Dhaka , Wednesday, 25 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতেগোনা সিনেমা হলেও নেই দর্শক: শুধু সিনে কমপ্লেক্স নয়, মানসম্পন্ন সিনেমা তৈরির দাবি টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে দেশীয় অস্ত্র ও গুলিসহ ৩ জন গ্রেফতার ঈদগাঁওয়ে যাত্রীবাহী হানিফ পরিবহন ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে ৫ জনের মৃত্যু রামুর কাউয়ারখোপে বিজিবির অভিযান, ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় ফেরিঘাট পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ, ধর্মীয় প্রতিষ্ঠানে ৩০ লাখ টাকা অনুদান পাইকগাছায় রাস উৎসব সম্পন্ন রূপগঞ্জে কৃষকদের জমি দখলের প্রতিবাদে ও মামলা তুলে নেওয়ার দাবীতে মানববন্ধন \ বিক্ষোভ রূপগঞ্জে স্টিল মিলের নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় বিপন্ন পরিবেশ \ স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ অগ্রযাত্রা প্রতিদিন’-এর দেশসেরা উপজেলা প্রতিনিধি নির্বাচিত হলেন চরভদ্রাসনের মোস্তফা কামাল মধুপুরে অবৈধ ইটভাটায় ৩ লাখ টাকা জরিমানা কলমাকান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, অপসারণের দাবিতে উত্তাল বিদ্যালয় প্রাঙ্গণ শ্রী গুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমে ১৩৫ তম আবির্ভাব উৎসবে শোভাযাত্র ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪ ‘শাহরুখ খানের কথাই আমার অনুপ্রেরণা’ লাল কার্ডের প্রতিশোধ নিতে ছুরি হাতে মাঠে ফিরলেন ফুটবলার রাজারকুল আজিজুল উলুম প্রাক্তন ছাত্র পরিষদের প্রীতি সমাবেশ ও সাধারণ সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে জমি বিরোধে বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙচুর, প্রতিবাদে সড়ক অবরোধ পাইকগাছায় সরকারি আদেশে গড়ইখালীর চেয়ারম্যান অপসারিত; পদ শূন্য ঘোষণা পাইকগাছা ক্লাইমেট জাস্টিস ফোরামের সঙ্গে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের প্রতিনিধিদের মতবিনিময় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক   হাফিজুর রহমান সজীব  গ্রেফতার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রিভলবার, গুলি ও চাবুকসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার শ্রীপুরে কৃষকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ধর্মপাশায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির শেখ হাসিনা দেশ ছাড়লেও তার উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল আজ রাতের মধ্যেই চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি স্বর্ণদ্বীপ থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে আহত মাদ্রাসা ছাত্রের মৃত্যু পাইকগাছায় পুশবিরোধী অভিযান; ৪ চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

হাতেগোনা সিনেমা হলেও নেই দর্শক: শুধু সিনে কমপ্লেক্স নয়, মানসম্পন্ন সিনেমা তৈরির দাবি

