Dhaka , Friday, 10 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাঁচবিবিতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা পাইকগাছায় বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বাকলিয়ায় গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী শ্যুটার ফারুক গ্রেফতার গণভোটের অধিকার ফেরানোর দাবি: লালমনিরহাটে ১১ দলীয় জোটের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্র্যান্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা সীমান্তে ১৫ বিজিবির অ্যাকশন: মাদক ও বিপুল পরিমাণ ডিজেলসহ কারবারি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট দখল নিয়ে যুবদলের দুই গ্রুপে বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধসহ আহত ১০ টাঙ্গাইলের মধুপুরে খাল খনন উদ্বোধন ঢাকায় সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার: কড়া নিরাপত্তায় আনা হলো লালমনিরহাটে ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর… ক্ষুধামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি ডিজেল জব্দ মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান বিজিবির হস্তক্ষেপে দেশে ফিরল লাশ: পাটগ্রামে আলী হোসেনের মরদেহ বুঝে নিল পরিবার রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও একটি চুনা কারখানা গুড়িয়ে দেয় তিতাস কর্তৃপক্ষরা। সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের বর্ণাঢ্য আয়োজন সাতকানিয়ায় অবৈধ জ্বালানি মজুদ: মধ্যরাতে অভিযানে ৪০০ লিটার অকটেন-ডিজেল জব্দ ফুটবল উন্মাদনায় পাইকগাছা; চ্যাম্পিয়ন মডেল-শিববাটী রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ভোজ্য তেলের মজুদ নিয়ে উপজেলা প্রশাসন ও র‍্যাব-১১ তদারকি ; অবৈধ মজুদে কোন ছাড় নেই ইউএন সিএমপি’র পাঁচলাইশ মডেল থানা এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরা’র শুভ উদ্বোধন কাউখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিমেলা শুরু সায়েদাবাদে বাস টার্মিনাল এলাকায় ডিএসসিসির বড় অভিযান: ২৪০টি অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ শুরু ফেনীতে ভোজ্যতেলের মজুদ এবং অনুমোদন বিহীন লেভেলিং’র বিরুদ্ধে র‍্যাব-৭, চট্টগ্রাম’র উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও  নিরাপদ খাদ্য অধিদপ্তরের সাঁড়াশি অভিযান ১১ এপ্রিল ইবি রিপোর্টার্স ইউনিটির নির্বাচন লালমনিরহাট ও কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযান: মাদক ও মালামাল জব্দ পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিষ্ট্রেশন শুরু; দ্রুত ও নিরবচ্ছিন্ন যাতায়াতে উন্মোচিত হচ্ছে নতুন দিগন্ত রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পুষ্টিকর খাবারের নামে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে নষ্ট কলা লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত: পতাকা বৈঠকে বিজিবির তীব্র প্রতিবাদ

অশ্লীল ছবির সঙ্গে নারীদের ছবি লাগিয়ে ফেসবুকে প্রতারণা-গ্রেপ্তার ৪।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:20:17 am, Monday, 29 April 2024
  • 128 বার পড়া হয়েছে

অশ্লীল ছবির সঙ্গে নারীদের ছবি লাগিয়ে ফেসবুকে প্রতারণা-গ্রেপ্তার ৪।।

পাবনা প্রতিনিধি।।
পাবনায় অশ্লীল ছবির সঙ্গে নারীদের ছবি লাগিয়ে টাকা চাইত একটি প্রতারক চক্র। টাকা না দিলে সেই ছবি ফেসবুকে ছড়িয়ে দিত চক্রটি। 
পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি-শনিবার রাতে অভিযান চালিয়ে প্রতারক চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করেছে। এসব কর্মকাণ্ডে ব্যবহৃত কম্পিউটার ও বেশ কয়েকটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
রোববার দুপুরে পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।
গ্রেপ্তার চারজন হলেন পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামের ইশতিয়াক আহমেদ-১৮-জেলা শহরের রাধানগর মহল্লার মো. ইমন আহাম্মেদ-২০-শালগাড়িয়া মহল্লার মো. হাসিবুল হাসান তন্ময়-২২-ও বিলভাদুরিয়া এলাকার ১৭ বছর বয়সী এক কিশোর।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আকবর আলী বলেন-বেশ কিছুদিন ধরে স্কুল-কলেজে পড়া মেয়েশিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছিল। তাদের পরিবারের সদস্যরা পুলিশ সুপার কার্যালয়ে বেশ কিছু অভিযোগ দিয়েছেন। 
অভিযোগে তাঁরা জানিয়েছেন-অশ্লীল ছবির সঙ্গে মেয়েদের ছবি জুড়ে দিয়ে ফেসবুকে পোস্ট করা হচ্ছে। পরবর্তী সময়ে ফেসবুক থেকে সেসব ছবি ডিলিট করার জন্য পেজ অ্যাডমিনরা ভুক্তভোগীর কাছ থেকে টাকা দাবি করছে। 
তাদের দাবিমতো টাকা না দিলে আরও আপত্তিকর ছবি পোস্ট করার হুমকি দিত। এমন অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযানে নামে। অভিযানে প্রথমে ইশতিয়াক আহমেদকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাকিদের আটক করা হয়েছে।
পুলিশ জানায়, চারজনকে আটকের পর তাঁদের বিরুদ্ধে সাইবার ক্রাইম প্রতিরোধ আইনে মামলা করা হয়। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। 
পাবনায় এসব সাইবার অপরাধীদের সাইবার বুলিংয়ের শিকার হয়ে কোনো কোনো ভুক্তভোগী সামাজিকভাবে হেয়প্রতিপন্ন মনে করে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। অনেকের সংসার ভেঙে যাচ্ছে। 
এ বিষয়ে গুরুত্ব অনুধাবন করে বেশ কিছুদিন ধরেই ডিবি পুলিশ কাজ করে যাচ্ছিল। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার-অর্থ ও প্রশাসন-মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার-ক্রাইম অ্যান্ড অপস-জিয়াউর রহমান-অতিরিক্ত পুলিশ সুপার-সদর সার্কেল-ডি এম হাসিবুলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়-এসব অপরাধী গণপ্রযুক্তিবিদ্যায় অত্যধিক পারদর্শী ও উন্নত প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত। গ্রেপ্তার আসামিদের বাইরে আরও বেশ কিছু গ্রুপের অ্যাডমিন রয়েছে-যারা প্রতিনিয়ত সাইবার বুলিং করে যাচ্ছে। 
তারা সবাই পুলিশের নজরদারিতে আছে। যে বা যারাই সাইবার ক্রাইম বা সাইবার বুলিংয়ে জড়িত থাকুক না কেন-তাদের সবার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাঁচবিবিতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা

অশ্লীল ছবির সঙ্গে নারীদের ছবি লাগিয়ে ফেসবুকে প্রতারণা-গ্রেপ্তার ৪।।

আপডেট সময় : 04:20:17 am, Monday, 29 April 2024