Dhaka , Sunday, 20 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে বিএনপির বিক্ষোভ লায়ন্স হাসপাতালের উদ্যোগে আড়াইহাজারে বিনামূল্যে ছানি অপারেশন শ্রীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী নারী ও ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন সুন্দর সমাজ গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের মিছিল সিদ্ধিরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা পাইকগাছায় ডেঙ্গুর ছোবলে নিভে গেল অপুর জীবন পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ জাঁকজমকপূর্ণ আয়োজনে পল্লীকবি জসীম উদ্দীন স্মৃতি গোল্ড মেডেল স্কলারশীপ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ কর্ণফুলী ব্রিজ ও কেন্দ্রীয় কারাগারে দুটি ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত দুর্গাপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ দুই ডাকাত গ্রেপ্তার ডাকাতির কাজে ব্যবহৃত হাইস গাড়ি, দুই মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ সহ গ্রেফতার- ০১ ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জলসিঁড়ির সাথে ১০ গ্রামের মানুষের ৯ দফা দাবি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ নেতাকর্মী ও ইয়াবাসহ গ্রেপ্তার ১ নিষিদ্ধ আ.লীগের নৈরাজের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম : গাজীপুরে পথসভায় শফিকুর রহমান  কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা বগুড়ায় রামুর আবুল কালাম ৭৭৫ পিস ইয়াবাসহ আটক চবিতে ল্যাব আধুনিকায়নে চাকসুর উদ্যোগে ২১ বিভাগে ২ কোটি টাকা বরাদ্দ সুনামগঞ্জে তাহেরপুর ৩ সন্তান নিয়ে বাবার বিষপান, তিন শিশুর মৃত্যু ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে হিলিতে যৌথ অভিযানে মাদক সম্রাট রিপন বিপুল পরিমাণে মাদক ও দেশীয় অস্ত্র সহ হাতে নাতে গ্রেফতার।

লায়ন্স হাসপাতালের উদ্যোগে আড়াইহাজারে বিনামূল্যে ছানি অপারেশন

  • Reporter Name
  • আপডেট সময় : 03:05:34 pm, Sunday, 20 September 2026
  • 3 বার পড়া হয়েছে

মাহবুবুর রহমান (শান্ত),

মানবিক সেবার অনন্য উদ্যোগ হিসেবে নারায়ণগঞ্জের আড়াইহাজারে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চোখের ছানি নির্ণয় ও অপারেশন ক্যাম্প।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার সাতগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

লায়ন্স আই এন্ড জেনারেল হাসপাতাল, আগারগাঁও, ঢাকার উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে আড়াইহাজার ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে রোগীদের চোখ পরীক্ষা, ছানি শনাক্তকরণ, চিকিৎসা পরামর্শ এবং অপারেশনের জন্য প্রয়োজনীয় রোগী নির্বাচন করা হয়। নির্বাচিত রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থাও করা হয়।

কর্মসূচিতে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল ও দীর্ঘদিন ধরে দৃষ্টিশক্তির সমস্যায় ভোগা মানুষের জন্য এ উদ্যোগটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আয়োজকরা জানান, অর্থনৈতিক অসচ্ছলতার কারণে কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে দৃষ্টিশক্তি হারিয়ে না ফেলেন—এ লক্ষ্যেই এ মানবিক কর্মসূচির আয়োজন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুস সাদেক ভূঁইয়া ও ডা. নাঈম হাসান। তাঁরা বলেন, চিকিৎসাসেবা শুধু হাসপাতালের দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

লায়ন্স আই এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের এ উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের মানবিক চিকিৎসা কার্যক্রম আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে বিএনপির বিক্ষোভ

লায়ন্স হাসপাতালের উদ্যোগে আড়াইহাজারে বিনামূল্যে ছানি অপারেশন

আপডেট সময় : 03:05:34 pm, Sunday, 20 September 2026