  • Reporter Name
  • আপডেট সময় : 05:33:44 pm, Wednesday, 25 November 2026
  • 0 বার পড়া হয়েছে

আরিফ আহমেদ,

নায়িকা ময়ুরী ও নায়ক আমান খান, জায়েদ খান এর নতুন ছবির প্রচারণা নিয়ে চলছে মাইকিং। বরিশাল নগরীর অলিগলি ঘুরে তিন-চারটি ইজিবাইকের গায়ে পোস্টার ঝুলিয়ে চলছে এই প্রচারণা। রেকর্ড করা সাদামাটা কণ্ঠে একমাত্র সিনেমা হলে এই ছবি প্রদর্শনীর ঘোষণা হচ্ছে। কিন্তু দর্শক, শ্রোতা ও পথচারী কারওই কোনো আগ্রহ চোখে পড়েনি এই প্রচারণা যানটির প্রতি। অথচ আজ থেকে বিশ বছর আগেও এতটা খারাপ অবস্থা ছিল না। নব্বইয়ের দশকেও এসব প্রচারণা গাড়ির চারপাশে মানুষের ভিড় হতো। সবার হাতে তুলে দেওয়া হতো সিনেমার লিফলেট। সবচেয়ে বড় ও মজার বিষয় ছিল, তখনকার মাইকিংয়ের প্রচারণা হতো কোনো একজনকে জোকার সাজিয়ে তার কণ্ঠে রকমারি শব্দের ব্যবহার দিয়ে। মানুষ শুনত, হাসিতে লুটোপুটি খেত। আজকের পরিস্থিতি ভিন্ন। সরেজমিনে বরিশালের একমাত্র প্রেক্ষাগৃহ অভিরুচি সিনেমা হল ঘুরে দেখা গেল, কাউন্টার বন্ধ। গেটে অপেক্ষমাণ দারোয়ান প্রদীপ দাস টিকিট নিয়ে বসে আছে। বললেন, গত সপ্তাহের ছবি ছিলোো আনন্দ অশ্রু – একটি প্রদর্শনীও হয়নি। নতুন এ্যাকশন মুভি গুরু আজই প্রদর্শনীর জন্য এসেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো টিকিট বিক্রি নেই। অভিরুচি বরিশালের পুরাতন সিনেমা হলের একটি। চারতলা ভবনের মালিক বিএনপি নেতা এবায়দুল হক চান। সিনেমা হল অংশ ভাড়া নিয়েছেন জনৈক আলমগীর হোসেন ও কবির হোসেন। ভবনের নীচতলা মার্কেট, দ্বিতীয় ও তৃতীয় তলা নিয়ে সিনেমা হল এবং চতুর্থ তলায় ক্যাফেটেরিয়া। ভবনের সামনে বা আশেপাশে কোনো সিনেমার পোস্টার ব্যানার নেই।
মালিক জানালেন, আগে এই ব্যানার পোস্টার সবকিছু সিনেমা রিলিজ হওয়ামাত্র সমিতি থেকে প্রদান করা হতো। এখন আর হয়না। এই যে প্রচারণা মাইকিং এটি নিজস্ব খরচে। প্রয়োজনা ও পরিচালক সমিতি শুধু হাতেগোনা কয়েকটি পোস্টার দিচ্ছে, আর কিছুই না।
শুধু বরিশাল শহরে নয় বাংলাদেশের প্রতিটি জেলায় এখন একই অবস্থা বাংলাদেশের সিনেমার। মোবাইল নেটওয়ার্ক ও স্যাটেলাইট চ্যানেলের দাপটে খোদ রাজধানী ঢাকাতেই বন্ধ হয়ে গেছে অসংখ্য নামি-দামি সিনেমা হল। মিরপুরের জনপ্রিয় বিউটি সিনেমা হল বন্ধ হয়ে গেছে। শ্যামলী, বলাকা এবং মধুমিতা মল্লিকা এখন সিনেপ্লেক্সে পরিণত হয়েছে। অত্যাধুনিক সিনে কমপ্লেক্স হিসেবে স্থান করে নিয়েছে বসুন্ধরা ও যমুনাসহ বেশ কিছু উচ্চবিত্ত প্রতিষ্ঠান। সারাদেশে এভাবেই বন্ধ হয়েছে হাজারো সিনেমা হল। শুধু বরিশাল অঞ্চলেই বন্ধ হয়েছে ১০০টির মতো সিনেমা হল। যদিও সিনেমা তৈরির সঙ্গে সম্পৃক্ত সবকিছুর খরচসহ একটি সিনেমার পেছনে কোটি টাকা খরচের হিসাব চোখে পড়ে। তারপর কোটি দর্শক দূরের কথা, লাখো দর্শকের হিসাবও আর শোনা যায় না।
