Dhaka , Tuesday, 24 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় পুশবিরোধী অভিযান; ৪ চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা বায়েজিদে নাশকতার ষড়যন্ত্র: মহিউদ্দীন ও ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা পাইকগাছা থানার ওসির সঙ্গে মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে ৩ জন নিহত, আহত ২ ঈদগাঁওয়ের কালিরছড়ায় প্রশাসনের অভিযান: জব্দ ২ লাখ ঘনফুট অবৈধ বালু, উন্মুক্ত নিলামে বিক্রি ধর্মপাশার বৌলাম গ্রামে চীনা যুবককে বিয়ে করলেন কুশবু বেগম দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন প্রায় এক হাজার রোগী দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৭৯ বোতল ভারতীয় মদ জব্দ সন্তানদের সঠিক পরিচর্যাই উন্নত জাতি গঠনের মূল ভিত্তি: ডেপুটি স্পিকার মধুপুরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ১১ ডিসেম্বর শুরু হচ্ছে ‘গোল হান্টার নাইট ফুটবল টুর্নামেন্ট’ সিজন-২, চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা রামুর ইয়াবাকারবারী কচ্ছপিয়ার মনির আহম্মেদ ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা নিয়ে আটক সাতকানিয়ায় এসআরবি-১৫-এর বিশেষ অভিযান, হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মো. ফারুক গ্রেপ্তার ৪৪ তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের চট্টগ্রাম রেঞ্জে স্টাডি ট্যুর উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার ঈদগাঁওয়ে দুই সন্তানের জননী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভান্ডারিয়ায় বাসে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে কাউখালীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নেত্রকোনার পূর্বধলায় মধ্যরাতের পুলিশি অভিযান, সাবেক ভাইস চেয়ারম্যানসহ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল শ্রীপুরে কুমার নদের ভাঙনে বিলীন হওয়ার শঙ্কায় পাবলিক টয়লেট খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আব্দুল আউয়াল কবির ডিসি জাহিদের উদ্যোগের প্রশংসা ফরেন সার্ভিস একাডেমির ডিজির দেশের প্রথম বিশ্বসুন্দরী এখন কোথায় ৯১ রানেই অলআউট বাংলাদেশ ‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে মেটার সতর্কবার্তা মজুরি নিয়ে মালিক-শ্রমিক ঐকমত্য হয়নি, আবারও বসবে বোর্ড ধরলা নদী সংরক্ষণে স্থানীয় মতামত ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ তিন্দুর সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ পাইকগাছায় নবাগত এসিল্যান্ড অনিক এর যোগদান

বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে ৩ জন নিহত, আহত ২

  • Reporter Name
  • আপডেট সময় : 03:59:21 pm, Tuesday, 24 November 2026
  • 4 বার পড়া হয়েছে

মোঃ মাওলাদ হোসেন মঈন, পিরোজপুর জেলা প্রতিনিধি,

পিরোজপুরের কাউখালীর বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাউখালীর বেকুটিয়া এলাকার সতদল রায়ের ছেলে শান্ত রায় (২৫), সয়না-রঘুনাথপুর গ্রামের বাবর মাঝীর ছেলে সুনান মাঝী (২০) এবং কেউন্দিয়া গ্রামের আজমল হক বাদল মৃধার ছেলে সাজিদ (২৩)।
আহতরা হলেন কাউখালীর পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মাহফুজুর রহমান (২৫) ও পিরোজপুর সদর উপজেলার মধ্যরাস্তা এলাকার মধুর ছেলে জয় (২৬)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে পাঁচজন কাউখালীর উদ্দেশে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা পাঁচজন ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। পরে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় শান্ত রায় মারা যান। রাত সাড়ে ১১টার দিকে খুলনার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন সাজিদ ও সুনান মাঝী মারা যান।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া সেতুতে দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে জেলা হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পারেন।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানান, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বাকি দুজনের অবস্থার অবনতি হলে তাঁদেরও খুলনায় পাঠানো হয়।পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানান, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বাকি দুজনের অবস্থার অবনতি হলে তাঁদেরও খুলনায় পাঠানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় পুশবিরোধী অভিযান; ৪ চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে ৩ জন নিহত, আহত ২

আপডেট সময় : 03:59:21 pm, Tuesday, 24 November 2026