Dhaka , Saturday, 28 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টাংগাইল মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তিতে, পুনর্মিলনী অনুষ্ঠিত ঝালকাঠিতে জনসমর্থনে শুক্তাগড় ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন এমপি জামাল চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা পাইকগাছায় বাঁশ-বেতের পণ্য বিক্রি করে জীবিকা চলে গোষ্ঠ দাসসহ শতাধিক পরিবারের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আলমগীর গণির মতলব উত্তরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল ও আলোচনা সভা নগরবাসীর সমস্যা সমাধানে চসিকের দরজা সবসময় খোলা: প্রশাসক ডা. শাহাদাত হোসেন কোন নায়িকার আঙুলে রয়েছে সবচেয়ে দামি বিয়ের আংটি, জেনে নিন ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি দক্ষিণ এশিয়ায় বৈবাহিক ধর্ষণ থেকে অরক্ষিত লাখ লাখ নারী কৃষি রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সরকারের ইসি ও জাতীয় সংলাপে আলাদাভাবে বসবে না জামায়াত বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকের ধাক্কায় মসজিদের ইমাম নিহত, আহত ৩ রূপগঞ্জে অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল চমেকে পিজিটিডি’র বৃক্ষরোপণ, শিশু বিভাগে ৬টি অক্সিজেন কনসেনট্রেটর দিলেন চসিক প্রশাসক নাইক্ষ্যংছড়িতে গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিসম্পদ পদক আজো কাঁদামাখা পথে আটকে আছে ঐতিহাসিক বাজার: চরম অবহেলায় বাকেরগঞ্জের দাঁড়িয়াল ঈদগাঁওয়ে মসজিদে ওসির সচেতনতামূলক বক্তব্য: মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের আহ্বান এক মাস পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন, স্বস্তি ফিরল এলাকায় নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে বাংলাদেশি পরিচয়ের চেষ্টা, পাসপোর্ট করতে গিয়ে ধরা দুই রোহিঙ্গাসহ আটক ৪ পীরগঞ্জে বিজিবির অভিযানে ১১৯ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ সুনামগঞ্জের ধর্মপাশা থানায় প্রাক্তন ও বর্তমানদের সঙ্গে মিলনমেলা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা ত্রিশালে ইউটিউবে প্রশ্ন ফাঁস, অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত চট্টগ্রামে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৬ অনুষ্ঠিত: মমতার স্টলে আধুনিক প্রযুক্তি ও দুগ্ধজাত পণ্যের সমাহার পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

দুর্গাপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:53:20 pm, Saturday, 19 September 2026
  • 101 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,

আজকের আধুনিক ভোগবাদী ও পুঁজিবাদী সমাজে, যেখানে বৈষম্য ও অন্যায় নতুন নতুন রূপে শিকড় পোঁড়ায়, সেখানে সুকান্তের কবিতা আমাদের মানবিক হতে শেখায়। বাংলা সাহিত্যের অসীম আকাশে আবির্ভূত হয়েছিলেন দীপ্ত ধূমকেতুর মতো, তেমনই বিদায় নিয়েছিলেন উল্কার গতিতে। ক্ষণজন্মা এই কবি স্বল্পায়ু জীবনে যে দোর্দ-প্রতাপে সাহিত্য জগতে রাজত্ব করে গেছেন কবি সুকান্ত ভট্রাচার্য। তরুণ এই কবির নাম সমকালের সীমা ছাড়িয়ে চিরকালের জন্য খোদাই হয়ে আছে। কৈশোর ও তারুণ্যের দীপ্ত স্পর্ধা যখনই মাথা তুলে দাঁড়াতে চায়, পরাধীনতা ও শোষণের বিরুদ্ধে যখনই ওঠে প্রতিবাদের ঝড়, তখনই অবধারিতভাবে বাংলা ভাষাভাষী মানুষের সামনে এসে দাঁড়ায় একটি নাম কবি সুকান্ত ভট্টাচার্য।
বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুন কবিকে স্মরণ করে রাখতে উদীচী শিল্পীগোষ্ঠী দুর্গাপুর শাখার আয়োজনে জন্ম শতবর্ষ উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে, কমরেড মণি সিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে নানা আয়োজনে এ কর্মসুচী পালিত হয়।
সর্বস্তরের অংশগ্রহণে বর্নাঢ্য শোভাযাত্রা শেষে উদীচী দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি কমরেড শামছুল আলম খানের সভাপতিত্বে ও কমরেড  রুপন কুমার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা, বিশিষ্ট সমাজসেবক ডাঃ দিবালোক সিংহ। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন: দুর্গপুর সিপিবির সাধারণ সম্পাদক কমরেড মোরশেদ আলম, সাবেক প্রধান শিক্ষক বীরেশ্বর চক্রবর্ত্তী, কবি আবুল বাশার, কবি জীবন চক্রবর্ত্তী, কবি লোকান্ত শাওন, কবি শফিউল আলম স্বপন,কবি সায়মন খান, জাহাঙ্গীর আলম রিপন,
রিজোয়ানা মেহজাবিন,অদ্রি রুগা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে যার কলম আক্ষরিক অর্থেই হয়ে উঠেছিল শাণিত অস্ত্র, শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়েও সেই কিশোর কবির সৃষ্টি সমান প্রাসঙ্গিক, সমান উদ্দীপনাময়। সুকান্ত কেবল দ্রোহের কবি ছিলেন না; তিনি একাধারে ছিলেন গীতিকার, প্রাবন্ধিক, রূপকার এবং দক্ষ রাজনৈতিক সংগঠক। সুরকার পঙ্কজ মল্লিকের সুরে তার লেখা গানের গ্রহণযোগ্যতা প্রমাণ করে, সাহিত্যের নানা শাখায় তার স্বচ্ছন্দ বিচরণ ছিল। কবির জন্মদিনে তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। নতুন প্রজন্মকে কবি সুকান্তের আদর্শে জীবন গড়ে তুলতে আহবান জানানো হয়। আলোচনা শেষে, উদীচী দুর্গাপুর শাখার শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টাংগাইল মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তিতে, পুনর্মিলনী অনুষ্ঠিত

দুর্গাপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন

আপডেট সময় : 07:53:20 pm, Saturday, 19 September 2026