Dhaka , Thursday, 15 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড়

  • Reporter Name
  • আপডেট সময় : 12:26:44 pm, Thursday, 15 October 2026
  • 6 বার পড়া হয়েছে

কাজল খান,

মাদারীপুর পৌর শহরের চকবাজার এলাকায় একটি দোকানের সামনে রাখা হয়েছে প্রায় ৪০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি মানকচু। প্রায় ৮ ফুট উচ্চতার ব্যতিক্রমী এই কচু দেখতে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। কেউ ছবি তুলছেন, কেউবা কাছ থেকে দেখে বিস্ময় প্রকাশ করছেন। অনেকের কাছেই এত বড় কচু দেখা জীবনের প্রথম অভিজ্ঞতা।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের চকবাজার এলাকার সুমন হোটেলসংলগ্ন একটি দোকানের সামনে কচুটিকে ঘিরে মানুষের কৌতূহল দেখা যায়। বিশাল আকৃতির এই মানকচুর খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ সেটি দেখতে আসেন।
কচুটির ক্রেতা লুৎফর হোসেন জানান, কয়েকজন মিলে মাদারীপুর সদর উপজেলার রাস্তি এলাকায় ঘুরতে গিয়ে লস্কর বাড়ির সামনে কচুটি দেখতে পান। এর অস্বাভাবিক বড় আকার দেখে তাঁরা মুগ্ধ হন। পরে কচুটির মালিক সেলিম লস্করের কাছ থেকে সেটি কেনার আগ্রহ প্রকাশ করেন। প্রথমে বিক্রি করতে রাজি না হলেও পরে প্রায় দুই হাজার টাকায় কচুটি কিনে নেন তাঁরা। বর্তমানে কচুটির দাম প্রায় পাঁচ হাজার টাকা হাঁকা হচ্ছে বলে জানান তিনি।
লুৎফর হোসেন বলেন, “আমার বয়স ৫০ বছরের বেশি। জীবনে এত বড় কচু কখনো দেখিনি। প্রথমবার এমন কচু দেখে লোভ সামলাতে পারিনি। টাকার কথা না ভেবেই কিনে এনেছি। কচুটি নিয়ে আসার পর সন্ধ্যা থেকেই বিভিন্ন এলাকার মানুষ দেখতে আসছেন। বিষয়টি আমার কাছে খুবই ভালো লাগছে।”
স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন বলেন, “ঘুরতে গিয়ে কচুটি চোখে পড়ে। এর আকার দেখে খুব ভালো লেগেছে। জীবনে প্রথম এত বড় কচু দেখলাম। তাই এটি কিনে নিয়ে এসেছি।”
কচুটি দেখতে আসা ৭০ বছর বয়সী হিতেনবালা বলেন, “জীবনের এতগুলো বছরেও এত বড় কচু দেখিনি। এটি দেখে খুব ভালো লাগছে। কৃষক নিশ্চয়ই অনেক যত্ন ও পরিচর্যা করে কচুটি ফলিয়েছেন। তাই এর কিছু অংশ কিনে মাছ দিয়ে রান্না করে খাব।”
তবে ব্যতিক্রমী এই মানকচু এখন চকবাজার এলাকার মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশাল আকৃতির কচুটি একনজর দেখতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূরদূরান্ত থেকে আসা কৌতূহলী মানুষ।

অন্যদিকে কচুটির মূল মালিক সেলিম লস্কর বলেন, দীর্ঘ প্রায় ১০ বছর ধরে তিনি কচুটি লালন-পালন ও পরিচর্যা করে বড় করেছেন। ক্রেতারা কচুটি কেনার জন্য এমন আগ্রহ দেখানোয় শেষ পর্যন্ত বিক্রি করতে রাজি হন। তবে দীর্ঘদিনের যত্নে বড় করে তোলা কচুটি বিক্রি করার পর তাঁরও খারাপ লাগছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড়

আপডেট সময় : 12:26:44 pm, Thursday, 15 October 2026