একসময় সিনেমা হল ছিল মানুষের বিনোদনের অন্যতম প্রধান কেন্দ্র। নতুন সিনেমা মুক্তি মানেই ছিল উৎসব, প্রচারণা মানেই মানুষের কৌতূহল আর টিকিটের জন্য দীর্ঘ অপেক্ষা। বরিশাল নগরীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহর ও উপজেলায় সিনেমা হল ঘিরে গড়ে উঠেছিল এক প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশ। সেই প্রেক্ষাগৃহগুলো আজ একে একে হারিয়ে গেছে। কোথাও গড়ে উঠেছে মার্কেট ও বাণিজ্যিক ভবন, কোথাও পড়ে আছে পরিত্যক্ত স্থাপনা। আর যেসব হল এখনো টিকে আছে, সেগুলোও দর্শকসংকটে অস্তিত্ব রক্ষার লড়াই করছে।
আশির দশকে বরিশাল বিভাগের ছয়টি জেলায় মোট ১০৪টি সিনেমা হল ছিল বলে স্থানীয়ভাবে পাওয়া তথ্যে উল্লেখ রয়েছে। নব্বইয়ের দশকে সেই সংখ্যা কমে ৫০টিতে দাঁড়ায়। বর্তমানে নিয়মিত বা অনিয়মিতভাবে চালু থাকা প্রেক্ষাগৃহের সংখ্যা হাতেগোনা চার-পাঁচটি বলে জানা গেছে। ভোলা জেলায় কয়েকটি হল উৎসব বা বিশেষ সময়ে চালু থাকে। বরিশাল নগরীতে একসময় বিউটি, কাকলী, সোনালী ও দীপালীর মতো পরিচিত প্রেক্ষাগৃহ থাকলেও বর্তমানে অভিরুচি সিনেমা হলই একমাত্র টিকে থাকা হল হিসেবে পরিচিত। পটুয়াখালীতে তিতাস কিংবা আঁখির মতো প্রেক্ষাগৃহ অনিয়মিত ভাবে চালু থাকার কথা শোনা যায়। পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠির বহু সিনেমা হল বন্ধ হয়ে গেছে।
তবে সিনেমা হলের এই পতনের পেছনে শুধু প্রযুক্তি কিংবা বিনোদনের নতুন মাধ্যমকে দায়ী করছেন না সাধারণ দর্শক। তাদের অভিযোগ, বাংলাদেশের সিনেমায় এখন ভালো কাহিনির অভাব। ইউটিউব ও স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে দর্শক যখন নিয়মিত হলিউড ও বলিউডের সিনেমা দেখার সুযোগ পাচ্ছেন, তখন দেশীয় অনেক ছবিতে বিদেশি সিনেমার অনুকরণ চোখে পড়ে। গল্পে নতুনত্ব নেই, চরিত্রে বিশ্বাসযোগ্যতা নেই, নেই জীবনের সঙ্গে সম্পর্কিত সৃজনশীল উপস্থাপনা। ফলে সিনেমা হলে গিয়ে নতুন কোনো অভিজ্ঞতা পাওয়ার প্রত্যাশা পূরণ হচ্ছে না।
দর্শকদের ভাষায়, এখনকার সিনেমা তাদের আকর্ষণ করে না। শুধু পরিচিত নায়ক-নায়িকা, গান, মারপিট কিংবা বড় বাজেটের প্রচারণা দিয়ে দর্শককে দীর্ঘদিন ধরে রাখা সম্ভব নয়। একটি সিনেমার মূল শক্তি তার গল্প। সেই গল্প যদি দর্শকের জীবন, সমাজ, স্বপ্ন, সংকট ও অনুভূতির সঙ্গে সংযোগ তৈরি করতে না পারে, তাহলে বড় পর্দার আকর্ষণও ম্লান হয়ে যায়। ঘরে বসে মোবাইল বা টেলিভিশনে বিনোদনের সুযোগ থাকা সত্ত্বেও দর্শক ভালো সিনেমার জন্য হলে যেতে প্রস্তুত, কিন্তু সেই মানের সিনেমাতো বাংলাদেশে হয়না বলে তাদের পরিষ্কার অভিযোগ।
বরিশালের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শব্দবলী গ্রুপ থিয়েটারের কর্ণধার সৈয়দ দুলাল বলেন, সবকিছুরই একটা পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনের সঙ্গে আমাদের খাপ খাওয়াতে হয়। এখন সিনেমা হল মানেই সিনে কমপ্লেক্স। শপিং মল, চা-কফির আড্ডা ও নানা উপকরণ দিয়ে পরিপূর্ণ করে তবেই প্রেক্ষাগৃহ তৈরি করতে হবে। প্রতিটি জেলায় অন্তত দু-একটি সিনে কমপ্লেক্স হওয়া প্রয়োজন। সেখানে নিয়মিত সৃজনশীল সিনেমা ও নাটকের প্রদর্শনী হতে হবে। স্টুডিও থিয়েটারটা এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানান তিনি।
