Dhaka , Monday, 23 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে মেটার সতর্কবার্তা মজুরি নিয়ে মালিক-শ্রমিক ঐকমত্য হয়নি, আবারও বসবে বোর্ড ধরলা নদী সংরক্ষণে স্থানীয় মতামত ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ তিন্দুর সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ পাইকগাছায় নবাগত এসিল্যান্ড অনিক এর যোগদান প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে নতুন ঘর পেলেন দুর্গাপুরের সুধিনী মান্দা নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ বিতরণ অনু‌ষ্ঠিত শেখ হাসিনার রায় বাস্তবায়নের আহ্বান এনসিপির বঙ্গোপসাগরে লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি চরভদ্রাসনে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান, তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার জরিমানা- অভিযানের খবরে একযোগে বন্ধ ফার্মেসি- ব্যবসার বৈধতা নিয়ে জনমনে প্রশ্ন। নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭ নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ; গ্রেফতার ৩ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চরম দুর্ভোগে এলাকাবাসী সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ২০ জেলে আটক, উদ্ধার হাঙর ও শাপলাপাতা মাছ আজো হয়নি হকারদের পুনর্বাসন: আবারও সড়কে ভাসমান পসরা দীঘিনালায় দারুল উলুম সাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসার দশকপূর্তি, হাফেজা ছাত্রীদের সনদ ও সম্মাননা প্রদান এবার পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি: পরিচালককে গ্রেফতার ও নিরাপত্তা চাইলেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ইবিতে আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত অভিনব কৌশলে পানের ঝুড়িতে ইয়াবার চালান; চান্দগাঁওয়ে ১৩,৬৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক রাজনগরে চা শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ৪২৫ রেইনকোট বিতরণ রেমিটেন্সে ৬৩তম অবস্থান থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন: লালমনিরহাটের বেকার যুবকদের ভাগ্য বদলে দিচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটকে ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক ছেলেকে নিয়ে অবসর কাটাচ্ছেন অপু, মিষ্টি মুহূর্তের ছবি প্রকাশ মেসিকে লাল কার্ড না দেখানোর ব্যাখ্যা দিলেন রেফারি মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ নগরীর পাহাড়তলীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নাম আ.লীগের কমিটিতে

মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:42:49 pm, Monday, 23 November 2026
  • 3 বার পড়া হয়েছে

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মধুপুর থানা পরিদর্শন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) আবু সাঈদ। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম, অবকাঠামোগত অবস্থা, সেবার মান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে মধুপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক। এ সময় তিনি সরকারি দপ্তরগুলোর দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি, জনসেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ। সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেজবাহ উদ্দিন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান আজাদ, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, মধুপুর প্রেসক্লাবের সহসভাপতি আবদুল হামিদ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল হক প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা মধুপুর উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, সরকারি সেবার মানোন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ের নানা নাগরিক সমস্যার বিষয় তুলে ধরেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে মেটার সতর্কবার্তা

মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ

আপডেট সময় : 07:42:49 pm, Monday, 23 November 2026