Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

  • Reporter Name
  • আপডেট সময় : 09:27:09 pm, Saturday, 19 September 2026
  • 42 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বী বলেছেন, ক্যান্সার এখন একটি মহামারি। বাংলাদেশে অসংক্রামক রোগে যত মানুষ মারা যাচ্ছেন, তার একটি বড় অংশ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বোয়ালখালীর শ্রীপুর মুন্সিপাড়ায় ইউনুস সাহেবের বাড়িতে লায়ন্স ক্লাব অব চিটাগাং অ্যালেক্সের উদ্যোগে এবং সায়রা-জহির ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত চক্ষু ও স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

ডা. সেখ ফজলে রাব্বী বলেন, জেলায় প্রতি বছর প্রায় ২০ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। এর একটি বড় অংশ নারী। নারীদের মধ্যে জরায়ু, স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সার এ অঞ্চলে বেশি দেখা যাচ্ছে।
তিনি বলেন, পুরুষদের মধ্যে ফুসফুসের ক্যান্সার বেশি হচ্ছে। এ ছাড়া পান, জর্দাসহ বিভিন্ন উপাদান সেবনের কারণে মুখগহ্বরের ক্যান্সারও হচ্ছে।

লায়ন মোহাম্মদ আজাদ মঈনুদ্দীন ও লায়ন মোহাম্মদ ইউনুসের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন লায়ন মোহাম্মদ ইউনুস ও সায়রা-জহির ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মুছা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন জেলার ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. আবু বকর সিদ্দিক পিএমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন পারভীন মাহমুদ এফসিএ পিএমজেএফ, পিডিজি ও ক্লাব গার্ডিয়ান লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, পিডিজি লায়ন কোহিনুর কামাল, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন মো. বেলাল উদ্দিন চৌধুরী এমজেএফ, ক্যাবিনেট ট্রেজারার লায়ন মো. জিল্লুর রহমান এমজেএফ, জিএসটি কো-অর্ডিনেটর লায়ন মো. মুছা, কালের কণ্ঠের ব্যুরোপ্রধান মুস্তফা নঈম এবং বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুনুল হক মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সেলাই মেশিন, হুইলচেয়ার, ক্রাচ, মশারি, ওষুধসামগ্রী ও চশমা বিতরণ করা হয়। চারটি এতিমখানায় শুকনো খাবার দেওয়া হয়। এ ছাড়া বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়। ডেঙ্গু, হাম ও শিশু ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

আপডেট সময় : 09:27:09 pm, Saturday, 19 September 2026