Dhaka , Thursday, 26 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০ যুবক-যুব নারী মনসুরনগরে চেয়ারম্যান প্রার্থী কাজী আপ্তাব রুহুলের মতবিনিময় সভায় সহস্রাধিক মানুষের সমর্থন রাজনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রূপগঞ্জে কালো ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, দুই স্টিল মিলকে ৩ লাখ টাকা জরিমানা কাউখালীতে ৫ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ শুরু টেকনাফের সহিংসতা-নাশকতার মামলায় বদির ছেলে শাওনসহ ৪ জন কারাগারে চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ‘তৌহিদ ডাকাত’ গ্রেফতার, উদ্ধার লুণ্ঠিত মোটরসাইকেল ও স্বর্ণালংকার জঙ্গল সলিমপুরে নতুন করে সন্ত্রাসী আস্তানা গড়তে দেওয়া হবে না: ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ রামগঞ্জে গভীর রাতে আগুনে পুড়লো জননী পরিবহনের বাস ​বিভেদ ভুলে নৈরাজ্য ঠেকাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এসএম জাহাঙ্গীর আলমের ঈদগাঁওয়ে ড্রোন উড়িয়ে পুলিশের বিশেষ টহল, নেতৃত্বে ওসি শিফাতুল মাজদার কক্সবাজারে সিআইডি ও সাংবাদিকদের প্রশিক্ষণ, মানবপাচার চক্রের মূল হোতাদের শনাক্তের আহ্বান সিলেটে পথশিশু ও ছিন্নমূল শিশুদের মাঝে UYBDS-এর অন্নছায়া প্রজেক্টের মাধ্যমে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ বেগমগঞ্জে ৬ মাদক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী ভিএআরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে পচেত্তিনোর ক্ষোভ চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে শেয়ার বিজের বর্ষপূর্তি পালন ১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্মসূচি ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যা: মাদক সম্রাট ডেভিড-আব্দুল্লাহসহ গ্রেপ্তার ৬, পাঁচজনের ৫ দিনের রিমান্ড ​কৌশলে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা গায়েব! দুর্গাপুরে গ্রেপ্তার ২ গণশুনানিতে ৩৭ জনের সমস্যা শুনলেন বরিশালের ডিসি: তাৎক্ষণিক সহায়তা পেলেন ২৫ জন সাইনবোর্ড মিতালী মার্কেটে বিদ্যুৎ বিল নিয়ে বিরোধ, ব্যবসায়ী সমিতির সভাপতিকে পিটিয়ে আহত পাইকগাছায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছায় ইয়াবাসহ মাদক কারবারি আটক কক্সবাজারে সিআইডি ও সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা: মানব পাচারকারী চক্রের মূল হোতাদের শনাক্তের আহ্বান জমিয়তুল ফালাহ মসজিদে জনগণের স্বার্থে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে: ডা. শাহাদাত হোসেন দক্ষিণ খুলশীতে আত্মগোপনে থাকা সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ফের ঢাকা-দিল্লির সম্পর্কে বড় ধরনের ছন্দপতন

রাজনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • Reporter Name
  • আপডেট সময় : 03:27:13 pm, Thursday, 26 November 2026
  • 2 বার পড়া হয়েছে

রাশেদ আহমদ, রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি,

‘প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের রাজনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি রাজনগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম মোক্তাদির বিল্লাহ। যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন শাহের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল গনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী, উপজেলা জামায়াতের আমির আবু রাইয়ান শাহীন, বিএনপির সাংগঠনিক সম্পাদক রূপক চন্দ্র দেব, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, মো. ছালেহ আহমদ, সাংবাদিক আহমদউর রহমান ইমরান, জুয়েল আহমদ ও রাশেদ আহমেদ।

সভাপতির বক্তব্যে ইউএনও বিপুল সিকদার বলেন, প্রাণিসম্পদ দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টিচাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়নে খামারিদের আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালনে উৎসাহিত করতে হবে। পাশাপাশি গবাদিপশুর রোগ প্রতিরোধ ও নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম মোক্তাদির বিল্লাহ বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদা পূরণে খামারিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু পালন এবং নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন। প্রাণিসম্পদের উন্নয়নে তিনি সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি এ খাতে এগিয়ে আসার আহ্বান জানান।

র‍্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, প্রাণিসম্পদ দপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০ যুবক-যুব নারী

রাজনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : 03:27:13 pm, Thursday, 26 November 2026