Dhaka , Tuesday, 3 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার স্কুলে থাকতেই পাইলট, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল নাথালিয়ার স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস শুধু ‘স্যরি’ বললেই কি মুছে যায় মনের কষ্ট? ‘ও আমাকে মা-বাবার চেয়েও বেশি বোঝে’ সরাইলে পাগলা কুকুরের কামড়ে নারীসহ ৮ জন আহত, এলাকায় আতঙ্ক কালিয়াকৈরে তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই রূপগঞ্জে সিম গ্রুপের পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ টেকনাফের সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাতের আঘাতে ১ জেলে নিহত! নবপ্রজন্মের মাঝে ইসলামের সৌন্দর্য ও শাশ্বত জীবনদর্শন তুলে ধরতে হবে – ইসলামী যুবসমাজ দুর্গাপুরে নাঈমুরের সাফল্যের হেট্রিক : টানা তিন পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নতুন ইতিহাস মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিল ‎গাইবান্ধায় এলজিইডির বাস্তবায়নে খানাখন্দের রাস্তা ফিরে পেল প্রাণ ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীর্ঘদিন পর সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান: সেরা রেস্তোরাঁ ও শেফদের বিসিএ সম্মাননা অনুষ্ঠিত মাদারীপুর সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বামী হত্যার পর অনিশ্চয়তায় দুই সন্তান, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার; ল্যাবএইডে চাকরি পেলেন সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রী সন্ত্রাস ও মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা, শিক্ষা ও সমাজসেবায় প্রশংসিত মোঃ কাউছার ভূঁইয়া চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ সকল বাধা পেরিয়ে সাফল্যের শিখরে: বিসিএস ক্যাডার হিসেবে অমিত খানের নতুন যাত্রা আবার উত্তপ্ত বরিশালের চরকাউয়া: বাস ও ইজিবাইক শ্রমিকদের দ্বন্দ্বে জিম্মি তিন উপজেলার প্রায় ৬০ হাজার মানুষ কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-২৭-এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি লুৎফুর রহমান কাজল

স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার

  • Reporter Name
  • আপডেট সময় : 09:03:45 pm, Tuesday, 3 November 2026
  • 0 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

ব্যালন ডি’অরের এবারের লড়াইয়ে লামিন ইয়ামালকে অন্যতম ফেভারিট মনে করেছিলেন অনেকেই। স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি বার্সেলোনার জার্সিতেও দারুণ সাফল্য পেয়েছেন এই তরুণ ফরোয়ার্ড।

তবে শেষ পর্যন্ত ব্যালন ডি’অর জেতা হয়নি তাঁর। ভোটের লড়াইয়ে তৃতীয় হয়েছেন ইয়ামাল, দ্বিতীয় হওয়া কিলিয়ান এমবাপ্পের পেছনে।

এই ফল মেনে নিতে পারছেন না ইয়ামালের বাবা মুনির নাসরাউই। স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তাঁর অভিযোগ, রিয়াল মাদ্রিদের সাদা জার্সির প্রতি পক্ষপাতিত্বের কারণেই এমবাপ্পে বাড়তি সুবিধা পেয়েছেন।

সাংবাদিক জোতা জর্দির সঙ্গে আলাপচারিতায় এমবাপ্পেকে ভোট দেওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নাসরাউই। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের স্পেন প্রতিনিধি ও স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের পরিচালক হোসে ফেলিক্স দিয়াজ নিজের ভোটে এমবাপ্পেকে প্রথম স্থানে রেখেছিলেন। শেষ পর্যন্ত সামগ্রিক ভোটেও দ্বিতীয় হন ফরাসি তারকা।

দিয়াজের ভোট নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন ইয়ামালের বাবা। তিনি বলেন, ‘এমবাপ্পেকে যারা ভোট দিয়েছেন, তাদের একজনকে আমি পর্দায় দেখতে চাই। তার সঙ্গে কথা বলতে চাই। আর তোমার সঙ্গেও কথা বলতে চাই, বন্ধু—তুমি তো এমবাপ্পের ভক্ত।’

এরপর স্পেনের ফুটবল সংস্কৃতি এবং রিয়াল মাদ্রিদের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলে আরও ক্ষোভ প্রকাশ করেন নাসরাউই। তাঁর ভাষায়, ‘এমন ঘটনা শুধু স্পেনেই ঘটে। বিশ্বের সেরা খেলোয়াড় যদি রিয়াল মাদ্রিদের হয়ে খেলে, তাহলে জাতীয় দলের জন্য ভোট দিন! আমি বলছি না, পুরস্কারটি শুধু একজন খেলোয়াড়ের জন্য, দলের জন্য নয়। আমরা তো একবিংশ শতাব্দীতে আছি।’

বিভিন্ন দেশের ভোটের চিত্রও আলোচনায় এনেছেন ইয়ামালের বাবা। আর্জেন্টিনা ভোট দিয়েছে লিওনেল মেসিকে, ফ্রান্সের ভোট পেয়েছেন এমবাপ্পে, ইংল্যান্ডের পছন্দ ছিলেন হ্যারি কেইন। অন্যদিকে জর্জিয়া ভোট দিয়েছে তাদের তারকা খভিচা খাভারাস্খেলিয়াকে।

এমন পরিস্থিতিতে বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা ইয়ামাল নিজ দেশের ভোটে প্রত্যাশিত সমর্থন পাননি—এমন অভিযোগই তুলছেন তাঁর বাবা। তাঁর ক্ষোভ নতুন করে ব্যালন ডি’অরের ভোটিং প্রক্রিয়া এবং জাতীয় পরিচয়ের প্রভাব নিয়ে বিতর্ক উসকে দিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার

স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার

আপডেট সময় : 09:03:45 pm, Tuesday, 3 November 2026