Dhaka , Saturday, 15 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে রূপগঞ্জে দেবরের হাতে ভাবি খুন, দেবরসহ গ্রেফতার-৩ রূপগঞ্জে হত্যার দায়ে আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ দায়রা জজ আদালত রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত \ গ্রেফতার ৩ ‘বাংলাদেশ অ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর প্রধান উপদেষ্টা গোলাম ফারুক খোকন মির্জাপুরে মাদক ও জুয়া বিরোধী সভা ও কনসার্ট অনুষ্ঠিত মির্জাপুরে বসতঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রামগঞ্জে কাউন্সিলর সহ দুই যুবলীগ নেতা গ্রেফতার মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে ডিসি জাহিদ কেওলা-ধূলিজুরা প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র বহালের দাবি, আখলের বাজারে প্রতিবাদ সভা দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে:- ডিসি জাহিদ হরিপুরে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার আশুলিয়ায় বৈষম্যবিরোধী হত্যা মামলায় সাবেক ইউপি সদস্য ও আ.লীগ নেতা আনোয়ার হোসেন গ্রেপ্তার সাভারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিভাগীয় কার্যালয় উদ্বোধন আন্তর্জাতিক যুব দিবসে ScriptySphere-এর উদ্যোগে Youth Day 2026 অনুষ্ঠিত অস্ত্রোপচার শেষে ভক্তদের সুখবর দিলেন জুনিয়র এনটিআর রদ্রিকে পেতে বার্সার দ্বিতীয় প্রস্তাব লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপত্তি আগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৪৩৭ কোটি টাকা জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত IMO ও EGMO পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পৌর মেয়র থেকে রাষ্ট্রপতি, কখন কী ছিলেন মির্জা ফখরুল যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে জামিনের পর বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা হেড লাইন: উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণে- ফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত রূপগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ও যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার

মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 02:15:08 pm, Saturday, 15 August 2026
  • 3 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,

সীমান্তবর্তী পাহাড়ি জনপদ নেত্রকোণার দুর্গাপুরে ‘‘মাদককে না বলতে’’ স্থানীয় যুবকদের আয়োজনে উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের ফাড়ংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগষ্ট) বিকেলে জমজমাট ফাইনাল ম্যাচে টাইব্রেকারে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফাড়ংপাড়া টাইগার স্পোটিং ক্লাব।
ফাইনালে মুখোমুখি হয় ফাড়ংপাড়া কিংস স্পোটিং ক্লাব ও ফাড়ংপাড়া টাইগার স্পোটিং ক্লাব। খেলার শুরু থেকেই দুইদলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি হয়ে ওঠে টানটান উত্তেজনাপূর্ণ। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো দলই গোল করতে পারেনি। ফলে ম্যাচের ফল নির্ধারণে আরও ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। কিন্তু অতিরিক্ত সময়েও গোলের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৫-৩ গোলে ফাড়ংপাড়া কিংসকে পরাজিত করে শিরোপা জয় করে ফাড়ংপাড়া টাইগার। রুদ্ধশ্বাস এই ফাইনাল ঘিরে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পুরো ম্যাচজুড়েই দুই দলের লড়াই ছিল চোখে পড়ার মতো।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য পরিষদের সভাপতি মন্জুরুল হক মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হায়দুল ইসলাম। এ সময়, খলিলুর রহমান মাস্টার, বিদ্যুৎ সরকার, দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মাইদুল ইসলাম, কামাল হোসেন, কামরুজ্জামান বাদল, হারেজ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। দুইদলে অংশনেয়া খেলোয়ারদের জার্সি উপহার দেন বিএনপি নেতা হায়দুল ইসলাম।
আয়োজকরা জানান, সীমান্তবর্তী পাহাড়ি এলাকার তরুণ ও যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তুলতেই এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে। খেলা শেষে বিজয়ী দল ফাড়ংপাড়া টাইগারের খেলোয়াড়দের হাতে একটি খাসি ও রানার্সআপ দলের মাঝে নগদ ৫ হাজার টাকা তুলে দেয়া হয়। এসময় উপস্থিত দর্শক ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। জমজমাট এই টুর্নামেন্টের মধ্যদিয়ে স্থানীয় যুবসমাজের মধ্যে মাদককে না বলা এবং খেলাধুলার প্রতি নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে রূপগঞ্জে দেবরের হাতে ভাবি খুন, দেবরসহ গ্রেফতার-৩

মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট সময় : 02:15:08 pm, Saturday, 15 August 2026