
নুর মুহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজারের ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকাল ১০টায় ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতন প্রাঙ্গণে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মানবিক মো. হেফাজ উদ্দিন (নয়ন)-এর উদ্যোগে এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ঈদগাঁও ইউনিয়নের ১৩ শতাধিক অসহায়, হতদরিদ্র, প্রতিবন্ধী ও দুস্থ মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল আউয়াল। প্রধান বক্তা ছিলেন এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা, কক্সবাজার জেলা শাখার সভাপতি মানবিক মো. হেফাজ উদ্দিন (নয়ন)।
বিশেষ অতিথি ছিলেন এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন, কক্সবাজার বাংলাদেশের মহাপরিচালক শিউলী আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক কামরুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মংছিনু মারমা, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শিফাতুল মাজদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা আসিফ মোহাম্মদ মিনহাজ, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, ঈদগাঁও আদর্শ নিকেতনের প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল হক, ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহেরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
এছাড়াও অনুষ্ঠানে ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অহিদুল আলম, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য রফিক মির্জা, শ্রমিকদল কক্সবাজার জেলার সহ-সভাপতি মো. আলমগীর, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কক্সবাজার জেলার মো. ইসমাইল (স্বপন), শাহ ফকির বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হাফিজুর রহমান, ঈদগাঁও পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা ডা. সনজিৎ দাশ, ঈদগাঁও ইউনিয়ন বিএনপির হামিদুল হক হামিদ, ইউপি সদস্য জয়নাল আবেদিন ও নুরুল কবির গম ভাই, ঈদগাঁও উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কাউছার জাহান জেসমিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নুরুন্নাহার বেগম, রাবেয়া খানম ও কহিনুর আক্তার, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সেলিনা আক্তার সিদ্দিকী, প্রতীক ফোরাম কক্সবাজার জেলার সভাপতি শ্রীমতি কৃষ্ণা প্রভা দাশ এবং চৌফলন্ডী খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম শহীদ।
বক্তারা বলেন, বন্যা পরবর্তী সময়ে প্রতিবন্ধী, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

























