Reporter Name
  • আপডেট সময় : 06:21:18 pm, Monday, 17 August 2026
  • 48 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,

সরকারের ছয় মাসের মেয়াদ পূর্তির পর আয়োজিত পর্যালোচনামূলক সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘সরকারের ছয় মাস: প্রতিশ্রুতি বনাম বাস্তবতা! জনগণের সামনে পূর্ণাঙ্গ খতিয়ান’ শীর্ষক সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বক্তব্য দেন।

মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেন, ‘৩১ দফা রাষ্ট্র মেরামত’, ‘সবার আগে বাংলাদেশ’ ও ‘উই হ্যাভ এ প্ল্যান’-এর মতো প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকার এখন দলীয়করণ, দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং ক্যাম্পাসে সহিংসতার কারণে জনগণের মধ্যে হতাশা তৈরি করেছে।

তিনি বলেন, একটি নির্বাচিত সরকারকে মূল্যায়নের জন্য ছয় মাস কম সময় নয়। তবে এত অল্প সময়ে সরকারের পূর্ণাঙ্গ সফলতা বা ব্যর্থতার হিসাব করাও ঠিক হবে না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের তুলনায় বর্তমান পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে দাবি করেন তিনি।

মঞ্জুর অভিযোগ, জীবনযাত্রার ব্যয় বেড়েছে, কিন্তু মানুষের জীবনমান সেই অনুযায়ী উন্নত হয়নি। প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে দলীয়করণ এবং ক্যাম্পাসে সহিংসতা সরকারের সুশাসন নিয়ে প্রশ্ন তৈরি করেছে। বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে বহু কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মসংস্থান বৃদ্ধির পরিবর্তে বেকারত্ব বেড়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সব রাজনৈতিক দলকে নিয়ে আলোচনায় বসার পরামর্শ দেওয়া হলেও সরকার তা আমলে নেয়নি।

এদিকে দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেন, দেশে রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি আবার ফিরে আসছে। তবে সরকারের রাজনৈতিক সহনশীলতাকে ইতিবাচক উল্লেখ করে তিনি এটি পুরো মেয়াদে বজায় রাখার আহ্বান জানান।

ফুয়াদ বলেন, বিএনপির ৩১ দফার ৮ থেকে ১০টি বিষয় ইতোমধ্যে উপেক্ষা করা হয়েছে। ক্রীড়াঙ্গনকে দলীয়করণ না করার প্রতিশ্রুতি, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনসহ বিভিন্ন বিষয়ে বিএনপি তাদের ওয়াদা রাখেনি বলেও অভিযোগ করেন তিনি।

গুম ও মানবাধিকার বিষয়ে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ বাতিল করে আগের আইনের তুলনায় দুর্বল আইন করা হয়েছে বলেও দাবি করেন ফুয়াদ। তার অভিযোগ, গুমের ঘটনায় অভিযুক্তদেরই তদন্তের দায়িত্ব দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

জ্বালানি খাত বেসরকারীকরণ প্রসঙ্গে তিনি বলেন, সংসদে নীতিমালা প্রণয়ন ছাড়া এ খাত বেসরকারীকরণ করা উচিত নয়। তবে তারা বেসরকারীকরণের বিরোধী নন এবং পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে এবি পার্টির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক: এবি পার্টি

আপডেট সময় : 06:21:18 pm, Monday, 17 August 2026