Dhaka , Tuesday, 24 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে জমি বিরোধে বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙচুর, প্রতিবাদে সড়ক অবরোধ পাইকগাছায় সরকারি আদেশে গড়ইখালীর চেয়ারম্যান অপসারিত; পদ শূন্য ঘোষণা পাইকগাছা ক্লাইমেট জাস্টিস ফোরামের সঙ্গে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের প্রতিনিধিদের মতবিনিময় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক   হাফিজুর রহমান সজীব  গ্রেফতার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রিভলবার, গুলি ও চাবুকসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার শ্রীপুরে কৃষকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ধর্মপাশায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির শেখ হাসিনা দেশ ছাড়লেও তার উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল আজ রাতের মধ্যেই চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি স্বর্ণদ্বীপ থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে আহত মাদ্রাসা ছাত্রের মৃত্যু পাইকগাছায় পুশবিরোধী অভিযান; ৪ চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা বায়েজিদে নাশকতার ষড়যন্ত্র: মহিউদ্দীন ও ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা পাইকগাছা থানার ওসির সঙ্গে মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে ৩ জন নিহত, আহত ২ ঈদগাঁওয়ের কালিরছড়ায় প্রশাসনের অভিযান: জব্দ ২ লাখ ঘনফুট অবৈধ বালু, উন্মুক্ত নিলামে বিক্রি ধর্মপাশার বৌলাম গ্রামে চীনা যুবককে বিয়ে করলেন কুশবু বেগম দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন প্রায় এক হাজার রোগী দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৭৯ বোতল ভারতীয় মদ জব্দ সন্তানদের সঠিক পরিচর্যাই উন্নত জাতি গঠনের মূল ভিত্তি: ডেপুটি স্পিকার মধুপুরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ১১ ডিসেম্বর শুরু হচ্ছে ‘গোল হান্টার নাইট ফুটবল টুর্নামেন্ট’ সিজন-২, চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা রামুর ইয়াবাকারবারী কচ্ছপিয়ার মনির আহম্মেদ ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা নিয়ে আটক সাতকানিয়ায় এসআরবি-১৫-এর বিশেষ অভিযান, হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মো. ফারুক গ্রেপ্তার ৪৪ তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের চট্টগ্রাম রেঞ্জে স্টাডি ট্যুর উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার ঈদগাঁওয়ে দুই সন্তানের জননী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভান্ডারিয়ায় বাসে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে কাউখালীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নেত্রকোনার পূর্বধলায় মধ্যরাতের পুলিশি অভিযান, সাবেক ভাইস চেয়ারম্যানসহ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

আজ রাতের মধ্যেই চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি

  • Reporter Name
  • আপডেট সময় : 07:28:28 pm, Tuesday, 24 November 2026
  • 5 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,

তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবের ব্যবধান কমে আসছে। মঙ্গলবার রাতের মধ্যেই মজুরির বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বোর্ড চেয়ারম্যান বলেন, মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাব পর্যালোচনা করে ব্যবধান কমিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে। রাত ৯টা পর্যন্ত বৈঠক চলবে। উভয় পক্ষ তৃতীয় দফায় সংশোধিত প্রস্তাব জমা দেবে। এরপর সেগুলো পর্যালোচনা করে আজকের মধ্যেই মজুরি চূড়ান্ত করার চেষ্টা করা হবে।

তিনি আরও জানান, তথ্য-উপাত্ত পর্যালোচনার জন্য উভয় পক্ষের বিশেষজ্ঞদের বৈঠকে রাখা হয়েছে। প্রয়োজনীয় তথ্য দিয়ে তারা আলোচনায় সহায়তা করছেন।

বোর্ড সূত্রে জানা গেছে, সর্বশেষ আলোচনায় মালিকপক্ষ শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা এবং শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এর আগে গতকাল সোমবার দুপুরে বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। দীর্ঘ আলোচনা শেষে রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়। ওই বৈঠকে দুই পক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা হলেও সমঝোতা হয়নি। পরে আজ মঙ্গলবার আবার বৈঠকে বসেন তারা।

গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার মাসিক নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিলেন। পরবর্তী আলোচনায় শ্রমিকপক্ষ তাদের দাবি কমিয়ে ২২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়।

আজকের সভার আলোচ্যসূচিতে রয়েছে মালিক ও শ্রমিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব পর্যালোচনা এবং শিল্পের সব শ্রেণির শ্রমিক-কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন।

বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে এ মজুরি ঘোষণা করা হয় এবং ওই বছরের ডিসেম্বর থেকে তা কার্যকর হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে জমি বিরোধে বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙচুর, প্রতিবাদে সড়ক অবরোধ

আজ রাতের মধ্যেই চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি

আপডেট সময় : 07:28:28 pm, Tuesday, 24 November 2026