সৈয়দ দুলালের বক্তব্যে উঠে এসেছে প্রেক্ষাগৃহের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ একটি দিক। দর্শকের বিনোদনের অভ্যাস বদলেছে। এখন সিনেমা দেখতে যাওয়ার সঙ্গে পরিবার বা বন্ধুদের নিয়ে সময় কাটানো, নিরাপদ পরিবেশ, উন্নত আসন, ভালো শব্দ ও পর্দার অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। পুরোনো কাঠামোর সিনেমা হলকে আধুনিক সুবিধায় রূপান্তর না করলে নতুন প্রজন্মকে আকৃষ্ট করা কঠিন।
কিন্তু শুধু সিনে কমপ্লেক্স নির্মাণ করলেই কি দর্শক ফিরবেন? এই প্রশ্নও সামনে আসছে। কারণ, আধুনিক ভবন ও উন্নত প্রযুক্তি থাকলেও পর্দায় যদি মানসম্পন্ন সিনেমা না থাকে, তাহলে দর্শক নিয়মিত টিকিট কাটবেন না। প্রেক্ষাগৃহের অবকাঠামো এবং সিনেমার মান, দুটিই সমান গুরুত্বপূর্ণ। একদিকে প্রয়োজন আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবারবান্ধব সিনেমা হল; অন্যদিকে প্রয়োজন মৌলিক গল্প, শক্তিশালী চিত্রনাট্য ও সৃজনশীল নির্মাণ।
চলচ্চিত্র শিল্পের সংকট তাই কেবল হল মালিকদের ব্যবসায়িক সমস্যা নয়। এটি দেশের সাংস্কৃতিক পরিসরের সংকোচনও। সিনেমা হল বন্ধ হয়ে গেলে বড় পর্দায় দেশীয় চলচ্চিত্র দেখার সুযোগ কমে যায়, স্থানীয় সংস্কৃতি ও গল্পের প্রকাশের জায়গা সংকুচিত হয়। বরিশাল বিভাগের মতো অঞ্চলে যেখানে একসময় বহু প্রেক্ষাগৃহ ছিল, সেখানে এখন সিনেমা দেখার সুযোগ সীমিত হয়ে পড়েছে।
এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জেলা পর্যায়ে আধুনিক সিনে কমপ্লেক্স নির্মাণ, পুরোনো হল সংস্কার, স্থানীয় গল্প ও সংস্কৃতি নির্ভর সিনেমা তৈরিতে উৎসাহ, নিয়মিত চলচ্চিত্র ও নাট্য প্রদর্শনী এবং দর্শকবান্ধব টিকিটব্যবস্থা চালু করা প্রয়োজন। একই সঙ্গে চলচ্চিত্র নির্মাতাদের দর্শকের রুচি ও প্রত্যাশা বুঝতে হবে। বিদেশি সিনেমার অনুকরণ নয়, বরং বাংলাদেশের মানুষের জীবন ও সমাজ থেকে উঠে আসা মৌলিক গল্পই হতে পারে দেশীয় সিনেমার শক্তি।
একসময় সিনেমা হলের সামনে মাইকিং শুনে মানুষ ভিড় করত। আজ সেই প্রচারণা পথচারীদেরও থামাতে পারছে না। এই পরিবর্তন শুধু প্রযুক্তির নয়, দর্শকের আস্থা ও আগ্রহ হারানোরও প্রতিচ্ছবি। দর্শক সিনেমা থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছেন- এমন নয়; তারা ভালো সিনেমার অপেক্ষায় আছেন।
সেই অপেক্ষার উত্তর দিতে হলে শুধু নতুন প্রেক্ষাগৃহ নয়, পর্দায় ফিরিয়ে আনতে হবে সৃজনশীলতা, গল্পের শক্তি ও দর্শকের সঙ্গে সিনেমার হারানো সম্পর্ক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতেগোনা সিনেমা হলেও নেই দর্শক: শুধু সিনে কমপ্লেক্স নয়, মানসম্পন্ন সিনেমা তৈরির দাবি

হাতেগোনা সিনেমা হলেও নেই দর্শক: শুধু সিনে কমপ্লেক্স নয়, মানসম্পন্ন সিনেমা তৈরির দাবি

আপডেট সময় : 05:33:44 pm, Wednesday, 25 November 2026