Dhaka , Wednesday, 25 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছায় ইয়াবাসহ মাদক কারবারি আটক কক্সবাজারে সিআইডি ও সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা: মানব পাচারকারী চক্রের মূল হোতাদের শনাক্তের আহ্বান জমিয়তুল ফালাহ মসজিদে জনগণের স্বার্থে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে: ডা. শাহাদাত হোসেন দক্ষিণ খুলশীতে আত্মগোপনে থাকা সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ফের ঢাকা-দিল্লির সম্পর্কে বড় ধরনের ছন্দপতন মধ্যনগরে সেচ লাইন নিয়ে জমির বিরোধ, বিপাকে কৃষকেরা হাতেগোনা সিনেমা হলেও নেই দর্শক: শুধু সিনে কমপ্লেক্স নয়, মানসম্পন্ন সিনেমা তৈরির দাবি টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে দেশীয় অস্ত্র ও গুলিসহ ৩ জন গ্রেফতার ঈদগাঁওয়ে যাত্রীবাহী হানিফ পরিবহন ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে ৫ জনের মৃত্যু রামুর কাউয়ারখোপে বিজিবির অভিযান, ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় ফেরিঘাট পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ, ধর্মীয় প্রতিষ্ঠানে ৩০ লাখ টাকা অনুদান পাইকগাছায় রাস উৎসব সম্পন্ন রূপগঞ্জে কৃষকদের জমি দখলের প্রতিবাদে ও মামলা তুলে নেওয়ার দাবীতে মানববন্ধন \ বিক্ষোভ রূপগঞ্জে স্টিল মিলের নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় বিপন্ন পরিবেশ \ স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ অগ্রযাত্রা প্রতিদিন’-এর দেশসেরা উপজেলা প্রতিনিধি নির্বাচিত হলেন চরভদ্রাসনের মোস্তফা কামাল মধুপুরে অবৈধ ইটভাটায় ৩ লাখ টাকা জরিমানা কলমাকান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, অপসারণের দাবিতে উত্তাল বিদ্যালয় প্রাঙ্গণ শ্রী গুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমে ১৩৫ তম আবির্ভাব উৎসবে শোভাযাত্র ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪ ‘শাহরুখ খানের কথাই আমার অনুপ্রেরণা’ লাল কার্ডের প্রতিশোধ নিতে ছুরি হাতে মাঠে ফিরলেন ফুটবলার রাজারকুল আজিজুল উলুম প্রাক্তন ছাত্র পরিষদের প্রীতি সমাবেশ ও সাধারণ সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে জমি বিরোধে বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙচুর, প্রতিবাদে সড়ক অবরোধ পাইকগাছায় সরকারি আদেশে গড়ইখালীর চেয়ারম্যান অপসারিত; পদ শূন্য ঘোষণা পাইকগাছা ক্লাইমেট জাস্টিস ফোরামের সঙ্গে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের প্রতিনিধিদের মতবিনিময় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক   হাফিজুর রহমান সজীব  গ্রেফতার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রিভলবার, গুলি ও চাবুকসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার শ্রীপুরে কৃষকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফের ঢাকা-দিল্লির সম্পর্কে বড় ধরনের ছন্দপতন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:56:04 pm, Wednesday, 25 November 2026
  • 13 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,

ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরাতে শুরু থেকেই দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। তবে দিল্লি বিষয়টিকে ‘আইনি প্রক্রিয়ার’ অংশ বললেও প্রত্যর্পণের বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ঢাকার দাবিকে যথেষ্ট গুরুত্ব দেয়নি দিল্লি। বরং শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে সামনে রেখে পেছন থেকে কলকাঠি নাড়ার অভিযোগও উঠেছে। এর পরিপ্রেক্ষিতে দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা অব্যাহত রয়েছে বলে মনে করছেন তারা। ফলে ঢাকা-দিল্লি সম্পর্কে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা।

বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন, সীমান্তে আওয়ামী লীগ নেতাদের বৈঠক এবং বিমানযোগে বাংলাদেশে ফেরার পরিকল্পনার মতো ঘটনাগুলো ঢাকার অবস্থানকে আরও কঠোর করেছে। পরিস্থিতি ক্রমেই ‘পয়েন্ট অব নো রিটার্নের’ দিকে এগোচ্ছে। ড. ইউনূস সরকারের সময়ে দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছালেও বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর তা পুনরুদ্ধারের একটি পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু শেখ হাসিনা ইস্যুতে নতুন জটিলতায় সেই সম্পর্ক আবারও ছন্দ হারিয়েছে।

সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান যুগান্তরকে বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের দাবিতে ঢাকা এখন স্পষ্ট ও কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়ে বাংলাদেশের অবস্থানে কোনো অস্পষ্টতা নেই। দিল্লির সঙ্গে প্রকাশ্যে বড় কোনো সমঝোতা বা আলোচনা দৃশ্যমান না হলেও বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে নিজের অবস্থান জানিয়েছে। নোট ভারবালের পাশাপাশি সংবাদ সম্মেলনেও এ বিষয়ে বক্তব্য তুলে ধরা হয়েছে। তবে আড়ালে কোনো আলোচনা হয়ে থাকলে তা জানা নেই।

