Dhaka , Sunday, 20 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে বিএনপির বিক্ষোভ লায়ন্স হাসপাতালের উদ্যোগে আড়াইহাজারে বিনামূল্যে ছানি অপারেশন শ্রীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী নারী ও ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন সুন্দর সমাজ গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের মিছিল সিদ্ধিরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা পাইকগাছায় ডেঙ্গুর ছোবলে নিভে গেল অপুর জীবন পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ জাঁকজমকপূর্ণ আয়োজনে পল্লীকবি জসীম উদ্দীন স্মৃতি গোল্ড মেডেল স্কলারশীপ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ কর্ণফুলী ব্রিজ ও কেন্দ্রীয় কারাগারে দুটি ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত দুর্গাপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ দুই ডাকাত গ্রেপ্তার ডাকাতির কাজে ব্যবহৃত হাইস গাড়ি, দুই মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ সহ গ্রেফতার- ০১ ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জলসিঁড়ির সাথে ১০ গ্রামের মানুষের ৯ দফা দাবি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ নেতাকর্মী ও ইয়াবাসহ গ্রেপ্তার ১ নিষিদ্ধ আ.লীগের নৈরাজের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম : গাজীপুরে পথসভায় শফিকুর রহমান  কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা বগুড়ায় রামুর আবুল কালাম ৭৭৫ পিস ইয়াবাসহ আটক চবিতে ল্যাব আধুনিকায়নে চাকসুর উদ্যোগে ২১ বিভাগে ২ কোটি টাকা বরাদ্দ সুনামগঞ্জে তাহেরপুর ৩ সন্তান নিয়ে বাবার বিষপান, তিন শিশুর মৃত্যু ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে হিলিতে যৌথ অভিযানে মাদক সম্রাট রিপন বিপুল পরিমাণে মাদক ও দেশীয় অস্ত্র সহ হাতে নাতে গ্রেফতার।

শ্রীপুরে গড়াই নদীর পানিতে প্লাবিত ২১ বন্যার্থ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

  • Reporter Name
  • আপডেট সময় : 09:05:04 pm, Friday, 18 September 2026
  • 10 বার পড়া হয়েছে

মুজাহিদ শেখ, ​শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি,

​মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের মহেশপুর ও পারপোটরা গ্রামের বন্যা দুর্গত ২১টি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাজমুল ইসলাম সরেজমিনে উপদ্রুত এলাকায় উপস্থিত হয়ে বন্যার্থ পরিবারগুলোর হাতে এ ত্রাণসামগ্রী তুলে দেন।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ত্রাণ সহায়তার অংশ হিসেবে ১০টি পরিবারকে জরুরি শুকনো খাবার এবং ১১টি পরিবারকে পরিবারপ্রতি ৩০ কেজি করে মোট ৩৩০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
​ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রুহুল আমিন পাপন, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল আলম প্রদীপ, দারিয়াপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম মওলা এবং ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াজেদ আলী মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​ত্রাণ বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম বলেন, “প্লাবিত এলাকার পানিবন্দি মানুষের দুঃখ-কষ্ট লাঘবে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে। ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তা প্রদান করা হয়েছে এবং প্রয়োজনে এ সহায়তা অব্যাহত থাকবে।”
​উল্লেখ্য, গত কয়েক দিনের উজানের ঢলে গড়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দারিয়াপুর ইউনিয়নের মহেশপুর ও পারপোটরা গ্রামের ২০ থেকে ২৫টি বসতবাড়ি প্লাবিত হয়ে বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েন। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে শ্রীপুর উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয় এবং দ্রুত এ ত্রাণ সহায়তার উদ্যোগ নেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে বিএনপির বিক্ষোভ

শ্রীপুরে গড়াই নদীর পানিতে প্লাবিত ২১ বন্যার্থ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

আপডেট সময় : 09:05:04 pm, Friday, 18 September 2026