Dhaka , Monday, 23 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭ নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ; গ্রেফতার ৩ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চরম দুর্ভোগে এলাকাবাসী সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ২০ জেলে আটক, উদ্ধার হাঙর ও শাপলাপাতা মাছ আজো হয়নি হকারদের পুনর্বাসন: আবারও সড়কে ভাসমান পসরা দীঘিনালায় দারুল উলুম সাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসার দশকপূর্তি, হাফেজা ছাত্রীদের সনদ ও সম্মাননা প্রদান এবার পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি: পরিচালককে গ্রেফতার ও নিরাপত্তা চাইলেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ইবিতে আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত অভিনব কৌশলে পানের ঝুড়িতে ইয়াবার চালান; চান্দগাঁওয়ে ১৩,৬৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক রাজনগরে চা শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ৪২৫ রেইনকোট বিতরণ রেমিটেন্সে ৬৩তম অবস্থান থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন: লালমনিরহাটের বেকার যুবকদের ভাগ্য বদলে দিচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটকে ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক ছেলেকে নিয়ে অবসর কাটাচ্ছেন অপু, মিষ্টি মুহূর্তের ছবি প্রকাশ মেসিকে লাল কার্ড না দেখানোর ব্যাখ্যা দিলেন রেফারি মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ নগরীর পাহাড়তলীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নাম আ.লীগের কমিটিতে ঈদগাঁওয়ে প্রকাশ্যে রেলস্টেশনে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, ভিডিও ছড়াল সামাজিক মাধ্যমে পৃথিবীর আকাশে নতুন চাঁদ! ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়ে এবার যে শর্ত দিল এনসিপি সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে ইয়াবা ট্যাবলেট তৈরির মেশিনসহ ০১ জন আসামি গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন:- ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পরিচ্ছন্নতা, পর্যটন নগরী ও মানবিক চট্টগ্রাম গড়তে মহাপরিকল্পনা: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাহার হোসেন জনি গ্রেপ্তার টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার জাসাসের হাতে বন্দী বরিশাল শিল্পকলা: সাংস্কৃতিক সংগঠনের নামেও প্রতারণার অভিযোগ মির্জাপুরে কলেজছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২

এবার পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি: পরিচালককে গ্রেফতার ও নিরাপত্তা চাইলেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা

  • Reporter Name
  • আপডেট সময় : 05:14:20 pm, Monday, 23 November 2026
  • 4 বার পড়া হয়েছে

