Dhaka , Saturday, 1 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, তিন শতাধিক রোগীর চিকিৎসাসেবা মধুপুরে দুর্বৃত্তের হাতে বিএনপি নেতার মা খুন বিকাশ এজেন্টের আত্মসাৎ করা টাকা উদ্ধার করে ভুক্তভোগীর হাতে তুলে দিল রামু থানা পুলিশ সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সম্পন্ন রূপগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান কার্যক্রম শুরু ‘গণতন্ত্র মা দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড আচার্য পি. সি. রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত পাইকগাছা সরাইলে থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার সন্দেহভাজনসহ ৬ জন গ্রেপ্তার নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ রূপগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আলোচনা সভা ও মিছিল কাঁচা মরিচের দামে আগুন, সাধারণ মানুষ দিশেহারা গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন চরভদ্রাসনে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নির্মিত কাঠের সেতুর উদ্বোধন সম্পূর্ণ। চন্দনাইশ উপজেলার বরকলে মাদকবিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত “বন্ধু মহল প্রবাসী”র উদ্যোগে প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ” চন্দনাইশে আশা’র মোলভীবাজার শাখার ২৫ লক্ষ টাকা অনুদান প্রদান চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে শিক্ষামন্ত্রীর অভিবাদন বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে দ্রুত নতুন ঘর নির্মাণের আশ্বাস: জেলা প্রশাসক কাউখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের পরিক্ষা অনুষ্ঠিত সমাজে পিছিয়ে পড়া জনগণকেআত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে জেলা প্রশাসক লক্ষীপুর রামুতে বিদেশি পিস্তল, গুলি ও মিনি পিকআপসহ কচ্ছপিয়ার মোঃ সোহেল গ্রেফতার আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নেত্রকোণার দুর্গাপুরে পুলিশের অভিযানে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ সহ আটক -২ নগরীর বেসরকারি হাসপাতালের পার্কিং ও নকশা যাচাইয়ে খোদ সিডিএ চেয়ারম্যান পাইকগাছায় সুন্দরবননির্ভর জেলেদের মাঝে চাল বিতরণ আমির খানকে দেওয়া প্রাণনাশের হুমকি ঘিরে নতুন মোড় বিপদে পড়া মার্তিনেজকে উদ্ধার করে জ্যাকেট উপহার পেলেন ভক্ত গাজার গণহত্যায় ইসরাইলকে অস্ত্র দিচ্ছে ভারত: অ্যামনেস্টি

‘গণতন্ত্র মা দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 01:07:53 pm, Saturday, 1 August 2026
  • 5 বার পড়া হয়েছে

মাহবুবুর রহমান (শান্ত),

ঢাকাতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ এবং আহত ও নির্যাতনের শিকার ছাত্র-জনতার প্রতি সংহতি জানিয়ে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে ‘গণতন্ত্র মা দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

বেগম খালেদা জিয়া গণতন্ত্র অধিকার গণতন্ত্র পরিষদ—‘The Mother of Democracy’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাইয়ের আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। আয়োজকদের বক্তব্য অনুযায়ী, জুলাই ২০২৪-এর ঘটনায় প্রায় ১,৫০০ জন শহীদ, ২,০০০ জন আহত এবং প্রায় এক লাখ ছাত্র-জনতা মামলা-হামলার শিকার হয়েছেন। তাদের আত্মত্যাগ ও ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির অনুপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য ও প্রতিনিধিত্ব করেন নাদিম চৌধুরী, প্রধান-মুখ্য সমন্বয়ক, মৎস্যজীবীদের সঙ্গে সংশ্লিষ্ট ৬ পার্টি সংগঠন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী; তিনি বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

প্রধান অতিথির বক্তব্যে নাদিম চৌধুরী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মেঘনা আলম, কেন্দ্রীয় নেতা ও মুখপাত্র, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। তিনি বলেন, গণতন্ত্র কোনো ব্যক্তির একক বিষয় নয়; এটি জনগণের অধিকার। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে রাজনৈতিক সচেতনতা, প্রশিক্ষণ ও ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ তাঁর বক্তব্যে জুলাইয়ের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। একই সঙ্গে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম.এ মজনু মিয়া। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘গণতন্ত্র মা দিবস’ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি গণতন্ত্রের জন্য দীর্ঘদিনের সংগ্রাম ও ত্যাগকে স্মরণ করার একটি উদ্যোগ। তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথি, জাতীয় নেতৃবৃন্দ এবং মৎস্যজীবী দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

এ সময় মৎস্যজীবী দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের জাতীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তারা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, তিন শতাধিক রোগীর চিকিৎসাসেবা

‘গণতন্ত্র মা দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময় : 01:07:53 pm, Saturday, 1 August 2026