Dhaka , Wednesday, 25 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ভিএআরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে পচেত্তিনোর ক্ষোভ চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে শেয়ার বিজের বর্ষপূর্তি পালন ১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্মসূচি ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যা: মাদক সম্রাট ডেভিড-আব্দুল্লাহসহ গ্রেপ্তার ৬, পাঁচজনের ৫ দিনের রিমান্ড ​কৌশলে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা গায়েব! দুর্গাপুরে গ্রেপ্তার ২ গণশুনানিতে ৩৭ জনের সমস্যা শুনলেন বরিশালের ডিসি: তাৎক্ষণিক সহায়তা পেলেন ২৫ জন সাইনবোর্ড মিতালী মার্কেটে বিদ্যুৎ বিল নিয়ে বিরোধ, ব্যবসায়ী সমিতির সভাপতিকে পিটিয়ে আহত পাইকগাছায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছায় ইয়াবাসহ মাদক কারবারি আটক কক্সবাজারে সিআইডি ও সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা: মানব পাচারকারী চক্রের মূল হোতাদের শনাক্তের আহ্বান জমিয়তুল ফালাহ মসজিদে জনগণের স্বার্থে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে: ডা. শাহাদাত হোসেন দক্ষিণ খুলশীতে আত্মগোপনে থাকা সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ফের ঢাকা-দিল্লির সম্পর্কে বড় ধরনের ছন্দপতন মধ্যনগরে সেচ লাইন নিয়ে জমির বিরোধ, বিপাকে কৃষকেরা হাতেগোনা সিনেমা হলেও নেই দর্শক: শুধু সিনে কমপ্লেক্স নয়, মানসম্পন্ন সিনেমা তৈরির দাবি টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে দেশীয় অস্ত্র ও গুলিসহ ৩ জন গ্রেফতার ঈদগাঁওয়ে যাত্রীবাহী হানিফ পরিবহন ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে ৫ জনের মৃত্যু রামুর কাউয়ারখোপে বিজিবির অভিযান, ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় ফেরিঘাট পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ, ধর্মীয় প্রতিষ্ঠানে ৩০ লাখ টাকা অনুদান পাইকগাছায় রাস উৎসব সম্পন্ন রূপগঞ্জে কৃষকদের জমি দখলের প্রতিবাদে ও মামলা তুলে নেওয়ার দাবীতে মানববন্ধন \ বিক্ষোভ রূপগঞ্জে স্টিল মিলের নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় বিপন্ন পরিবেশ \ স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ অগ্রযাত্রা প্রতিদিন’-এর দেশসেরা উপজেলা প্রতিনিধি নির্বাচিত হলেন চরভদ্রাসনের মোস্তফা কামাল মধুপুরে অবৈধ ইটভাটায় ৩ লাখ টাকা জরিমানা কলমাকান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, অপসারণের দাবিতে উত্তাল বিদ্যালয় প্রাঙ্গণ শ্রী গুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমে ১৩৫ তম আবির্ভাব উৎসবে শোভাযাত্র ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪

হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্মসূচি

  • Reporter Name
  • আপডেট সময় : 08:39:44 pm, Wednesday, 25 November 2026
  • 12 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,

শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডিসেম্বরজুড়ে নানা কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। কর্মসূচির মধ্যে রয়েছে দেশজুড়ে গ্রাফিতি অঙ্কন, ক্যাম্পাসে স্মরণসভা, কফিন মিছিল, ‘ওসমান হাদী ফেস্ট’ ও বিজয় র্যালি। এ ছাড়া আগামী ১৮ ডিসেম্বর ঢাকায় সর্বদলীয় শহীদি সমাবেশ আয়োজন করবে সংগঠনটি।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কর্মসূচি ঘোষণা করা হয়।

সভায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা বলেন, দীর্ঘ এক মাস ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির মাধ্যমে তারা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরেছেন। হাদি হত্যার বিচারের দাবিতে সাধারণ মানুষের মধ্যে যে আবেগ ও আগ্রহ দেখেছেন, তা তাদের অনুপ্রাণিত করেছে।

তিনি বলেন, বর্তমান রাষ্ট্রপতি নির্বাচনের আগের দিন নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ঘোষণা দিয়েছিলেন, তার দল ক্ষমতায় এলে হাদি হত্যার বিচার করা হবে। এ ছাড়া সরকার জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করে ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও জুলাইয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। তাই সরকারকে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যাসহ দেশের সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে ইনকিলাব মঞ্চ। আগামী ১৮ ডিসেম্বরের কর্মসূচি কোনো রাজনৈতিক দলকে মোকাবিলা করার উদ্দেশ্যে নয়। এর মাধ্যমে সরকারকে জনগণের সাংবিধানিক ও নৈতিক অধিকার রক্ষার কথা স্মরণ করিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, যারা ওসমান হাদির অবদান নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করেন, তারা মূলত একজন শহীদের অবদানকে খাটো করে দেখাতে এবং হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ শরিফ ওসমান বিন হাদিকে কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সব রাজনৈতিক দল, মত ও সর্বস্তরের মানুষের মতামত ও সম্মতির ভিত্তিতে।

ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্মসূচি

ফাতিমা তাসনিম জুমার ঘোষণা অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। ১ থেকে ৩ ডিসেম্বর সারা দেশে গ্রাফিতি অঙ্কন ও পোস্টারিং, ৪ ডিসেম্বর তাহাজ্জুদের রাত ও বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল এবং ৬ ডিসেম্বর বিভিন্ন ক্যাম্পাসে স্মরণসভা অনুষ্ঠিত হবে।

৭ ডিসেম্বর এতিম ও পথশিশুদের নিয়ে আয়োজন এবং ৮ ডিসেম্বর সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা দিতে মেডিকেল ক্যাম্প করা হবে। ৯ ডিসেম্বর রাজনৈতিক দল ও জুলাইয়ের সব অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা করবে সংগঠনটি।

১১ ডিসেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে কফিন মিছিল এবং সারা দেশের মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। ১২ ডিসেম্বর ঘটনাস্থলে স্মৃতিফলক উদ্বোধন এবং বাদ মাগরিব বায়তুল মোকাররমে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ১৩ থেকে ১৫ ডিসেম্বর চলবে ‘ওসমান হাদী ফেস্ট’।

এ ছাড়া ১৬ ডিসেম্বর বিজয় র্যালি ও সার্বভৌমত্বের শপথ এবং ১৭ ডিসেম্বর প্রামাণ্যচিত্র, কবিতা, গান ও দোয়ার মাধ্যমে স্মরণের রাত পালন করা হবে। ১৮ ডিসেম্বর দেশব্যাপী মসজিদ থেকে বিক্ষোভ মিছিল এবং ঢাকায় সর্বদলীয় শহীদি সমাবেশের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শেষ হবে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফজলে রাব্বি সরকার। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভিএআরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে পচেত্তিনোর ক্ষোভ

হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্মসূচি

আপডেট সময় : 08:39:44 pm, Wednesday, 25 November 2026