
নুর মুহাম্মদ, কক্সবাজার,
ব্রাক ইউনিভার্সিটির বিশেষায়িত গবেষণা প্রতিষ্ঠান “ব্রাক ইন্সটিটিউট অফ গভর্ন্যান্স এন্ড ডেভলপমেন্ট” (বিআইজিডি) কর্তৃক “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেয়েছেন রামু উপজেলা দক্ষিণ মিঠাছড়ির সন্তান সাঈদ হোসাইন আকাশ।
বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরার তালা উপজেলাস্থ মাঠকেন্দ্র সংযোগ বিআইজিডির মাঠকেন্দ্রে অনাঢম্বর আয়োজনে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরার জেলা প্রশাসক জনাব,কাউসার আজিজ তার হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনব, জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, তালা উপজেলা। ড. আসিফ সাহান অধ্যাপক, ডেভলপমেন্ট স্ট্যাডিজ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ও সিনিয়র রিসার্চ ফেলো, বিআইজিডি, ব্রাক ইউনিভার্সিটি। সভাপতিত্বে ছিলেন জনাব, ইমরান মতিন, নির্বাহী পরিচালক, বিআইজিডি, ব্রাক বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য বিআইজিডি, ব্রাক ইউনিভার্সিটির সাথে সাঈদ হোসাইন দীর্ঘ ৭ বছর যাবত কাজ করে যাচ্ছেন। গবেষণা সহকারী হিসেবে পথ চলা শুরু হলেও বর্তমানে ফিল্ড সুপারভিশনের দায়িত্বে আছেন।
তিনি জানিয়েছেন, তার এ অর্জন গবেষণা জগতে অত্যন্ত গর্বের ও সম্মানজনক। এ অর্জন মাঠ পর্যায়ে কাজ করার ক্ষেত্রে তার কাজের স্পৃহা ও মনোবল আরো বেশি শক্তিশালী করবে।
তিনি আরো জানান, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিআইজিডি পরিবারের প্রতি, যারা আমার মতো নগন্য ব্যক্তিকে গুরুত্বপূর্ণ এ পদকে ভূষিত করার জন্য। সকল পর্যায়ের সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা আপনাদের সহযোগিতায় আমার এ অর্জন।

























