Dhaka , Monday, 23 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চরভদ্রাসনে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান, তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার জরিমানা- অভিযানের খবরে একযোগে বন্ধ ফার্মেসি- ব্যবসার বৈধতা নিয়ে জনমনে প্রশ্ন। নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭ নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ; গ্রেফতার ৩ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চরম দুর্ভোগে এলাকাবাসী সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ২০ জেলে আটক, উদ্ধার হাঙর ও শাপলাপাতা মাছ আজো হয়নি হকারদের পুনর্বাসন: আবারও সড়কে ভাসমান পসরা দীঘিনালায় দারুল উলুম সাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসার দশকপূর্তি, হাফেজা ছাত্রীদের সনদ ও সম্মাননা প্রদান এবার পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি: পরিচালককে গ্রেফতার ও নিরাপত্তা চাইলেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ইবিতে আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত অভিনব কৌশলে পানের ঝুড়িতে ইয়াবার চালান; চান্দগাঁওয়ে ১৩,৬৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক রাজনগরে চা শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ৪২৫ রেইনকোট বিতরণ রেমিটেন্সে ৬৩তম অবস্থান থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন: লালমনিরহাটের বেকার যুবকদের ভাগ্য বদলে দিচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটকে ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক ছেলেকে নিয়ে অবসর কাটাচ্ছেন অপু, মিষ্টি মুহূর্তের ছবি প্রকাশ মেসিকে লাল কার্ড না দেখানোর ব্যাখ্যা দিলেন রেফারি মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ নগরীর পাহাড়তলীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নাম আ.লীগের কমিটিতে ঈদগাঁওয়ে প্রকাশ্যে রেলস্টেশনে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, ভিডিও ছড়াল সামাজিক মাধ্যমে পৃথিবীর আকাশে নতুন চাঁদ! ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়ে এবার যে শর্ত দিল এনসিপি সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে ইয়াবা ট্যাবলেট তৈরির মেশিনসহ ০১ জন আসামি গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন:- ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পরিচ্ছন্নতা, পর্যটন নগরী ও মানবিক চট্টগ্রাম গড়তে মহাপরিকল্পনা: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাহার হোসেন জনি গ্রেপ্তার টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার জাসাসের হাতে বন্দী বরিশাল শিল্পকলা: সাংস্কৃতিক সংগঠনের নামেও প্রতারণার অভিযোগ

চরভদ্রাসনে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান, তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার জরিমানা- অভিযানের খবরে একযোগে বন্ধ ফার্মেসি- ব্যবসার বৈধতা নিয়ে জনমনে প্রশ্ন।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:27:05 pm, Monday, 23 November 2026
  • 1 বার পড়া হয়েছে

আহম্মেদ আল ইভান,

ফরিদপুরের চরভদ্রাসন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝটিকা অভিযানে একটি ফার্মেসি ও দুটি বেকারিসহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অনিয়মের দায়ে মেসার্স মেডিসিন গ্যালারিকে ৩৭ ধারায় ১ হাজার টাকা, আল আশরাফ কনফেকশনারিকে ৩৮ ধারায় ৫ হাজার টাকা এবং মেসার্স হানিফ বেকারিকে ৩৭ ধারায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

তবে অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর চরভদ্রাসন বাজারের অধিকাংশ ফার্মেসি ও ওষুধের দোকান একযোগে শাটার বন্ধ করে দেয়। এ সময় অনেক ব্যবসায়ীকে দোকান ছেড়ে অন্যত্র সরে যেতে দেখা যায়। কী কারণে তারা দোকান বন্ধ করেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে কয়েকটি ফার্মেসির সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোক্তা অধিকারের অভিযান চলার খবর পেয়ে তারা দোকান বন্ধ করে দিয়েছেন।

এ ঘটনায় স্থানীয় ক্রেতা ও সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অভিযানের খবর পেলেই যদি অধিকাংশ ফার্মেসি বন্ধ হয়ে যায়, তাহলে এসব প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম ও নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযানে একটি ফার্মেসিতে অনিয়ম পাওয়ায় ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের খবর পেয়ে অন্য দোকানিরা হয়তো অনিয়মের আশঙ্কায় দোকান বন্ধ করে চলে গেছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, বাজারে ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্যপণ্য, অতিরিক্ত মূল্য আদায় এবং ওজনে কম দেওয়ার মতো অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মাত্র এক ঘণ্টার সংক্ষিপ্ত অভিযান পরিচালনা করে ফিরে গেলে বাজারের সার্বিক অনিয়ম নিয়ন্ত্রণ করা কঠিন। তাই বিচ্ছিন্ন বা লোকদেখানো অভিযানের পরিবর্তে নিয়মিত, ধারাবাহিক ও সারা দিনব্যাপী তদারকি কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

এদিকে চরভদ্রাসন উপজেলা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বাজারে ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাজারের বিভিন্ন স্থানে সচেতনতামূলক পোস্টার ও ব্যানার টানানো হয়েছে। এসব প্রচারণায় দোকানের ট্রেড লাইসেন্স হালনাগাদ রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করা, ভেজালমুক্ত খাদ্যপণ্য সরবরাহ, অতিরিক্ত দাম না নেওয়া এবং বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা ক্যাবের সভাপতি লিয়াকত আলী বলেন, “চরভদ্রাসনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনার জন্য আমরা জেলা কার্যালয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছি। অভিযান পরিচালনার সময় উপজেলা ক্যাবকে অবহিত করার জন্যও অনুরোধ জানিয়েছিলাম। জেলা কার্যালয় থেকে জানানো হয়েছিল, ফরিদপুর জেলার সব উপজেলায় তাদের কার্যক্রম পরিচালনা করতে হয়। এ কারণে মাসে এক থেকে দুই দিন একটি উপজেলায় সময় দেওয়া সম্ভব। কিন্তু আজকের অভিযানের বিষয়ে আমাদের আগে থেকে কিছু জানানো হয়নি।”

তিনি আরও বলেন, “অভিযানের খবর পেয়ে বাজারের অধিকাংশ ফার্মেসি বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি উদ্বেগজনক। আমরা চাই, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত ও পূর্ণাঙ্গ অভিযান পরিচালনা করুক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। এতে সাধারণ ক্রেতারা প্রতারণা ও হয়রানি থেকে রক্ষা পাবেন এবং ব্যবসায়ীরাও আইন মেনে ব্যবসা পরিচালনায় উৎসাহিত হবেন।”

চরভদ্রাসন বাজারের ভোক্তাদের স্বার্থ রক্ষা, নিরাপদ খাদ্য ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম আরও গতিশীল ও নিয়মিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চরভদ্রাসনে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান, তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার জরিমানা- অভিযানের খবরে একযোগে বন্ধ ফার্মেসি- ব্যবসার বৈধতা নিয়ে জনমনে প্রশ্ন।

চরভদ্রাসনে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান, তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার জরিমানা- অভিযানের খবরে একযোগে বন্ধ ফার্মেসি- ব্যবসার বৈধতা নিয়ে জনমনে প্রশ্ন।

আপডেট সময় : 05:27:05 pm, Monday, 23 November 2026