Dhaka , Monday, 23 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ইবিতে আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ইবিতে আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজনগরে চা শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ৪২৫ রেইনকোট বিতরণ রেমিটেন্সে ৬৩তম অবস্থান থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন: লালমনিরহাটের বেকার যুবকদের ভাগ্য বদলে দিচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটকে ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক ছেলেকে নিয়ে অবসর কাটাচ্ছেন অপু, মিষ্টি মুহূর্তের ছবি প্রকাশ মেসিকে লাল কার্ড না দেখানোর ব্যাখ্যা দিলেন রেফারি মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ নগরীর পাহাড়তলীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নাম আ.লীগের কমিটিতে ঈদগাঁওয়ে প্রকাশ্যে রেলস্টেশনে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, ভিডিও ছড়াল সামাজিক মাধ্যমে পৃথিবীর আকাশে নতুন চাঁদ! ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়ে এবার যে শর্ত দিল এনসিপি সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে ইয়াবা ট্যাবলেট তৈরির মেশিনসহ ০১ জন আসামি গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন:- ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পরিচ্ছন্নতা, পর্যটন নগরী ও মানবিক চট্টগ্রাম গড়তে মহাপরিকল্পনা: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাহার হোসেন জনি গ্রেপ্তার টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার জাসাসের হাতে বন্দী বরিশাল শিল্পকলা: সাংস্কৃতিক সংগঠনের নামেও প্রতারণার অভিযোগ মির্জাপুরে কলেজছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক পোকখালীর ২ নম্বর ওয়ার্ড যেন অভিভাবকহীন! ফুলেশ্বরী নদীর তীরের সড়কে ১০ হাজার মানুষের দুর্ভোগ সুনামগঞ্জের ধর্মপাশা, সদর ইউনিয়নের, বাহুটিয়া কান্দা গ্রামে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু শান্ত জনপথকে অশান্ত করতে দেব না: গনপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর আটারকছড়ায় নানা ধর্মীয় আয়োজনে কঠিন চীবর দান উদযাপন চকরিয়ায় বরইতলী ফয়জুল উলুম মাদরাসার ৮৩ বছর পূর্তিতে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ

ইবিতে আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 12:54:25 pm, Monday, 23 November 2026
  • 1 বার পড়া হয়েছে

মোসাদ্দেক হোসেন, ইবি প্রতিনিধি,

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির উদ্যোগে খালেদা জিয়া হল ও শহীদ আনাস হলের মধ্যে এই প্রীতি বিতর্কের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আয়নুল হক আকন্দ এবং হলের হাউজ টিউটরবৃন্দ। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (আইইউডিএস) সাধারণ সম্পাদকসহ বিভিন্ন আবাসিক হলের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিতার্কিকরা।

সংসদীয় ধারার এই বিতর্কের বিষয় ছিল— ‘এই সংসদ মনে করে, শিক্ষকদের সদিচ্ছাতেই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সম্ভব’। প্রতিযোগিতায় সরকারি দল (পক্ষ দল) হিসেবে অংশগ্রহণ করে শহীদ আনাস হল এবং বিরোধী দল (বিপক্ষ দল) হিসেবে অংশ নেয় খালেদা জিয়া হল। যুক্তিতর্কের লড়াই শেষে প্রীতি এই প্রতিযোগিতায় উভয় দলকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়। এছাড়া, পুরো বিতর্কে যুক্তিনির্ভর ও চমৎকার উপস্থাপনার জন্য শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন বিরোধী দলের উপনেতা তাসনীম ফাতিমা।

এবিষয়ে খালেদা জিয়া ডিবেটিং সোসাইটির সভাপতি মুমতাহিনা রিনি বলেন, ৪৮ তম বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির উদ্যোগে এমন আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। এটি একটি আন্তঃহল প্রীতি বিতর্ক ছিল এর মাধ্যমে আমরা আমাদের নবীন বিতার্কিকদের উৎসাহিত করার চেষ্টা করেছি। আগামীতে আমরা এমন আয়োজন আরও করতে চাই এবং নতুন বিতার্কিকদের সম্ভাবনাময় দ্বার উন্মোচন করতে চাই। বিশ্ববিদ্যালয়ে এমন চর্চা জারি থাকলে এখান থেকে আমরা আন্তর্জাতিক মানের বিতার্কিক তৈরি করতে পারবো বলে আশাবাদী।

খালেদা জিয়া হলের প্রভোস্ট ও উক্ত হলের ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মো. আয়নুল হক আকন্দ বলেন, বিশ্ববিদ্যালয় দিবসে এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়, যুক্তির মাধ্যমে প্রসন্ন হোক বুদ্ধিদীপ্তর উন্মোচন হোক এই আমার প্রত্যাশা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইবিতে আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইবিতে আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : 12:54:25 pm, Monday, 23 November 2026