Dhaka , Monday, 23 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শ্রীপুরে কুমার নদের ভাঙনে বিলীন হওয়ার শঙ্কায় পাবলিক টয়লেট খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আব্দুল আউয়াল কবির ডিসি জাহিদের উদ্যোগের প্রশংসা ফরেন সার্ভিস একাডেমির ডিজির দেশের প্রথম বিশ্বসুন্দরী এখন কোথায় ৯১ রানেই অলআউট বাংলাদেশ ‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে মেটার সতর্কবার্তা মজুরি নিয়ে মালিক-শ্রমিক ঐকমত্য হয়নি, আবারও বসবে বোর্ড ধরলা নদী সংরক্ষণে স্থানীয় মতামত ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ তিন্দুর সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ পাইকগাছায় নবাগত এসিল্যান্ড অনিক এর যোগদান প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে নতুন ঘর পেলেন দুর্গাপুরের সুধিনী মান্দা নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ বিতরণ অনু‌ষ্ঠিত শেখ হাসিনার রায় বাস্তবায়নের আহ্বান এনসিপির বঙ্গোপসাগরে লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি চরভদ্রাসনে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান, তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার জরিমানা- অভিযানের খবরে একযোগে বন্ধ ফার্মেসি- ব্যবসার বৈধতা নিয়ে জনমনে প্রশ্ন। নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭ নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ; গ্রেফতার ৩ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চরম দুর্ভোগে এলাকাবাসী সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ২০ জেলে আটক, উদ্ধার হাঙর ও শাপলাপাতা মাছ আজো হয়নি হকারদের পুনর্বাসন: আবারও সড়কে ভাসমান পসরা দীঘিনালায় দারুল উলুম সাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসার দশকপূর্তি, হাফেজা ছাত্রীদের সনদ ও সম্মাননা প্রদান এবার পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি: পরিচালককে গ্রেফতার ও নিরাপত্তা চাইলেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ইবিতে আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত অভিনব কৌশলে পানের ঝুড়িতে ইয়াবার চালান; চান্দগাঁওয়ে ১৩,৬৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক রাজনগরে চা শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ৪২৫ রেইনকোট বিতরণ রেমিটেন্সে ৬৩তম অবস্থান থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন: লালমনিরহাটের বেকার যুবকদের ভাগ্য বদলে দিচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটকে ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

ডিসি জাহিদের উদ্যোগের প্রশংসা ফরেন সার্ভিস একাডেমির ডিজির

  • Reporter Name
  • আপডেট সময় : 08:54:26 pm, Monday, 23 November 2026
  • 1 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

ফরেন সার্ভিস একাডেমির মহাপরিচালক (একাডেমিক) সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্ভাবনী জনসেবামূলক উদ্যোগের প্রশংসা করেছেন। নাগরিকদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপকে তিনি অংশগ্রহণমূলক শাসনব্যবস্থার একটি দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেন।

একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের সেবা উন্নয়নে বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন ও জেলা প্রশাসনের মধ্যে আরও নিবিড় সমন্বয়ের আহ্বান জানান তিনি।

সোমবার ফরেন সার্ভিস একাডেমির তরুণ কূটনীতিকদের একটি প্রতিনিধিদল নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

আশরাফুর রহমান বলেন, “পররাষ্ট্রনীতি অভ্যন্তরীণ নীতির সম্প্রসারণ।” তিনি জোর দিয়ে বলেন, কূটনীতিকেরা বিদেশে শুধু বাংলাদেশের স্বার্থই নয়, দেশের জনগণ, নীতি ও অর্জনেরও প্রতিনিধিত্ব করেন।

জেলা প্রশাসনের কার্যক্রম নিয়ে উপস্থাপনার প্রশংসা করে তিনি বলেন, জনসেবা প্রদান ও নাগরিক অংশগ্রহণে প্রশাসনের উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি কূটনীতিকদের জন্য মূল্যবান শিক্ষণীয় বিষয় হতে পারে।

