Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার মধুপুরে সমবায় সদস্যদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ সরাইলে একজন ক্রীড়াপ্রেমী মানুষ “এস এম ফরিদ” ‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ

  • Reporter Name
  • আপডেট সময় : 03:50:23 pm, Tuesday, 1 September 2026
  • 2 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় কথা, কবিতা ও সুরের মূর্ছনার মধ্য দিয়ে স্মরণ করা হলো বাংলাদেশের জাতীয় ও কালোত্তীর্ণ কবি কাজী নজরুল ইসলামকে। রবিবার (৩০ আগস্ট) উপজেলার বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে অবস্থিত ‘নজরুল অধ্যয়ন কেন্দ্র’ এই স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত। জলসিঁড়ি পাঠকেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহার সভাপতিত্বে এবং নজরুল অধ্যয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায় আয়োজনে বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ও অধ্যক্ষ শহীদ খান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, এস এম রফিকুল ইসলাম, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সহ সভাপতি মামুন রনবীর, বিরিশিরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা, কবি লোকান্ত শাওন এবং কবি জীবন চক্রবর্তী।
আলোচনা পর্বে বক্তারা জাতীয় কবির জীবন, কর্ম ও দর্শনের নানা দিক নিয়ে সারগর্ভ আলোচনা করেন। আলোচকরা বলেন, ‍“নজরুল কেবল বিদ্রোহের কবি নন, তিনি প্রেম, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার এক মূর্ত প্রতীক।”
বক্তারা আরও বলেন, “নজরুল ছিলেন শোষণ, বৈষম্য, অন্যায় ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার এক অকুতোভয় কণ্ঠস্বর। তাঁর অমর সৃষ্টি যুগে যুগে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার প্রেরণা জোগায়।” বর্তমান প্রজন্মের কাছে কবির আদর্শ তুলে ধরার আহ্বান জানিয়ে তারা বলেন, “নজরুলের সাহিত্য ও দর্শনের সঙ্গে পরিচিত হলে দেশপ্রেম, মানবিকতা এবং অসাম্প্রদায়িক চেতনা বিকশিত হয়, যা একটি সুস্থ সমাজ গঠনে অপরিহার্য।”
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয়। এতে নজরুলের অমর সৃষ্টি থেকে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী দিলীপ ঘোষ এবং অর্পিতা দাস। এছাড়া কবির কবিতা থেকে সুমধুর আবৃত্তি করে শোনান ধনেশ পত্রনবীশ। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, সংস্কৃতিপ্রেমী ও নজরুল ভক্তরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি

সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ

আপডেট সময় : 03:50:23 pm, Tuesday, 1 September 2026