Dhaka , Tuesday, 3 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই রূপগঞ্জে সিম গ্রুপের পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ টেকনাফের সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাতের আঘাতে ১ জেলে নিহত! নবপ্রজন্মের মাঝে ইসলামের সৌন্দর্য ও শাশ্বত জীবনদর্শন তুলে ধরতে হবে – ইসলামী যুবসমাজ দুর্গাপুরে নাঈমুরের সাফল্যের হেট্রিক : টানা তিন পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নতুন ইতিহাস মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিল ‎গাইবান্ধায় এলজিইডির বাস্তবায়নে খানাখন্দের রাস্তা ফিরে পেল প্রাণ ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীর্ঘদিন পর সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান: সেরা রেস্তোরাঁ ও শেফদের বিসিএ সম্মাননা অনুষ্ঠিত মাদারীপুর সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বামী হত্যার পর অনিশ্চয়তায় দুই সন্তান, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার; ল্যাবএইডে চাকরি পেলেন সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রী সন্ত্রাস ও মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা, শিক্ষা ও সমাজসেবায় প্রশংসিত মোঃ কাউছার ভূঁইয়া চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ সকল বাধা পেরিয়ে সাফল্যের শিখরে: বিসিএস ক্যাডার হিসেবে অমিত খানের নতুন যাত্রা আবার উত্তপ্ত বরিশালের চরকাউয়া: বাস ও ইজিবাইক শ্রমিকদের দ্বন্দ্বে জিম্মি তিন উপজেলার প্রায় ৬০ হাজার মানুষ কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-২৭-এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি লুৎফুর রহমান কাজল ধর্মপাশার সার অবৈধভাবে পাচারের সময় বারহাট্টা থানায় আটক পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া ৬ লাখ টাকা উদ্ধার শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা যোগদানের পরই মধুপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশংসিত ওসি ফজলুল হক

দুর্গাপুরে নাঈমুরের সাফল্যের হেট্রিক : টানা তিন পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নতুন ইতিহাস

  • Reporter Name
  • আপডেট সময় : 06:50:27 pm, Tuesday, 3 November 2026
  • 5 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ইতিহাসে মেধার স্বাক্ষর রেখে অনন্য কৃতিত্বপূর্ণ অর্জনের রেকর্ড গড়েছে নাঈমুর রহমান জয়। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়ায় তার হ্যাটট্রিক জিপিএ ফাইভ পূর্ণ হলো।
প্রতিদিনের নিরলস পরিশ্রম আর অধ্যবসায় তাকে এনে দিয়েছে টানা তিনটি পাবলিক পরীক্ষায় জিপিএ ফাইভ পাবার কৃতিত্ব।
নাঈমুর রহমান জয় এবারের এইচএসসি পরীক্ষায় দুর্গাপুরের সুসং সরকারি মহাবিদ্যালয় থেকে অংশগ্রহণ করে। এর আগে এসএসসি ও পিএসসিতেও সে  জিপিএ ফাইভ পায়। তার এমন সাফল্যে আনন্দে ভাসছে তার পরিবার, শিক্ষক, বন্ধু-স্বজন, শুভানুধ্যায়ী আর স্থানীয় এলাকাবাসী।
দুর্গাপুরের শিক্ষাঙ্গণ সহ সুধী সমাজের প্রতিনিধিরা বলছেন, জয়ের এই সাফল্যে পুরো দুর্গাপুর গর্বিত হয়েছে। ভবিষ্যতে সে মেধার স্বাক্ষর রেখে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে। সেই সঙ্গে একজন আদর্শ পেশাজীবী হয়ে দুর্গাপুরকে গৌরবান্বিত করবে।
এই অনন্য মেধাবী উপজেলার দৌলতপুর গ্রামের মো. বাবুল মিয়া ও নাসিমা খাতুনের ছেলে। মা-বাবার অনুপ্রেরণা, শিক্ষকদের দিক নির্দেশনা এবং নিজের পরিশ্রম তাকে এই সাফল্য এনে দিয়েছে বলে জানায় জয়।
এমন সাফল্যের প্রতিক্রিয়ায় নাঈমুর রহমান জয় জানায়, আল্লাহর রহমতে আমার ১২ বছরের একটি দীর্ঘ অধ্যায় সম্পূর্ণ হলো আজকে। এটা একটা যাত্রা, যুদ্ধ এবং টিকে থাকার লড়াই। শত শত রাতের পরিশ্রম আর হার না মানা মনোবল নিয়ে শেষ পর্যন্ত এই স্নায়ুযুদ্ধ শেষ করলাম। এ অর্জন শুধু আমার নয়, আমার মা- বাবা, শিক্ষকগণ এবং আমার সকল শুভাকাঙ্ক্ষীদের। সকলের দোয়া এবং ভালোবাসাই আমাকে আগামী দিনের সকল ধাপ অতিক্রম করতে সাহায্য করবে।
দুর্গাপুরের নানা শ্রেণী পেশার নাগরিক জয়কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, এই মেধাবী শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে সমাজকে আলোকিত করবে। এসময়  সকলে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের

দুর্গাপুরে নাঈমুরের সাফল্যের হেট্রিক : টানা তিন পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নতুন ইতিহাস

আপডেট সময় : 06:50:27 pm, Tuesday, 3 November 2026