তিনি বলেন, “উন্নয়ন ও জনপ্রশাসন কখনোই একমুখী প্রক্রিয়া হওয়া উচিত নয়, যেখানে জনগণের মতামত বিবেচনা না করেই প্রশাসন কেবল উদ্যোগ বাস্তবায়ন করে যাবে।”

গণতান্ত্রিক শাসনব্যবস্থার মৌলিক নীতি হিসেবে জনগণের অংশগ্রহণকে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, দেশজুড়ে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।

আশরাফুর রহমান বলেন, চট্টগ্রাম প্রশাসনের চালু করা কিছু চর্চা বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর কার্যক্রম উন্নয়নেও সহায়ক হতে পারে।

২০১১ সালে নিজের প্রথম বিদেশ পোস্টিংয়ের কথা স্মরণ করে তিনি বলেন, দেশের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে পর্যাপ্ত যোগাযোগ না থাকায় কনস্যুলার কর্মকর্তারা প্রায়ই প্রবাসীদের সহায়তা দিতে হিমশিম খেতেন।

তিনি বলেন, “বিদেশে আমাদের কূটনৈতিক মিশন এবং দেশের জেলা প্রশাসনের মধ্যে, বিশেষ করে প্রবাসী অধ্যুষিত জেলাগুলোতে, নিয়মিত ও কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠা করা উচিত।”

তিনি আরও বলেন, এ ধরনের সমন্বয় থাকলে প্রবাসীদের সমস্যা, বিশেষ করে যেসব ক্ষেত্রে জেলা প্রশাসন ও পুলিশের সহায়তা প্রয়োজন, তা কূটনৈতিক মিশনগুলো আরও দ্রুত ও কার্যকরভাবে সমাধান করতে পারবে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার নেতৃত্ব এবং নিরাপদ, সমৃদ্ধ ও মানবিক চট্টগ্রাম গড়ার তাঁর স্বপ্নের প্রতি আস্থা প্রকাশ করেন আশরাফুর রহমান।

নিজে বন্দরনগরীতে বেড়ে উঠেছেন উল্লেখ করে তিনি বলেন, এই সফর তাঁর কাছে বিশেষভাবে অর্থবহ। জাহিদকে নিজের ব্যাচমেট উল্লেখ করে প্রতিনিধিদলকে আতিথেয়তা দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ জানান তিনি।

কূটনীতিকদের স্বাগত জানিয়ে জেলা প্রশাসক জাহিদ চট্টগ্রামের ঐতিহাসিক গুরুত্ব, অর্থনৈতিক তাৎপর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরেন।

তিনি বলেন, বিশাল জনসংখ্যা ও সীমিত ভৌগোলিক আয়তন সত্ত্বেও বাংলাদেশ উন্নয়ন-চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান সুসংহত করতে সচেষ্ট রয়েছে।

তরুণ কূটনীতিকদের উদ্দেশে জাহিদ বিদেশে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ, বিশেষ করে কৃষি, রেমিট্যান্স ও তৈরি পোশাকশিল্প খাতের প্রসারে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষা এবং দেশের রপ্তানি খাতের সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলার গুরুত্বের কথাও তিনি উল্লেখ করেন।

জাহিদ বলেন, “আমরা যদি আন্তরিকতা, সততা ও প্রতিশ্রুতির সঙ্গে দেশ ও দেশের মানুষের সেবায় পেশাজীবন উৎসর্গ করি, তাহলে দেশ উপকৃত হবে।”

তিনি তরুণ কূটনীতিকদের আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখতে এবং পেশাগত দক্ষতা দেশসেবায় নিয়োজিত করতে আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তারা, ফরেন সার্ভিস একাডেমির প্রতিনিধিরা এবং সফরকারী প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে কুমার নদের ভাঙনে বিলীন হওয়ার শঙ্কায় পাবলিক টয়লেট

ডিসি জাহিদের উদ্যোগের প্রশংসা ফরেন সার্ভিস একাডেমির ডিজির

আপডেট সময় : 08:54:26 pm, Monday, 23 November 2026