Dhaka , Tuesday, 3 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই রূপগঞ্জে সিম গ্রুপের পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ টেকনাফের সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাতের আঘাতে ১ জেলে নিহত! নবপ্রজন্মের মাঝে ইসলামের সৌন্দর্য ও শাশ্বত জীবনদর্শন তুলে ধরতে হবে – ইসলামী যুবসমাজ দুর্গাপুরে নাঈমুরের সাফল্যের হেট্রিক : টানা তিন পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নতুন ইতিহাস মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিল ‎গাইবান্ধায় এলজিইডির বাস্তবায়নে খানাখন্দের রাস্তা ফিরে পেল প্রাণ ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীর্ঘদিন পর সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান: সেরা রেস্তোরাঁ ও শেফদের বিসিএ সম্মাননা অনুষ্ঠিত মাদারীপুর সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বামী হত্যার পর অনিশ্চয়তায় দুই সন্তান, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার; ল্যাবএইডে চাকরি পেলেন সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রী সন্ত্রাস ও মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা, শিক্ষা ও সমাজসেবায় প্রশংসিত মোঃ কাউছার ভূঁইয়া চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ সকল বাধা পেরিয়ে সাফল্যের শিখরে: বিসিএস ক্যাডার হিসেবে অমিত খানের নতুন যাত্রা আবার উত্তপ্ত বরিশালের চরকাউয়া: বাস ও ইজিবাইক শ্রমিকদের দ্বন্দ্বে জিম্মি তিন উপজেলার প্রায় ৬০ হাজার মানুষ কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-২৭-এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি লুৎফুর রহমান কাজল ধর্মপাশার সার অবৈধভাবে পাচারের সময় বারহাট্টা থানায় আটক পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া ৬ লাখ টাকা উদ্ধার শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা যোগদানের পরই মধুপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশংসিত ওসি ফজলুল হক

স্বামী হত্যার পর অনিশ্চয়তায় দুই সন্তান, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার; ল্যাবএইডে চাকরি পেলেন সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় : 06:40:12 pm, Tuesday, 3 November 2026
  • 4 বার পড়া হয়েছে

সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি,

স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে যখন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি খাদিজা আক্তার, তখনই সহায়তার হাত বাড়িয়ে দিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁর স্ত্রী খাদিজা আক্তারের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। রাজধানীর বেসরকারি হাসপাতাল ল্যাবএইডে নার্স হিসেবে চাকরি পেয়েছেন খাদিজা।
একসময় যে সংসারে ছিল স্বামীর উপার্জনে স্বাভাবিক জীবনযাপনের স্বপ্ন, তাঁর আকস্মিক মৃত্যুর পর সেই সংসারেই নেমে আসে চরম অনিশ্চয়তা। বাবার অপেক্ষায় থাকা ছোট্ট দুই শিশুর নিষ্পাপ চোখ আজও যেন খুঁজে ফেরে প্রিয় বাবাকে। বাবার হাত থেকে লজেন্স নেওয়ার আশায় বাড়ির এদিক-সেদিক ছুটে বেড়ানোর সেই স্মৃতি এখন পরিবারটির কাছে কেবলই বেদনার।
স্বামীকে হারানোর পর দুই সন্তানের ভরণপোষণ, সংসারের ব্যয়ভার এবং অসুস্থ মায়ের চিকিৎসা—সবকিছু সামলাতে হিমশিম খাচ্ছিলেন খাদিজা আক্তার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে কীভাবে সন্তানদের ভবিষ্যৎ গড়ে তুলবেন, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি।
এমন কঠিন সময়ে মানবিক উদ্যোগ নিয়ে পরিবারটির পাশে দাঁড়ান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুধু আর্থিক সহায়তা নয়, দীর্ঘমেয়াদে পরিবারটির জীবনযাপনের কথা বিবেচনা করে খাদিজার জন্য একটি সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থাও করেন তিনি।
জানা গেছে, রাজধানীর বেসরকারি হাসপাতাল ল্যাবএইডে নার্স হিসেবে চাকরির সুযোগ পেয়েছেন খাদিজা আক্তার। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন। বর্তমানে দুই সন্তান ও মাকে সঙ্গে নিয়ে ঢাকায় অবস্থান করছেন তিনি। আপাতত পরিবারের সদস্যদের নিয়ে সেখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
চাকরিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করে খাদিজা আক্তার বলেন, ‘ডেপুটি স্পিকার কায়সার কামাল আমার চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। স্বামীর মৃত্যুর পরপরই তিনি নগদ এক লাখ টাকা এবং পরিবারের সবার জন্য নতুন কাপড় পাঠিয়েছিলেন। এবার আমার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে চাকরির ব্যবস্থা করেছেন। গত বৃহস্পতিবার থেকে কাজে যোগ দিয়েছি। দুই সন্তান ও মাকে নিয়ে ঢাকায় এসেছি। আপাতত এখানেই থাকব। তিনি আমাদের সংসারে ঈশ্বরের দূত হয়ে এসেছেন। তাঁর প্রতি আমরা কৃতজ্ঞ।’
খাদিজার কর্মসংস্থানের এই উদ্যোগে একদিকে যেমন অসহায় পরিবারটির আর্থিক অনিশ্চয়তা কিছুটা কমবে, অন্যদিকে দুই সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে তৈরি হবে নতুন সম্ভাবনা। স্বামীর মৃত্যুর শোক বুকে নিয়েই এবার সন্তানদের মুখের দিকে তাকিয়ে নতুন করে জীবন শুরু করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।
একটি বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া নিঃসন্দেহে একটি ইতিবাচক মানবিক উদ্যোগ। ব্যারিস্টার কায়সার কামালের এই উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের পরিবার নতুন করে বেঁচে থাকার সাহস ও আশার আলো খুঁজে পেয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের

স্বামী হত্যার পর অনিশ্চয়তায় দুই সন্তান, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার; ল্যাবএইডে চাকরি পেলেন সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রী

আপডেট সময় : 06:40:12 pm, Tuesday, 3 November 2026