Dhaka , Saturday, 15 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ শ্রীপুরে কবি কাদের নেওয়াজের আঙিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলা শুরু রামগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও মিলাদ ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা মেসির পোস্টে রোনালদোর কমেন্ট, ভাঙল ইনস্টাগ্রামের সর্বকালের রেকর্ড ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন সম্পন্ন ভরা মৌসুমেও ইলিশ নেই বিষখালীতে, দুশ্চিন্তায় জেলেপল্লি বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে রূপগঞ্জে দেবরের হাতে ভাবি খুন, দেবরসহ গ্রেফতার-৩ রূপগঞ্জে হত্যার দায়ে আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ দায়রা জজ আদালত রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত \ গ্রেফতার ৩ ‘বাংলাদেশ অ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর প্রধান উপদেষ্টা গোলাম ফারুক খোকন মির্জাপুরে মাদক ও জুয়া বিরোধী সভা ও কনসার্ট অনুষ্ঠিত মির্জাপুরে বসতঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রামগঞ্জে কাউন্সিলর সহ দুই যুবলীগ নেতা গ্রেফতার মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে ডিসি জাহিদ কেওলা-ধূলিজুরা প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র বহালের দাবি, আখলের বাজারে প্রতিবাদ সভা দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে:- ডিসি জাহিদ হরিপুরে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার আশুলিয়ায় বৈষম্যবিরোধী হত্যা মামলায় সাবেক ইউপি সদস্য ও আ.লীগ নেতা আনোয়ার হোসেন গ্রেপ্তার

শ্রীপুরে কবি কাদের নেওয়াজের আঙিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি

  • Reporter Name
  • আপডেট সময় : 08:29:35 pm, Saturday, 15 August 2026
  • 2 বার পড়া হয়েছে

​মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি,

পরিবেশবাদী সামাজিক সংগঠন ‘সবুজ আন্দোলন’ মাগুরা জেলা ও শ্রীপুর উপজেলা শাখার যৌথ উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ আগস্ট ২০২৬, শনিবার সকাল ১১টায় শ্রীপুরে খ্যাতনামা শিশুতোষ ও মুসলিম ঐতিহ্যের কবি কাজী কাদের নওয়াজের বাড়ির আঙিনায় এ কর্মসূচি পালন করা হয়।
​কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক শেখ মোঃ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান, পরিবেশবিদ বাপ্পি সরদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম এবং প্রকৌশলী মোঃ শিপন মিয়া।
​প্রধান অতিথির বক্তব্যে পরিবেশবিদ বাপ্পি সরদার বলেন, “প্রখ্যাত কবি কাজী কাদের নওয়াজের ঐতিহাসিক বাড়ির আঙিনায় গাছ লাগাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সম্প্রতি সরকার কবির বাসভবনটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে স্বীকৃতি দেওয়ায় স্থানটি এখন নিয়মিত দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকে। সবুজ আন্দোলন নিয়মিত পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা সৃষ্টি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। সমাজের সর্বস্তরের মানুষ যদি এভাবে গাছ লাগানোয় এগিয়ে আসেন, তবেই আগামী প্রজন্মকে পরিবেশগত ঝুঁকি থেকে রক্ষা করা সম্ভব হবে।”
​বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক মোঃ সাইফুল্লাহ বলেন, “একসময় আমাদের শ্রীপুর উপজেলা সবুজে ঘেরা থাকলেও সাম্প্রতিক সময়ে নির্বিচারে বৃক্ষনিধন ও অবৈধ ইটভাটার কারণে পরিবেশ দূষণ আশঙ্কাজনকভাবে বাড়ছে, যা জনস্বাস্থ্যকেও চরম ঝুঁকিতে ফেলছে। সবুজ আন্দোলন গত কয়েক বছর ধরে আমাদের জেলায় গাছ লাগানো ও পরিবেশ সচেতনতামূলক সভা করে প্রশংসনীয় ভূমিকা রাখছে। শ্রীপুর উপজেলাবাসীর পক্ষ থেকে তাদের আজকের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।”
​কর্মসূচির আওতায় কবির আঙিনায় কৃষ্ণচূড়া, কামরাঙা, শিমুল, পেয়ারা ও জলপাইসহ বিভিন্ন দেশীয় প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সবুজ আন্দোলন শ্রীপুর উপজেলা কমিটির সদস্য মোঃ তরিকুল ইসলাম, সোহরাব হোসেন, আবুল কালাম আজাদ এবং স্থানীয় কোমলমতি শিশু-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন

শ্রীপুরে কবি কাদের নেওয়াজের আঙিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : 08:29:35 pm, Saturday, 15 August 2026