তিনি বলেন, ভারতের বর্তমান অবস্থান বাংলাদেশের প্রত্যাশার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এতে শেখ হাসিনার জন্য কূটনৈতিক নমনীয়তা কমে যাওয়ায় বিকল্প পথ বা অবস্থান নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তিনি অন্য কোনোভাবে ফেরার চেষ্টা করতে পারেন কিংবা পরিস্থিতিকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা হতে পারে। বিষয়টি দ্রুত চূড়ান্ত সমাধানে না গিয়ে দুই দেশের জন্যই রাজনৈতিক ইস্যু হয়ে থাকতে পারে, যা উভয় পক্ষ নিজেদের মতো করে কাজে লাগাতে চাইবে।

শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। এর মধ্যে গত ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন করার খবর প্রকাশিত হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে ই-মেইলে এ আবেদন করা হয়। ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এটিই ছিল হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। তবে এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তাৎক্ষণিকভাবে জানান, বাংলাদেশ শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না।

এদিকে হাসিনার দেশে ফেরার ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটলে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে এসব ঘটনার জন্য ভারতকে দায়ী করার প্রবণতা বাড়ে। জোরালো হয় শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি।

তবে দক্ষিণ এশিয়াবিষয়ক ভারতীয় গবেষক ও ও পি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. শ্রীরাধা দত্ত মনে করেন, আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত হলেও ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে না। গত ২১ নভেম্বর গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনা ভারতের ভালো বন্ধু এবং দেশটি তাকে মিত্র হিসেবে বিবেচনা করে। তাই ভারত তাকে হস্তান্তর করবে না। তবে এটি তার ব্যক্তিগত মূল্যায়ন, ভারতের সরকারি অবস্থান নয় বলেও স্পষ্ট করেন তিনি।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গত ২২ নভেম্বর পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন সেন্টার পরিদর্শন করেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগের চার শীর্ষ নেতা। তারা হলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

প্রতিবেদন অনুযায়ী, উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় পেট্রাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন সেন্টারে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন তারা। সেখানে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার আগে আওয়ামী লীগ নেতাদের এটি একটি প্রস্তুতিমূলক বৈঠক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে একটি সাদা গাড়িতে করে তারা কলকাতার উদ্দেশে রওনা হন।

পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতার বৈঠক প্রসঙ্গে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তোলেন, ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে তারা কীভাবে দুই ঘণ্টা বৈঠক করলেন? এতে দিল্লির কোনো ইন্ধন ছিল কি না, সে প্রশ্নও তোলেন তিনি। এ ঘটনাকে ঘিরে ভয়ংকর নীলনকশা চলছে বলেও মন্তব্য করেন রিজভী।

সর্বশেষ মঙ্গলবার শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বিমানযাত্রার ব্যবস্থা করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।

এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও প্রতিক্রিয়া জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তার সঙ্গে কোনো আলোচনা হবে না; এ আলোচনা হবে ভারতের সঙ্গে। তিনি বলেন, শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত। তিনি বাংলাদেশ বিমানে, অন্য কোনো বিমানে কিংবা হেঁটে আসবেন—সেটি মুখ্য নয়। বাংলাদেশ তাকে ফেরত চায় এবং তাকে প্রত্যর্পণ করতে হবে।

জাহেদ উর রহমান আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চান বলে জানিয়েছেন, অন্যদিকে বাংলাদেশও তাকে প্রত্যর্পণের দাবি জানাচ্ছে। ফলে এ ক্ষেত্রে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই। শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা নিয়ে তার সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়নি।

ভারতের বিভিন্ন মহলের বক্তব্য এবং বাংলাদেশ বিমানে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তাকে কীভাবে দেশে আনা হবে, সেটি বড় বিষয় নয়। বাংলাদেশ তাকে নিজের কাছে চায় এবং প্রত্যর্পণের মাধ্যমেই তাকে ফিরিয়ে আনা হবে।

তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে শেখ হাসিনা মৃত্যুদণ্ড পেয়েছেন। ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সেই দণ্ড কার্যকরের অপেক্ষায় রয়েছে। তিনি যে দেশে অবস্থান করছেন, সেই দেশের কাছে তাকে হস্তান্তরের আবেদন জানানো হয়েছে। প্রত্যর্পণের পর কীভাবে তাকে দেশে আনা হবে, তা পরে নির্ধারণ করা হবে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. এম জসিম উদ্দিন যুগান্তরকে বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বর্তমানে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সন্ধিক্ষণে রয়েছে। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকার অবস্থান ক্রমেই কঠোর হচ্ছে। দিল্লির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ আর আগের মতো একতরফা সমঝোতার পথে হাঁটতে আগ্রহী নয়।

তিনি বলেন, বাংলাদেশের আদালতে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি বিচারিক প্রক্রিয়া হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের অবস্থান হলো, ভালো সম্পর্ক বজায় রাখতে হলে ভারতকে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানাতে হবে। তবে ভারত তাকে ফেরত দেবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।

অধ্যাপক জসিম উদ্দিনের মতে, দুই দেশের টানাপোড়েন শুধু শেখ হাসিনা ইস্যুতে সীমাবদ্ধ নয়। এর পেছনে বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ, আঞ্চলিক ভূরাজনীতি, সংখ্যালঘু ইস্যুতে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং দক্ষিণ এশিয়ায় নতুন শক্তির ভারসাম্যের মতো বিষয়ও কাজ করছে।

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকা ও দিল্লির অবস্থানের পার্থক্য, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের তৎপরতা এবং দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ

ফের ঢাকা-দিল্লির সম্পর্কে বড় ধরনের ছন্দপতন

আপডেট সময় : 07:56:04 pm, Wednesday, 25 November 2026