Dhaka , Thursday, 26 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
“চট্টগ্রামের চন্দনাইশে প্রবাসীর ঘরে এক পরিবারের ৩ জন ডাক্তার” মানবপাচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: উখিয়ার ইউএনও মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত বরিশালে বিএনপি-জামায়াতের পৃথক প্রতিরোধ মিছিল: ঐক্যবদ্ধ সমাবেশের দাবি সাধারণ মানুষের রূপগঞ্জে কালো ধোঁয়ায় পরিবেশ বিপন্নের অভিযোগে দুই মিলকে ভ্রাম্যমাণ আদালতের তিন লক্ষ টাকা জরিমানা রাজনগরে দুই গ্রামীণ রাস্তার কাজ অসম্পূর্ণ, দ্রুত শেষ করার আশ্বাস ইউপি সদস্যের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের বনভোজন ও ৫ম শ্রেনির বিদায় সংর্বধনা অনুষ্ঠিত চমেক’এ এসআরবির অভিযানে ২০ দালাল আটক, ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড চট্টগ্রাম ও ডারবানকে সিস্টার সিটি করার প্রস্তাব প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সরকারি বিধি উপেক্ষা করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ, শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে অসন্তোষ চিকিৎসাসেবার মানোন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ইতালির পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬ হরিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি ‎গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত দীঘিনালায় শিশুদের কোরআন শিক্ষা সহজ করতে ‘মিফতাহুল কোরআন নূরানী কায়দা’র মোড়ক উন্মোচন ঈদগাঁওয়ে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি ও আত্মনির্ভরতা অর্জনে BCRSR প্রকল্পের সমন্বয় সভা মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০ যুবক-যুব নারী মনসুরনগরে চেয়ারম্যান প্রার্থী কাজী আপ্তাব রুহুলের মতবিনিময় সভায় সহস্রাধিক মানুষের সমর্থন রাজনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রূপগঞ্জে কালো ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, দুই স্টিল মিলকে ৩ লাখ টাকা জরিমানা কাউখালীতে ৫ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ শুরু টেকনাফের সহিংসতা-নাশকতার মামলায় বদির ছেলে শাওনসহ ৪ জন কারাগারে চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ‘তৌহিদ ডাকাত’ গ্রেফতার, উদ্ধার লুণ্ঠিত মোটরসাইকেল ও স্বর্ণালংকার জঙ্গল সলিমপুরে নতুন করে সন্ত্রাসী আস্তানা গড়তে দেওয়া হবে না: ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ রামগঞ্জে গভীর রাতে আগুনে পুড়লো জননী পরিবহনের বাস ​বিভেদ ভুলে নৈরাজ্য ঠেকাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এসএম জাহাঙ্গীর আলমের ঈদগাঁওয়ে ড্রোন উড়িয়ে পুলিশের বিশেষ টহল, নেতৃত্বে ওসি শিফাতুল মাজদার কক্সবাজারে সিআইডি ও সাংবাদিকদের প্রশিক্ষণ, মানবপাচার চক্রের মূল হোতাদের শনাক্তের আহ্বান সিলেটে পথশিশু ও ছিন্নমূল শিশুদের মাঝে UYBDS-এর অন্নছায়া প্রজেক্টের মাধ্যমে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ

মানবপাচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: উখিয়ার ইউএনও

  • Reporter Name
  • আপডেট সময় : 07:10:58 pm, Thursday, 26 November 2026
  • 1 বার পড়া হয়েছে

নুর মোহাম্মদ, কক্সবাজার,

মানবপাচার প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, এ জন্য ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।

বৃহস্পতিবার ২৬ নভেম্বর উখিয়া উপজেলা পরিষদ হলরুমে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধবিষয়ক উপজেলা পর্যায়ের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইউএনও বলেন, অনেকে লোভে পড়ে মানবপাচারকারী চক্রের ফাঁদে পা দেন। এ ক্ষেত্রে ব্যক্তির অসচেতনতা ও নৈতিকতার অবক্ষয়ও দায়ী। তাই মানবপাচার প্রতিরোধের দায়িত্ব শুধু প্রশাসনের নয়, প্রত্যেক ব্যক্তিকেও নিজের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। প্রশাসন আইন প্রয়োগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে পারে। মানুষকে মানবপাচারের ঝুঁকি ও পরিণতি সম্পর্কে জানানো জরুরি বলে মন্তব্য করেন তিনি।

উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাইফুর রহিম শাহীন বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় উখিয়ায় মানবপাচারকারী চক্রের তৎপরতা রয়েছে। এসব চক্র মিথ্যা তথ্য ও নানা প্রলোভন দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে পাচারের শিকার করছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মূল প্রবন্ধে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার শায়লা শারমিন বলেন, মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে কক্সবাজারকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে ব্র্যাক। এ লক্ষ্যে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচারাভিযান ও কমিউনিটিভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী ও ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে পাচারকারী চক্রের প্রতারণার কৌশল, মিথ্যা প্রলোভন এবং অনিয়মিত পথে বিদেশ যাওয়ার ঝুঁকি সম্পর্কে সচেতন করা হচ্ছে। নিরাপদ ও নিয়মিত অভিবাসনের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য যাচাই এবং সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে বিদেশ যাওয়ার গুরুত্বও তুলে ধরা হচ্ছে।

উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসাইন বলেন, শীতকালে সমুদ্র তুলনামূলক শান্ত থাকায় এ সময়ে সমুদ্রপথে বিদেশ যাওয়ার প্রবণতা বাড়ে। এ সুযোগে পাচারকারী চক্রও সক্রিয় হয়ে ওঠে। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে মানুষকে সচেতন করতে হবে। তিনি জানান, মানবপাচার প্রতিরোধে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ সমন্বিতভাবে কাজ করছে।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা ওয়ার্ড পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, মানবপাচার প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে এ ক্ষেত্রে জনসচেতনতার কোনো বিকল্প নেই।

সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, ব্র্যাকের কর্মকর্তারা, কমিউনিটির নেতা, ইউনিয়ন পরিষদের সদস্য, যুব প্রতিনিধি, গ্রাম পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

“চট্টগ্রামের চন্দনাইশে প্রবাসীর ঘরে এক পরিবারের ৩ জন ডাক্তার”

মানবপাচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: উখিয়ার ইউএনও

আপডেট সময় : 07:10:58 pm, Thursday, 26 November 2026