Dhaka , Thursday, 1 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ!

  • Reporter Name
  • আপডেট সময় : 08:19:20 pm, Thursday, 1 October 2026
  • 4 বার পড়া হয়েছে

রাশেদ আহমেদ, মৌলভীবাজার,

মৌলভীবাজারের রাজনগরে প্রাচীন কয়েন ও মূল্যবান ধাতব বস্তু বিক্রির নামে প্রায় ২ কোটি ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ইউপি সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজনগরের বাংলা টিলা গ্রামের সাবেক ইউপি সদস্য এস এম ইলিয়াছুর রহমান (৩৬), শ্রীমঙ্গলের ইকরাম মিয়া (২৮), ঢাকার তাহের-উল-ইসলাম আখতারুজ্জামান (৬১) ও ইব্রাহিম বেপারী (৩৭)।

পুলিশ জানায়, চক্রটি কথিত ২০০ কোটি টাকা মূল্যের ‘এন্টিক পাওয়ার কয়েন’, প্রাচীন ধাতব বস্তু ও সীমানা পিলার কেনাবেচার কথা বলে বিপুল মুনাফার প্রলোভন দেখাত। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশেষজ্ঞ পরিচয় দিয়ে তাঁরা বিষয়টি বিশ্বাসযোগ্য করার চেষ্টা করতেন।

মামলার অভিযোগ অনুযায়ী, রাজনগরের এক ব্যবসায়ীকে চাতলাপুর চা বাগানে থাকা ব্রিটিশ আমলের একটি মূল্যবান ধাতব বস্তু কেনাবেচার প্রস্তাব দেওয়া হয়। কথিত বিশেষজ্ঞ দিয়ে বস্তুটি পরীক্ষা করিয়ে ‘মূল্যবান’ বলে বিশ্বাস করানো হয়। পরে ২০২৩ সালের ২৭ অক্টোবর সেটি হস্তান্তরের সময় ব্যবসায়ী ও তাঁর মামাতো ভাইয়ের কাছ থেকে ২ কোটি টাকা নেওয়া হয়।

পরে বক্স খুলে কথিত মূল্যবান বস্তুটির পরিবর্তে একটি সাপ পাওয়া যায়। এ সময় চক্রের সদস্যরা দাবি করেন, ‘জিনের মাধ্যমে’ বস্তুটি সাপে পরিণত হয়েছে এবং ২১ দিন পর আবার আগের অবস্থায় ফিরে আসবে। পরে আরও একটি মূল্যবান বস্তু দেওয়ার কথা বলে আরও ৩ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ।

ডিবি পুলিশ জানায়, অভিযানে কথিত এন্টিক কয়েন, একটি নোহা গাড়ি, আটটি মোবাইল ফোন, ৫০০টি ভিজিটিং কার্ড, কথিত বিজনেস এগ্রিমেন্ট, চেকবই, সিমকার্ড, ভুয়া স্ট্যাম্পসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজনের বিরুদ্ধে এর আগে একই ধরনের প্রতারণার অভিযোগে মামলা হয়েছিল। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ!

আপডেট সময় : 08:19:20 pm, Thursday, 1 October 2026