Dhaka , Thursday, 26 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মানবপাচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: উখিয়ার ইউএনও মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত বরিশালে বিএনপি-জামায়াতের পৃথক প্রতিরোধ মিছিল: ঐক্যবদ্ধ সমাবেশের দাবি সাধারণ মানুষের রূপগঞ্জে কালো ধোঁয়ায় পরিবেশ বিপন্নের অভিযোগে দুই মিলকে ভ্রাম্যমাণ আদালতের তিন লক্ষ টাকা জরিমানা রাজনগরে দুই গ্রামীণ রাস্তার কাজ অসম্পূর্ণ, দ্রুত শেষ করার আশ্বাস ইউপি সদস্যের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের বনভোজন ও ৫ম শ্রেনির বিদায় সংর্বধনা অনুষ্ঠিত চমেক’এ এসআরবির অভিযানে ২০ দালাল আটক, ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড চট্টগ্রাম ও ডারবানকে সিস্টার সিটি করার প্রস্তাব প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সরকারি বিধি উপেক্ষা করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ, শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে অসন্তোষ চিকিৎসাসেবার মানোন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ইতালির পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬ হরিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি ‎গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত দীঘিনালায় শিশুদের কোরআন শিক্ষা সহজ করতে ‘মিফতাহুল কোরআন নূরানী কায়দা’র মোড়ক উন্মোচন ঈদগাঁওয়ে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি ও আত্মনির্ভরতা অর্জনে BCRSR প্রকল্পের সমন্বয় সভা মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০ যুবক-যুব নারী মনসুরনগরে চেয়ারম্যান প্রার্থী কাজী আপ্তাব রুহুলের মতবিনিময় সভায় সহস্রাধিক মানুষের সমর্থন রাজনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রূপগঞ্জে কালো ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, দুই স্টিল মিলকে ৩ লাখ টাকা জরিমানা কাউখালীতে ৫ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ শুরু টেকনাফের সহিংসতা-নাশকতার মামলায় বদির ছেলে শাওনসহ ৪ জন কারাগারে চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ‘তৌহিদ ডাকাত’ গ্রেফতার, উদ্ধার লুণ্ঠিত মোটরসাইকেল ও স্বর্ণালংকার জঙ্গল সলিমপুরে নতুন করে সন্ত্রাসী আস্তানা গড়তে দেওয়া হবে না: ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ রামগঞ্জে গভীর রাতে আগুনে পুড়লো জননী পরিবহনের বাস ​বিভেদ ভুলে নৈরাজ্য ঠেকাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এসএম জাহাঙ্গীর আলমের ঈদগাঁওয়ে ড্রোন উড়িয়ে পুলিশের বিশেষ টহল, নেতৃত্বে ওসি শিফাতুল মাজদার কক্সবাজারে সিআইডি ও সাংবাদিকদের প্রশিক্ষণ, মানবপাচার চক্রের মূল হোতাদের শনাক্তের আহ্বান সিলেটে পথশিশু ও ছিন্নমূল শিশুদের মাঝে UYBDS-এর অন্নছায়া প্রজেক্টের মাধ্যমে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ বেগমগঞ্জে ৬ মাদক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

সরকারি বিধি উপেক্ষা করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ, শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে অসন্তোষ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:01:55 pm, Thursday, 26 November 2026
  • 4 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি,

সরকারি নির্দেশনা ও নিয়োগবিধি উপেক্ষা করে জ্যেষ্ঠ শিক্ষকদের পাশ কাটিয়ে পছন্দের এক জুনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের বোয়ালখালী গোমদণ্ডী পাইলট মডেল স্কুলে। দায়িত্ব পাওয়া ওই শিক্ষকের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ ও পলাতক আওয়ামী লীগের অঙ্গসংগঠন বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার উপজেলা শাখার দায়িত্বে থাকার অভিযোগও রয়েছে। এ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি বিধি উপেক্ষা করে এমন দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন উঠেছে।

বোয়ালখালী উপজেলা সদরে উপজেলা প্রশাসনের কাছাকাছি অবস্থিত গোমদণ্ডী পাইলট মডেল স্কুলটি এলাকার অন্যতম পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদটি নিয়ে জটিলতা চলায় প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রমেও অস্থিরতা তৈরি হয়েছে। দুর্নীতি ও বোর্ড জালিয়াতির অভিযোগে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক বরখাস্ত হওয়ার পর গত পাঁচ-ছয় বছর ধরে বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের এ অস্থিরতায় প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সর্বশেষ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গত ২৪ নভেম্বর অবসরে যান। অভিযোগ উঠেছে, তাঁর অবসরের আগে সরকারি এমপিও নীতিমালা ও জনবল কাঠামো অনুযায়ী প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ সহকারী শিক্ষককে দায়িত্ব দেওয়ার কথা থাকলেও তা অনুসরণ করা হয়নি। বরং জ্যেষ্ঠতার তালিকায় থাকা চার-পাঁচজন শিক্ষককে পাশ কাটিয়ে জুনিয়র শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে যান তিনি।

অভিযোগকারীদের দাবি, প্রলয় চৌধুরী মুক্তি সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘনিষ্ঠ ও অনুগত। পাশাপাশি তিনি আওয়ামী লীগের অঙ্গসংগঠন বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার বোয়ালখালী উপজেলা শাখার দায়িত্বে রয়েছেন। এ অবস্থায় তাঁর রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং বিধি অনুযায়ী দায়িত্ব পাওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিবিধান অনুসরণ করা বাধ্যতামূলক। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক ও বিএড ডিগ্রি থাকা প্রয়োজন। কিন্তু প্রলয় চৌধুরী মুক্তির বিএড সনদ নিয়েও প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, ওই শিক্ষক শুধু বিএড ডিপ্লোমাধারী ছিলেন। ২০১০ সালে বিএড করার জন্য এক বছরের ছুটিও নিয়েছিলেন। কিন্তু তাঁকে একাধিকবার সনদ জমা দিতে বলা হলেও তিনি তা দিতে পারেননি। পরবর্তী সময়ে সনদ জমা দিয়েছেন কি না, তা তাঁর জানা নেই।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শওকত আলম। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। নিজেদের মধ্যে কোন্দলের কারণে একটি পক্ষ অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

এ বিষয়ে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। বিদ্যালয় পরিদর্শক সরেজমিনে তদন্ত করবেন। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মানবপাচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: উখিয়ার ইউএনও

সরকারি বিধি উপেক্ষা করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ, শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে অসন্তোষ

আপডেট সময় : 07:01:55 pm, Thursday, 26 November 2026