Dhaka , Friday, 27 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকের ধাক্কায় মসজিদের ইমাম নিহত, আহত ৩ রূপগঞ্জে অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল চমেকে পিজিটিডি’র বৃক্ষরোপণ, শিশু বিভাগে ৬টি অক্সিজেন কনসেনট্রেটর দিলেন চসিক প্রশাসক নাইক্ষ্যংছড়িতে গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিসম্পদ পদক আজো কাঁদামাখা পথে আটকে আছে ঐতিহাসিক বাজার: চরম অবহেলায় বাকেরগঞ্জের দাঁড়িয়াল ঈদগাঁওয়ে মসজিদে ওসির সচেতনতামূলক বক্তব্য: মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের আহ্বান এক মাস পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন, স্বস্তি ফিরল এলাকায় নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে বাংলাদেশি পরিচয়ের চেষ্টা, পাসপোর্ট করতে গিয়ে ধরা দুই রোহিঙ্গাসহ আটক ৪ পীরগঞ্জে বিজিবির অভিযানে ১১৯ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ সুনামগঞ্জের ধর্মপাশা থানায় প্রাক্তন ও বর্তমানদের সঙ্গে মিলনমেলা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা ত্রিশালে ইউটিউবে প্রশ্ন ফাঁস, অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত চট্টগ্রামে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৬ অনুষ্ঠিত: মমতার স্টলে আধুনিক প্রযুক্তি ও দুগ্ধজাত পণ্যের সমাহার পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন পাইকগাছায় থানা পুলিশের আটক- ১১ বিচ্ছেদ নয়, মহসিন মেহেদীর থেকে আলাদা থাকছেন ন্যান্সি দুর্গাপুরে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সম্পদ সপ্তাহ পালিত মাদক সেবন করে গাড়ি চালিয়ে এক বছরের কারাদণ্ড পেলেন স্টার্লিং ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে ট্রাম্প প্রশাসন! চলতি বছর কতবার বাড়ল সয়াবিন তেলের দাম হাসিনার ফেরা আর প্রত্যর্পণ এক নয়, জানাল ভারত লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি “চট্টগ্রামের চন্দনাইশে প্রবাসীর ঘরে এক পরিবারের ৩ জন ডাক্তার” মানবপাচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: উখিয়ার ইউএনও মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত বরিশালে বিএনপি-জামায়াতের পৃথক প্রতিরোধ মিছিল: ঐক্যবদ্ধ সমাবেশের দাবি সাধারণ মানুষের রূপগঞ্জে কালো ধোঁয়ায় পরিবেশ বিপন্নের অভিযোগে দুই মিলকে ভ্রাম্যমাণ আদালতের তিন লক্ষ টাকা জরিমানা রাজনগরে দুই গ্রামীণ রাস্তার কাজ অসম্পূর্ণ, দ্রুত শেষ করার আশ্বাস ইউপি সদস্যের

এক মাস পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন, স্বস্তি ফিরল এলাকায়

  • Reporter Name
  • আপডেট সময় : 07:11:03 pm, Friday, 27 November 2026
  • 4 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার,

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টানা এক মাস ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন অবশেষে নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে কূপের মুখে ৩০ ইঞ্চি কেসিং স্থাপনের মাধ্যমে বিভিন্ন স্থান দিয়ে বের হওয়া গ্যাসের আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়।

বাপেক্স সূত্রে জানা গেছে, স্থাপিত কেসিংয়ের সঙ্গে বিশেষ ডাইভার্ট লাইন যুক্ত করে গ্যাস নির্গমনের পথ পরিবর্তন করা হয়। এর ফলে দীর্ঘ এক মাস ধরে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তবে আগুন নিভে গেলেও কূপের কারিগরি কার্যক্রম এখনো শেষ হয়নি। পরবর্তী ধাপে ড্রিল পাইপ প্রবেশ করিয়ে আরও এক হাজার ফুট গভীরতা পর্যন্ত খনন করা হবে। এরপর গ্যাস নির্গমনের জন্য নির্ধারিত পথ তৈরি করে ভূতাত্ত্বিক ও সিসমিক জরিপ পরিচালনা করা হবে।

বাপেক্স জানিয়েছে, এসব জরিপের তথ্য বিশ্লেষণের মাধ্যমে কূপটিতে গ্যাসের মজুত ও উত্তোলনের সম্ভাবনা যাচাই করা হবে। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতেই পরবর্তী অনুসন্ধান কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর উখিয়ার ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ খননের সময় হঠাৎ ভূগর্ভ থেকে গ্যাস উদ্গিরণ শুরু হয়। একপর্যায়ে গ্যাসে আগুন ধরে গেলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর টানা এক মাস ধরে জ্বলতে থাকা আগুন নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়।

অবশেষে এক মাসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় এলাকায় স্বস্তি ফিরেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকের ধাক্কায় মসজিদের ইমাম নিহত, আহত ৩

এক মাস পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন, স্বস্তি ফিরল এলাকায়

আপডেট সময় : 07:11:03 pm, Friday, 27 November 2026