আরিফ আহমেদ,

বরিশালের নার্সিং ইনস্টিটিউটের আন্দোলন ঘিরে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। অনিয়ম, দুর্নীতি ও শিক্ষার্থীদের অর্থ আত্মসাতের অভিযোগে শুরু হওয়া আন্দোলন এখন বহিষ্কার, হামলা, মামলা ও নিরাপত্তা সংকটে গড়িয়েছে। এরই ধারাবাহিকতায় আন্দোলনে সম্পৃক্ত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ২৩ নভেম্বর সোমবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীদের একটি অংশ। স্মারকলিপিতে IACIB নার্সিং ইনস্টিটিউটের পরিচালক জহিরুল ইসলামকে দ্রুত গ্রেফতার এবং অন্তু বিশ্বাসসহ আন্দোলনরত শিক্ষার্থীদের ব্যক্তিগত ও একাডেমিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি পেশ করেন। এ সময় তারা জহিরুল ইসলামকে গ্রেফতারের পাশাপাশি আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের ওপর হুমকি ও ভয়ভীতি বন্ধে পুলিশের কার্যকর পদক্ষেপ দাবি করেন। স্মারকলিপি গ্রহণকালে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কমিশনার আবু রায়হান মোঃ সালেহ শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, “যে যত বড় ক্ষমতাবানই হোক না কেন, পুলিশ তার দায়িত্ব পালন করবে।”
শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন ফাহিম আহমেদ, সুজয় শুভ, সোয়েবুর রেজা চৌধুরী ও উপমা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বরিশালের DWF ও IACIB নার্সিং ইনস্টিটিউটে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে বহিষ্কার এবং হামলার শিকার হতে হয়েছে। এ ঘটনায় গত ২১ নভেম্বর বরিশাল কোতোয়ালি থানায় জহিরুল ইসলামকে এক নম্বর আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৫৬। এতে দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৫, ৩০৭, ৪২৭ ও ৫০৬(২) ধারার উল্লেখ রয়েছে।
এর আগে গত ২০ নভেম্বর অন্তু বিশ্বাসকে ঘিরে শিক্ষার্থীদের আন্দোলন ও হামলার অভিযোগ সামনে আসে। অন্তু IACIB নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। প্রতিষ্ঠানের অনিয়ম ও অতিরিক্ত ক্লিনিক্যাল প্র্যাকটিস ফি আদায়ের অভিযোগে গত এপ্রিল মাসে শিক্ষার্থীদের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর থেকেই তার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ।
অন্তুর অভিযোগ, ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। শিক্ষার্থীদের দাবি, এ খাতে প্রায় ২৭ লাখ টাকা আদায় বা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ঘটনায় গত ১৭ মে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত স্বপ্রণোদিত হয়ে মিস কেস নং ০২/২০২৬ দায়ের করেন এবং পুলিশকে তদন্তের নির্দেশ দেন।
স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়েছে, IACIB নার্সিং ইনস্টিটিউটের পরিচালক জহিরুল ইসলাম বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে একের পর এক নার্সিং প্রতিষ্ঠান পরিচালনার নামে অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে সন্ত্রাসীদের মদদ, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা থাকার কথাও উল্লেখ করেছেন শিক্ষার্থীরা। এসব অভিযোগের স্বাধীন যাচাই ও মামলাগুলোর বর্তমান অবস্থা তদন্তের দাবী করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের বক্তব্য, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে অন্তু বিশ্বাসকে প্রথমে বহিষ্কার করা হয়, পরে ধারাবাহিক হুমকি এবং সর্বশেষ হামলার ঘটনা ঘটে। গত ২ নভেম্বর প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রওশন জাহানের বহিষ্কারাদেশ জারির পর ৮ নভেম্বর অন্তু পরীক্ষার ফরম পূরণে বাধার মুখে পড়েন বলে অভিযোগ করেন। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অভিযোগের বিপরীতে অন্তু দাবি করেছেন, আন্দোলন ও মামলার সাক্ষী হওয়ার কারণেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়েছে, জহিরুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তারা পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবের কারণে অপরাধীরা নিরাপদে থাকলে অপরাধের মাত্রা আরো বাড়বে বলে আশঙ্কাও প্রকাশ করেছেন তারা। মামলার বাদী অন্তু বিশ্বাসসহ আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা এবং শিক্ষাজীবন নিয়ে গভীর শঙ্কা জানিয়েছেন স্মারকলিপি দাতারা।
শিক্ষার্থীদের দাবি, শুধু মামলা গ্রহণ নয়, অভিযোগের দ্রুত তদন্ত, অভিযুক্তদের আইনের আওতায় আনা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় কোনো শিক্ষার্থী যেন বহিষ্কার, হামলা কিংবা ভয়ভীতির শিকার না হন, তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।
এ অবস্থায় নার্সিং ইনস্টিটিউটের আন্দোলন আর কেবল অর্থ আদায় বা বহিষ্কারের অভিযোগে সীমাবদ্ধ নেই; তা এখন শিক্ষার্থীদের নিরাপত্তা, ন্যায়বিচার এবং শিক্ষার পরিবেশ রক্ষার প্রশ্নে পরিণত হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭

এবার পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি: পরিচালককে গ্রেফতার ও নিরাপত্তা চাইলেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা

আপডেট সময় : 05:14:20 pm, Monday, 23 November 2026