Dhaka , Thursday, 15 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

  • Reporter Name
  • আপডেট সময় : 08:03:23 pm, Thursday, 15 October 2026
  • 3 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

শিক্ষার মূল উদ্দেশ্য কেবল জিপিএ বা ভালো ফলাফল অর্জন নয়; বরং শিক্ষার্থীদের সৎ, যোগ্য, দায়িত্বশীল ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন, এমপি।

বৃহস্পতিবার উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান নাংগলমোড়া শামসুল উলুম কামিল মাদরাসার গভর্নিং বডি, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাদরাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব লায়ন সালাউদ্দিন আলীর সভাপতিত্বে আয়োজিত এই সভায় দ্বীনি শিক্ষার প্রসার, শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা ও শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। আধুনিক বিশ্ব ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দ্বীনি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও সাধারণ জ্ঞানে পারদর্শী হতে হবে।

শিক্ষকদের জাতি গঠনের কারিগর আখ্যায়িত করে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সততা, শৃঙ্খলা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি করা শিক্ষকদের অন্যতম মূল দায়িত্ব। বিশেষ করে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নেওয়া এবং মেধা বিকাশে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী পরামর্শ দিয়ে বলেন, সফলতার জন্য কঠোর পরিশ্রম, সময়ানুবর্তিতা ও আত্মগঠনের কোনো বিকল্প নেই। মাদক, অসৎ সঙ্গ ও সময়ের অপচয় ত্যাগ করে পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি। বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক হওয়ায় তথ্যপ্রযুক্তি, ভাষাগত দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী অর্জনের পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে তা দেশের কল্যাণে নিয়োজিত করার পরামর্শ দেন প্রতিমন্ত্রী।

প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন প্রসঙ্গে ব্যারিস্টার মীর হেলাল বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি ও ঝরে পড়া রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ, ভূমি প্রতিমন্ত্রীর এপিএস আমিনুল ইসলাম, হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান এবং উপজেলা প্রকৌশলী রফিকুল আলম।

সভায় প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যা, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষার পরিবেশ নিয়ে বিশদ আলোচনা শেষে শিক্ষার্থীদের আদর্শ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

আপডেট সময় : 08:03:23 pm, Thursday, 15 October 2026