Dhaka , Friday, 18 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল: মোনাফ সিকদারসহ ১৩ জনের নামে মামলা, অজ্ঞাত ৫০-৬০ জঙ্গল সলিমপুরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান আইনশৃঙ্খলা ও সুশাসনে গুরুত্ব দিলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ বিএনপি নেতৃবৃন্দ: বরিশালে বিশেষ সভা অনুষ্ঠিত গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় নিজের শক্তিকে চিনে নাও, পৃথিবীটাকে জয় করো: সাফা কবির পাইকগাছায় ডব্লিউএফপি’র সড়কে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ পাইকগাছায় লবণাক্ত পানি রোধে গোলটেবিল নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে পাওনা পরিশোধের দাবিতে সেঞ্চুরি অ্যাপারেলসের শ্রমিকদের অবস্থান এমপিকে কবে বিয়ে করছেন রিংকু, জানা গেল দিনক্ষণ রূপগঞ্জের ইউএনও সাইফুল ইসলাম প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিবে পদায়ন চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের আগস্টে ব্যাংক থেকে সরকারের ঋণ ১৩ হাজার কোটি টাকা বিরোধী দলের লংমার্চ ঘিরে আওয়ামী লীগের ষড়যন্ত্রের অভিযোগ রাশেদের কালিয়াকৈরে বোয়ালী ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে ওয়ার্ডে ওয়ার্ডে জনসচেতনা সাতকানিয়ায় প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিলস প্রশিক্ষণ সম্পন্ন মাদারীপুরে আলোচিত আইভি হত্যার এক সপ্তাহেও গ্রেপ্তার নেই, আতঙ্কে পরিবার ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার বিকল্প নেই:- মেয়র ডা. শাহাদাত হোসেন এসআই আলতাফ হত্যা: ১৫ আসামিকে ধরতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রূপগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার চাকসুর উদ্যোগে চবিতে প্রকাশিত হলো আইনবিষয়ক ম্যাগাজিন ‘আইনের আলো’ সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার; আসামি আজাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজয়নগর থানা পুলিশের অভিযানে ২০বোতল স্কফসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি বেগমগঞ্জে র‍্যাব-১১ হাতে গ্রেফতার  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের পজিটিভ সরাইল এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীর বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষকের খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কাউখালীতে ৪০ বছর পর উচ্ছেদ: কচুয়াকাঠি আধুনিক সেতু নির্মাণের পথ সুগম

বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার

  • Reporter Name
  • আপডেট সময় : 05:08:29 pm, Saturday, 1 August 2026
  • 96 বার পড়া হয়েছে

বাসস,

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বর্তমান সংসদকে ঘিরে দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। বাংলাদেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ এখন জাতীয় সংসদের কার্যক্রমের দিকে নিবদ্ধ।

সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থা—বাসসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের মানুষ চান সংসদ সদস্যরা জ্ঞানগর্ভ আলোচনা, গঠনমূলক সমালোচনা ও যুক্তি-তর্কের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবেন।

বর্তমান সংসদকে ‘মজলুমের সংসদ’ হিসেবে উল্লেখ করে কায়সার কামাল বলেন, সংসদের অধিকাংশ সদস্য অতীতে গুম, নির্যাতন, কারাবরণ, নির্বাসন কিংবা নানা ধরনের রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন। তার দাবি, ৩৫০ জন সংসদ সদস্যের প্রায় ৯৯ শতাংশই এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছেন। তাই বাংলাদেশের পাশাপাশি বিশ্বের ইতিহাসেও এটি একটি ব্যতিক্রমধর্মী সংসদ।

ভারপ্রাপ্ত স্পিকার বলেন, সংসদের প্রতিদিনের কার্যক্রম এখন দেশের কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ মোবাইল ফোনের মাধ্যমে দেখছেন। তাই জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, সংসদ পরিচালনায় ন্যায়বিচার ও নিরপেক্ষতাই হবে তার প্রধান নীতি। যতদিন সংসদ পরিচালনার দায়িত্বে থাকবেন, ততদিন সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের চেষ্টা করবেন।

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দল—উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান কায়সার কামাল। তিনি বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হলো—সরকার ও বিরোধী দল থাকবে, এক পক্ষ অন্য পক্ষের গঠনমূলক সমালোচনা করবে। আর এই আলোচনা ও সমালোচনার মধ্য দিয়েই রাষ্ট্র ও জনগণ উপকৃত হবে।

তার মতে, জাতীয় সংসদই দেশের রাজনৈতিক, গণতান্ত্রিক ও উন্নয়ন কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হওয়া উচিত। সরকারি দলের পাশাপাশি বিরোধী দলও সংসদে নিজেদের মতামত ও গঠনমূলক সমালোচনা তুলে ধরার পূর্ণ সুযোগ পাবে।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস তুলে ধরে কায়সার কামাল বলেন, মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র, মানবাধিকার, সাম্য, মানবিক মর্যাদা ও আইনের শাসন প্রতিষ্ঠা। তবে স্বাধীনতার পর দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বারবার বাধাগ্রস্ত হয়েছে।

তিনি দাবি করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন অভিযাত্রা শুরু হয়েছে।

ভারপ্রাপ্ত স্পিকার বলেন, এই নতুন গণতান্ত্রিক যাত্রার কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রত্যাশা পূরণের পাশাপাশি দেশের সব শ্রেণি-পেশার মানুষের একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল: মোনাফ সিকদারসহ ১৩ জনের নামে মামলা, অজ্ঞাত ৫০-৬০

বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার

আপডেট সময় : 05:08:29 pm, Saturday, 1 August 2026