Dhaka , Saturday, 15 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা মেসির পোস্টে রোনালদোর কমেন্ট, ভাঙল ইনস্টাগ্রামের সর্বকালের রেকর্ড ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন সম্পন্ন ভরা মৌসুমেও ইলিশ নেই বিষখালীতে, দুশ্চিন্তায় জেলেপল্লি বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে রূপগঞ্জে দেবরের হাতে ভাবি খুন, দেবরসহ গ্রেফতার-৩ রূপগঞ্জে হত্যার দায়ে আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ দায়রা জজ আদালত রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত \ গ্রেফতার ৩ ‘বাংলাদেশ অ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর প্রধান উপদেষ্টা গোলাম ফারুক খোকন মির্জাপুরে মাদক ও জুয়া বিরোধী সভা ও কনসার্ট অনুষ্ঠিত মির্জাপুরে বসতঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রামগঞ্জে কাউন্সিলর সহ দুই যুবলীগ নেতা গ্রেফতার মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে ডিসি জাহিদ কেওলা-ধূলিজুরা প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র বহালের দাবি, আখলের বাজারে প্রতিবাদ সভা দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে:- ডিসি জাহিদ হরিপুরে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার আশুলিয়ায় বৈষম্যবিরোধী হত্যা মামলায় সাবেক ইউপি সদস্য ও আ.লীগ নেতা আনোয়ার হোসেন গ্রেপ্তার সাভারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিভাগীয় কার্যালয় উদ্বোধন আন্তর্জাতিক যুব দিবসে ScriptySphere-এর উদ্যোগে Youth Day 2026 অনুষ্ঠিত অস্ত্রোপচার শেষে ভক্তদের সুখবর দিলেন জুনিয়র এনটিআর রদ্রিকে পেতে বার্সার দ্বিতীয় প্রস্তাব লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপত্তি আগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৪৩৭ কোটি টাকা জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরা মৌসুমেও ইলিশ নেই বিষখালীতে, দুশ্চিন্তায় জেলেপল্লি

  • Reporter Name
  • আপডেট সময় : 03:47:26 pm, Saturday, 15 August 2026
  • 2 বার পড়া হয়েছে

Oplus_131072

মোঃ আল আমিন মল্লিক,
বরগুনার বেতাগীতে ইলিশের ভরা মৌসুমেও বিষখালী নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। প্রতিদিন জাল ফেলেও আশানুরূপ মাছ না পাওয়ায় চরম হতাশায় দিন কাটাচ্ছেন স্থানীয় জেলেরা। মৌসুমকে ঘিরে দাদন ও ধারদেনা করে নৌকা মেরামত, জাল ও প্রয়োজনীয় সরঞ্জাম কিনে নদীতে নামলেও কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।
বেতাগীর জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, বছরের এ সময়টিকে ইলিশ আহরণের প্রধান মৌসুম হিসেবে বিবেচনা করা হয়। তাই মৌসুম শুরুর আগেই অনেক জেলে দাদন ও ধারদেনা করে নৌকা মেরামত এবং নতুন জালসহ প্রয়োজনীয় সরঞ্জাম কেনেন। কিন্তু চলতি মৌসুমে বিষখালী নদীতে ইলিশের উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকায় তাদের আয়-রোজগারেও ভাটা পড়েছে।
উপজেলার ঝোপখালী গ্রামের জেলে আফজাল হোসেন ও সোহেল বলেন, ‘এ বছর যতবারই জাল ফেলছি, তেমন ইলিশ পাচ্ছি না। এভাবে চলতে থাকলে দাদনের টাকা পরিশোধ করা কঠিন হয়ে যাবে। পরিবার-পরিজন নিয়ে কীভাবে চলব, তা নিয়েও চিন্তায় আছি।’
মোকামিয়া ও বদনিখালী এলাকার জেলেরাও একই ধরনের হতাশার কথা জানিয়েছেন। তাদের ভাষ্য, প্রতিবছর এ সময়ে বিষখালী নদীতে কমবেশি ইলিশ পাওয়া গেলেও চলতি মৌসুমে ইলিশের পরিমাণ অনেকটাই কম। ফলে জাল ও নৌকা নিয়ে দিনের পর দিন নদীতে অবস্থান করেও অনেক সময় খালি হাতে ফিরতে হচ্ছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর বেতাগী উপজেলা সভাপতি সাইদুল ইসলাম মন্টু বলেন, ‘প্রতিবছর কমবেশি বিষখালী নদীতে ইলিশ পাওয়া গেলেও এ বছর ইলিশের পরিমাণ খুবই কম। নদীতে নিষিদ্ধ জাল ও অবৈধ পদ্ধতিতে মাছ শিকার বন্ধে নিয়মিত অভিযান জোরদার করা প্রয়োজন। পাশাপাশি ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্র রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদীতে বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল ব্যবহার ও অবৈধ পদ্ধতিতে মাছ শিকারের কারণে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন ও বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে। এতে ধীরে ধীরে নদী থেকে বিভিন্ন প্রজাতির মাছ কমে যাচ্ছে বলে তাদের ধারণা। নিষিদ্ধ জাল ও অবৈধভাবে মাছ শিকার বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা

ভরা মৌসুমেও ইলিশ নেই বিষখালীতে, দুশ্চিন্তায় জেলেপল্লি

আপডেট সময় : 03:47:26 pm, Saturday, 15 August 2026